বায়োডাটার নম্বর:12517

বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 15-October-1997
বয়স Current age is 28 Years 6 Montns 21 Days
স্থায়ী ঠিকানা (জেলা) ভোলা
স্থায়ী ঠিকানা (উপজেলা) বোরহান উদ্দিন
বর্তমান ঠিকানা (জেলা) গোপালগঞ্জ
বর্তমান ঠিকানা (উপজেলা) গোপালগঞ্জ সদর
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৫''
ওজন ৮৫ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা ডাক্তার
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা পৌর ৮ নং ওয়ার্ড
বর্তমান ঠিকানা ইন্টার্ন হোস্টেলে, মেডিকেল কলেজ

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন 2014
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন 2016
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা M.B.B.S
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Sheikh Sayera Khatun Medical College, Gopalgonj
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন 2022

পারিবারিক তথ্য

পিতার পেশা শিক্ষক
মাতার পেশা গৃহিনী
বোন কয়জন? 4
ভাই কয়জন? ভাই নেই
ভাই বোনদের পেশা ১ম বোন:দ্বাদশ শ্রেণি ২য় বোন:৯ম শ্রেণি ৩য় বোন:৩য় শ্রেণি ৪ র্থ বোন:১ম শ্রেণি
চাচা মামাদের পেশা মামা:৩ জন(ওয়ারেন্ট অফিসার, ব্যবসায়ী, প্রতিবন্ধ) চাচা:৩ জন(কৃষক , অবসরপ্রাপ্ত জুট মিল কর্মকর্তা)
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ,বাবার উপার্জন দিয়ে আমার পরিবার সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপন করছে।তিনি চেষ্টা করেন সর্বোচ্চ হালাল উপার্জন করার। ছোটবেলা থেকেই দ্বীনি পরিবেশে বেড়ে ওঠা।ঘরে এবং বাহিরে সবাই মিলে চেষ্টা করা হয় সর্বোচ্চ দ্বীনি পরিবেশ মেইনটেইন করার।পরিবার বোনেরা আছে মা আছে,তাই পর্দার বিষয়টি খুবই গুরুত্বের সাথে পালন করা হয়।

