বায়োডাটার নম্বর:14393

বায়োডাটার ধরন পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 26-February-1989
বয়স Current age is 37 Years 2 Montns 8 Days
স্থায়ী ঠিকানা (জেলা) চট্টগ্রাম
স্থায়ী ঠিকানা (উপজেলা) রাউজান
বর্তমান ঠিকানা (জেলা) চট্টগ্রাম
বর্তমান ঠিকানা (উপজেলা) চট্টগ্রাম সিটি কর্পোরেশন
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'২''
ওজন ৫৬ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা বিদ্যুৎ এর একটি সরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী পদে কর্মরত আছি।
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা রাঊজান, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা চট্টগ্রাম।

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা B.Sc. in Engineering (EEE)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম একটি স্বনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় (নাম পরে জানানো হবে ইন শা আল্লাহ)

পারিবারিক তথ্য

পিতার পেশা মৃত
মাতার পেশা গৃহিণী
বোন কয়জন? 1
ভাই কয়জন? 2

ব্যক্তিগত তথ্য

ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) আমি বোরকার সাথে মুখ ঢেকে চলি
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? জ্বি, আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? ৮ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি এবং তাজবিদসহ কুরআন তিলওয়াতের জন্য একটি অনলাইন মাদ্রাসায় যুক্ত আছি।
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন নাই।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? নাই, আলহামদুলিল্লাহ
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? একটি অনলাইন মাদ্রাসায় অধ্যয়নরত।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার আমি বিশ্বাস করি না। তবে ইসলামের প্রচার ও খেদমতে ছিলেন এমন ব্যক্তিকে মন থেকে সম্মান করি। কিন্তু মাজার কেন্দ্রিক প্রচলিত শিরক, বিদআত এর বিপক্ষে আমি।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন রাহে বেলায়েত, প্যারাডক্সিকাল সাজিদ, বেলা ফুরাবার আগে, মা, মা, মা এবং বাবা, জীবন যেখানে যেমন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিমাহুল্লাহ), শায়খ আহমাদুল্লাহ, ড: আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, মিজানুর রহমান
নিজের সম্পর্কে কিছু লিখুন নিজের সম্পর্কে লিখাটা কঠিন কাজ। নিজেকে জানা, চেনা এসব ভীষণ কঠিন। অল্প কিছু লিখি : আমার নির্দিষ্ট কোন শখ নেই। একেক সময় একেক কিছু করতে ভাল লাগে। ব্যক্তিগতভাবে আমি রিজার্ভড প্রকৃতির, তবে মানুষের সাথে ভালোভাবে মিশতে পারি। মানুষকে বুঝার চেষ্টা করি। কারো সাথে মেশার হলে আলহামদুলিল্লাহ আমি দ্রুত মিশতে পারি। আমার ইচ্ছার মধ্যে একটা অন্যতম ইচ্ছে হলো আল্লাহ সুবহানাহু তা'য়ালা যদি সব কিছু ঠিকঠাক রাখেন আর তিনি যদি চান- আমি বিয়ের পর হাজবেন্ডের সাথে দু-এক্টা পছন্দের জায়গায় ঘুরতে যাব ইন শা আল্লাহ। ঘুরে বেড়ানো আমার খুব পছন্দ। কিন্তু আমি খুব কমই ঘুরাঘুরি এসব করেছি। শিক্ষা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় আমি কোন পিকনিক বা এ জাতীয় কিছুই এটেন্ড করতাম না। এসবে বাসা থেকে এলাউ করত না, পরে আমিও নিজে থেকে এসব এড়িয়ে চলতাম। সর্বদা ইচ্ছা ছিল আমার জীবনে সবচেয়ে সুন্দর মুহুর্তগুলো আমার হাজবেন্ডের সাথে কাটাবো। আমার প্রথম ভালো লাগার অনুভুতিগুলো একান্তই তার সাথে শেয়ার করব। এজন্য নিজেকে আমি অনেক কিছু থেকে গুটিয়ে রেখেছি। আমার ভালো লাগার অনেক কিছুই আমি ছেড়ে দিয়েছি তার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আ'লামীন আমাকে যে অবস্থানে রেখেছেন আমি চাইলে আমার প্রতিটি ইচ্ছা সুন্দরভাবে ফুলফিল করতে পারি। কিন্তু আমি এটা জমা রেখেছি, আমার আনন্দঘেরা মুহুর্তগুলোর প্রথম স্বাক্ষী হবেন আমার জীবনসংগী, আমার অর্ধেক দ্বীনের সংগী। সেজন্য আমার শখ ইচ্ছে গুলো কারো সাথে আমি আলাপ করি না। একান্তই তার জন্য জমা থাক। আমার ধারণা আমি উত্তম সবরকারীদের মধ্যে একজন, আলহামদুলিল্লাহ । এটা আমার স্বভাবগত অভ্যাস। আর সম্ভবত আমার মোটিভেশনাল পাওয়ার ভাল, আলহামদুলিল্লাহ। কারো কঠিন কোন সিচুয়েশনে আমি হয়তো পটেনশিয়াল ডিস্কাশন এন্ড ডিসিশন বিল্ড আপ করতে পারি, আলহামদুলিল্লাহ। আর এই তো। এই জীবনে এইখানেই হয়তো নিজেকে নিয়ে এত বেশি বললাম বা লিখলাম। আল্লাহ গফুরুর রহিম।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? দ্বীন পরিপূর্ণ করা, মাহরাম করা, আমার বর্তমান অভিভাবক আমার ভাই, তবে আমি আমার নিজের একজন অভিভাবক চাই। আমার সুখ- দু:খের সাথী, আর তার সুখ- দু:খের অংশীদার হতে চাই।
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) হাজবেন্ডের মতামত (ডিসিশন) এর উপর নির্ভর করবে।

