ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
বরিশাল |
| বর্তমান ঠিকানা |
বরিশাল সদর,বরিশাল |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| আপনি কি হাফেজ? |
হ্যাঁ |
| দাওরায়ে হাদীস পাসের সন |
২০১৯ |
| দাওরায়ে হাদীসের নতিজা কি? |
মুমতায |
| আপনি কি তাখাস্সুস পড়েছেন? |
হ্যাঁ |
| কোন বিষয়ে তাখাস্সুস পড়েছেন? |
উলুমূুল হাদীস,আদব |
| তাখাস্সুস পাসের সন |
2022 |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
উলুমুল হাদীসে তাখাসসুস। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
বিভিন্ন দাওয়াহ প্রশিক্ষণপ্রাপ্ত
ইংলিশকোর্স সম্পন্ন
জেনারেল থেকে জেডিসি পাশ করেছি। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
ব্যবসা |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
বোন-সরকারি চাকুরীজীবি
ভাই-জেনারেল শিক্ষার্থী |
| চাচা মামাদের পেশা |
অবসর |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
মধ্যবিত্ত।
জমিজমা, বাড়ি আছে |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জি |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
জুব্বা-পায়জামা,টুপি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জি |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
একেবারে ছোটবেলা থেকে |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জি |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফী |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
না |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
জি,না। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
তাবলীগ |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
বুযুর্গদের মাজার বরকতের জায়গা।তবে সীমালঙ্ঘনের কারণে কোথাও কোথাও বেদায়াত ও শিরকও হয় |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
ফাতহুল বারী,সিয়ারু আলামিন নুবালা,লা তাহযান |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
ইমাম নববী,হাফেজ ইবনে হাজার আসকালানী ও কাযী ইয়ায |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
বয়ান,লেখালেখি,সাহিত্য-চর্চা ইত্যাদি। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
১-আমি সাদাসিধে জীবন পছন্দ করি। তবে পরিচ্ছন্ন-পরিপাটিতার সাথে। বিলাসীতা ও সৌখিনতা পছন্দ করি না।
২-সকল কাজে লৌকিকতা পরিহার করতে চাই। যদিও আমিও পারি না। তবে চেষ্টারত।
৩-খাবার-দাবার, পোশাক-পরিচ্ছদে বিশেষ কোনো চাহিদা নেই। পুষ্টিকর যে কোনও খাবার, পরিচ্ছন্ন মানানসই, ইলমী ভাবগাম্ভীর্য বজায় রাখে এমন সকল জুব্বা ও পান্জাবী পড়ি। বেশি রঙীন, ঝিকমিক টাইট ইত্যাদি স্টাইলিষ্ট জুব্বা পছন্দ করি না।
-স্ত্রী-সন্তানকে ভাল দ্বীনি সম্মানজনক পরিবেশে রাখার ব্যাপারে নো কম্প্রোমাইজ। এই ব্যাপারে আল্লাহর সাহায্য চাই।
৪-স্বপ্ন সাধারণ-
-সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে সফর করতে চাই।
-সপরিবারে অন্তত সস্ত্রীক বায়তুল্লাহ যিয়ারত করতে চাই।
-সময় সুযোগ হলে সস্ত্রীক মাস্তুরাত জামাতে যেতে চাই।
-শায়খ মাহির উকাইলী, শায়খ ওয়ালীউল্লাহ আরকানীর তিলাওয়াত শুনতে পছন্দ করি।
-মিউজিক ফ্রী নাশীদের বড় ভক্ত আমি। মুহাম্মদ মুকীতের সব
নাশীদই ভাল লাগে। বিশেষত "সাবীলুদ দূমুই সাবীলুম মুরীহ" পছন্দের তালিকার শীর্ষে। আরও কয়কজন আছেন, সময় পেলে যাদের নাশীদ শুনি।
-ঘরের খাবার খেতে, ঘরে সময় কাটাতে ঘরের মানুষদের সাথে গল্প করতে ভাল লাগে। সকাল-সন্ধ্যা মা-বাবা, ভাই-বোনদের দেখা
নিজশহরে খেদমত করার অন্যতম কারণ।
-লং এরাবিয়ান জুব্বা সাধারণ সময়ে পছন্দ।
-সফরে পান্জাবী-পায়জামা পছন্দ।
-ছোট চুলে স্বাচ্ছন্দ্যবোধ হয় বেশী।
-আমি নিজেও হাসিখুশি থাকি। অন্যকেও হাসিখুশি রাখতে পছন্দ করি। লাইফ নিয়ে একেবারেই উদাসীন না আবার একেবারেও
সিরিআস না। পরিমিত থাকতে চেষ্টা করি। -রাতে দ্রুত ঘুমানো ও সকালে দ্রুত জেগে উঠাকে নিজের জন্য ও সকলের জন্য সফলতার অন্যতম কারণ মনে করি।
-কুরআন তিলাওয়াত আর হাদীসের কিতাব মুতালাআ করতে ভাল লাগে। ফাতহুল বারী এবং সিয়ার আমার সবচেয়ে পছন্দের কিতাব।
-মন চায় হাকীমুল উম্মাহর সব কিতাবকে হৃদয়ে ধারণ করতে। -মাওলানা আবু তাহের মেছবাহ, আবুল বাশার সাইফুল ইসলাম, আনীনুত তালীম মাওলানা আব্দুল মালেক হাফিঃসহ এ ঘরানার উলামায়ে কেরামের পরামর্শ ও নসীহতকে আদর্শ মনে করি।
-নিকটঅতীতের শায়খ আবু গুদ্দাহ ও বর্তমানের শায়খ শরীফ হাতিম আওনী ও ইবরাহীম লাহেম, আহমাদ মাবাদ আব্দুল করীমের কিতাবাদী উন্মুখ হয়ে পড়ি। শায়খ আওয়ামা দাঃবাঃর চিন্তা ও কিতাবাদী ইলমী পথনির্দেশক হিসেবে গ্রহণ করি।
-আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার কথা শুনতে ভাল লাগে। দিল নরম হয়। অপরাধবোধ জেগে উঠে।
এই তো!
-কওমী মাদ্রাসায় পড়েছি, দীর্ঘ একটা সময় মাদ্রাসাভিত্তিক জীবনযাপন করেছি, রুচিবোধ ও পছন্দ-অপছন্দ সবকিছু দ্বীনমুখী রাখার চেষ্টা করি। বাকী মানুষ-মানুষে যে সাধারণ সীমাবদ্ধতাগুলো থাকে তা তো আছেই। এবং অপ্রিয় অনেক কিছুই আমার মধ্যে আছে, যার কিছু হয়ত আমার চোখে ধরা পড়ে, আর অনেক কিছুই হয়ত অধরা। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
-রাসূলর তরীকা অনুসরণ
-চরিত্র হেফাজতের জন্য
-নেক সন্তান লাভের আশায়।
-উম্মাহর সংখ্যা বৃদ্ধি করার জন্য
-আল্লাহর জমীনে আল্লাহর খলীফা রেখে যাওয়ার জন্য। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জি,ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
সময়,পরিবেশ-পরিস্থিতি সাপেক্ষে |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
সময়,পরিবেশ-পরিস্থিতি ও কর্মক্ষেত্র সাপেক্ষে |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
বরিশাল |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