ব্যক্তিগত তথ্য

আপনার দাঁড়ি আছে কি? না, এখনো ওঠেনি
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? জি
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? জিন্স প্যান্ট সাথে শার্ট,পায়জামা পাঞ্জাবি
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? জি
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? ৭ বছর বয়স থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন ইসলাম রাজনীতি
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? না
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন পর্দা ও ইসলাম,হাদীসের নামে জালিয়াতি, সুবহে সাদিক
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, ডাঃ জাকির নায়েক,ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নেই
নিজের সম্পর্কে কিছু লিখুন আমি নিতান্তই একজন আবেগী,হাসিখুশি ও সোজাসাপটা গোছের মানুষ।সবসময় হাসিখুশি থাকতে এবং অন্যকে রাখতে ভালোবাসি।শখ বলতে তেমন কিছু না তবে ঘুম এবং খাওয়া দাওয়া দুইটাই আমার প্রিয়।ঘুরাঘুরি করতে ভালবাসি,স্বপ্ন এই পৃথিবীতে ঘুরে ঘুরে আল্লাহর নিদর্শন সমূহ দেখার।খুব বেশি পরিশ্রমী নই আবার একেবারে আলসে নই। যেকোন বিষয়ে টার্গেট করে ফেললে সেটা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করতে কমতি নেই ।পড়াশোনায় আতেল নই,মাঝামাঝি, যখন যতটুকু দরকার ততটুক করি।ইতিহাসকেন্দ্রিক জানার ইচ্ছা,তাই সুযোগ পেলে বই পড়ি।দুনিয়া নিয়ে খুব বেশি আশা আকাঙ্খা নেই। নিজে ভাল একজন চিকিৎসক হবো এবং আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষের শারীরিক রোগের পাশাপাশি আত্মিক রোগের চিকিৎসা করবো।দ্বীনি এলমের যতটুকু জানি এর হাতে খড়ি পরিবার থেকে। প্রতিনিয়তই দ্বীন সম্পর্কে কিছু না কিছু জানার চেষ্টা করি । আলহামদুলিল্লাহ সহীহ কুরআন তেলাওয়াত,ইসলাম সংগীত ও নাটকে পারদর্শী। নিজে ভালো থাকার চেষ্টা করি এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করি।আমৃত্যু দ্বীনি জ্ঞানচর্চা ও দ্বীনের পথে টিকে থাকতে চাই।ভবিষ্যতে দ্বীনি সেবামূলক  প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা আছে,যেখান থেকে সকল স্তরের মানুষ সেবার পাশপাশি  দ্বীন শিখতে পারে।ডাঃআব্দুর রহমান আস সুমাইত,   ডাঃ জাকির নায়েক,ডাঃইসরার আহমেদ আমার জন্য অনুপ্রেরণা। আমার পরিবার আমার কাছে বড় নেয়ামাত।দুনিয়া ও আখিরাতে সবাইকে নিয়ে সুখে থাকতে চাই।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীনকে পুরো এবং নৈতিকতাকে হেফাজত করার জন্য।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? জি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জি
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জি
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য ইন্টার্ন ডাক্তার হিসেবে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। মাসিক আয়ঃ১৫,০০০/=
বিশেষ কিছু যদি জানাতে চান বিয়ের পর স্ত্রীর উপর স্বামীর যে প্রধান তিনটি হক রয়েছে : ১।মোহরানা প্রদান করা :এ ব্যাপারটি পুরোপুরি আলোচনা সাপেক্ষ। আমি আমার সাধ্যমত সামাজিক লৌকিকতাকে পরিহার করে বর্তমান আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে মোহরানা বিয়ের দিন পরিশোধ করতে চাই।এখানে স্ত্রীর মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ। ২।স্ত্রীর খড়পোষের দায়িত্ব বহন করা। আপাতত চাচ্ছিলাম পড়াশোনার ট্রাকটা ধরে রাখতে। এজন্য আগামী এক দুই বছর বিসিএস এবং পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করব। এই সময়টা হয়তো স্ত্রীকে সাপোর্ট দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। তাই দু পরিবারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। বাকি সিদ্ধান্ত সময় ও সুযোগ অনুযায়ী নেব ইনশাল্লাহ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ৩।স্ত্রীর উপর স্বামীকে যে অগ্রাধিকার ও কর্তৃত্ব দেওয়া হয়েছে তার অপব্যবহার না করা। আল্লাহ আমাকে আমৃত্যু ইনসাফ করার তৌফিক দিন।

যেমন জীবনসঙ্গী আশা করেন

সর্বোচ্চ বয়স ২৬
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা বা সুন্দর
নূন্যতম উচ্চতা ৫'২"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস স্টুডেন্ট
জেলা ভোলা বা এর আশেপাশে এবং ঢাকা জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
পারিবারিক অবস্থা দ্বীনি পরিবেশ যেন বজায় থাকে
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন দ্বীনের অর্ধাংশ হিসেবে এমন একজনকে চাই যিনি হবেন দ্বীনদার,তাকওয়াবান ও উত্তম আখলাকের অধিকারী  ।অমায়িক ব্যবহার, খুব সহজেই মানুষকে ভালবাসতে পারে এমন একজনকে।ধৈর্যশীল,বিনয়ী,লজ্জাশীল হবেন।অবশ্যই বদমেজাজি হবেন না।দ্বীন সম্পর্কে জানে ও জানার চেষ্টা করে।নিজে দ্বীন মানবে ও অন্যকে দাওয়াত দিবে। সরল জীবনযাপন,ত্যাগ ও কুরবানীর মানসিকতা থাকতে হবে।আমার পরিবার তার কাছে আমানত তেমনি তার পরিবারও আমার কাছে আমানতস্বরূপ। সর্বোপরি এমন একজনকে চাই,যাকে নিয়ে আমৃত্যু দায়ী ইল্লাল্লাহুর কাজ করে যেতে পারি।" হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন"।
Chat