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য আমি বর্তমানে বিদ্যুৎ এর একটি সরকারি প্রতিষ্ঠানে ভালো পদে চাকরি করছি। এখানে জব ফেসিলিটি, বেতন সবকিছু আলহামদুলিল্লাহ ভীষন ভাল। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য দেশে থাকার জন্য এসব প্রতিষ্ঠান/ সেক্টরে চাকরি করাটা স্বপ্নপূরণের মত। তবে আমার কাছে সবার উপরে হল আমার দ্বীন, আমার পরিবার, আমার আপনজন। বিয়ের পর আমার হাজবেন্ডের মতামতের উপর নির্ভর করবে আমার চাকরি কন্টিনিউ করা বা না করা।
বিশেষ কিছু যদি জানাতে চান আলহামদুলিল্লাহ আমি জীবনে অনেক কিছু পেয়েছি। তবে আমার সব প্রাপ্তিতে আল্লাহ'র শুকরিয়া ছাড়া নিজেকে অনুভূতির সর্বোচ্চ চূড়ায় কখনই নেই নি। আমার শখ- ইচ্ছা, প্রাপ্তি-অপ্রাপ্তির অধিকাংশ উদযাপন-ই তুলে রেখেছি সেই মানুষটার জন্য যিনি একান্তই আমার জীবন সংগী হবেন, আমার ইহকাল ও পরকালের সংগী।

যেমন জীবনসঙ্গী আশা করেন

পাত্রের দাড়ি প্রসঙ্গে পাত্রের দাড়ি থাকতেই হবে
সর্বোচ্চ বয়স ৪০
গাত্রবর্ণ যেকোন
নূন্যতম উচ্চতা ৫'৫" "
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক
জেলা যেকোন
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল উপার্জনকারী
অর্থনৈতিক অবস্থা আল্লাহ যে অবস্থানে সন্তুষ্ট
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন আল্লাহ'র বিধান মানেন এবং আল্লাহ'র রাসুল (স:) এর জীবনবিধানকে যিনি আসলেই মন থেকে পছন্দ করেন এবং পালন করার চেষ্টা করেন।
Chat