মোটেও না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি কওমী ব্যাকগ্রাউন্ডেড।বর্তমানে মুহাদ্দিস হিশেবে কওমী মাদরাসায় খেদমতে নিয়োজিত।মাদ্রাসা ও কুরআন-হাদীস পড়া পড়ানোতেই জীবন কাটাতে চাই। পাশাপাশি দ্বীনি আলোচক হিশেবে নিজেকে প্রতিষ্ঠা করছি।সবকিছু ঠিকঠাক হলে খতীবি পদগ্রহণের ইচ্ছে আছে।লেখালেখি ও কিছু ব্যবসার প্ল্যানও আছে। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
জানানোর তেমন কিছু নেই |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২৫ |
| গাত্রবর্ণ |
উজ্জল ফর্সা,ফর্সা,উজ্জল শ্যামলা |
| নূন্যতম উচ্চতা |
৫ ফুট |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
প্রাথমিক শিক্ষাসম্পন্না হলেই হবে |
| জেলা |
বরিশাল,ভোলার পর বাংলাদেশের যে কোনো জেলা। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিতা |
| পেশা |
যে কোনো |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত,উচ্চ-মধ্যবিত্ত,উচ্চবিত্ত |
| পারিবারিক অবস্থা |
দ্বীনদার |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
এক কথায়-পূর্ণাঙ্গ দ্বীনদার। যার ধ্যান-খেয়াল শুধুই দ্বীন ও আখিরাত। কারণ যার মধ্যে প্রকৃত দ্বীন থাকে সে হারাম ও সন্দেহপূর্ণ জিনিস থেকে দূরে থাকে। আর সকল হালাল-বৈধ কাজে মধ্যমপন্থী হয়।
-বিস্তারিত বললে:-
★ মুত্তাকীয়া-মুতাহহারা।
-পাঁচ ওয়াক্ত নামাযী।
-দৈনিক কুরআন তিলাওয়াত ও মাসনূন দুআ-জিকির।
-ঘরে তালীম-মশক-মুযাকারাল
-ইলমী, আকাবিরদের জীবনী ও আখলাকগঠনের কিতাবাদী পড়ায় অভ্যস্ত হওয়া।
★আখলাকী
-স্বামীনুরাগী ও পূর্ণ অনুগত হওয়া।
-ধৈর্যশীলা
-চরিত্রবাণ
-নম্র-ভদ্র ও নীচুস্বরে কথা বলায় অভ্যস্ত হওয়া।
-স্টেট ফরোয়ার্ড কথাবার্তা বলার যোগ্যতা থাকা। প্রয়োজনীয় কথা ঘুরিয়ে পেচিয়ে না বলার অভ্যাস থাকা।
-সাংসারিক ও দায়িত্ববোধসম্পন্ন হওয়া।
-শশুড়-শাশুড়ীর খেদমত করার মানষিকতা থাকা। তাদেরকে বাবা- মার চোখে দেখার যোগ্যতা। তাদের থেকে সন্তানকে আলাদা করার মান-মানষিকতামুক্ত হওয়া।
★ পরিবার
-বিয়ের পূর্বাপর এককথায় দাম্পত্যজীবনের সকল বিষয়ে ইসলামী শরীআহর কাছে আত্মসমর্পিত হওয়ার দৃঢ় মানষিকতা পোষন কারী
পরিবার আবশ্যক।
আলিম+তাবলীগ বেইজড পরিবার। -
-প্রাক্টিসিং মুসলিম জেনারেল+তাবলীগ বেইজড ফ্যামিলি। -এরপর প্রাক্টিসিং দ্বীনদার অন্যান্য ফ্যামিলি
-বংশীয় ও সম্মানজনক পরিবার হওয়া।
-মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত হওয়া।
-সামাজিকভাবে কোনো অনৈতিক ও শ্রুতিকটু বিষয়ে প্রসিদ্ধ-
পরিবার না হওয়া। ইত্যাদি।
★শিক্ষাগত যোগ্যতা
-যোগ্য হাফিযা-আলিমা ও সামাজিকজ্ঞানসম্পন্না অগ্রাধীকার পাবে -আলিমা না হলে ফরযে আইনসম্পন্না হতে হবে। প্রয়োজনীয়
মাসআলা-মাসায়েল জানা থাকতে হবে।
★দৈহিকগঠন।
-চেহারার গঠন সুন্দর কাম্য।
-ছিমছাম দেহের অধিকারীনী হলে ভাল হয়।
-উজ্জল ফর্সা ও ফর্সা কাম্য। উজ্জল শ্যামলা হলেও সমস্যা নেই।
-৫'ফুট-৫'৫ এর মধ্যে উচ্চতা কাম্য।
-হাতের নখ, চুল ও মুখমন্ডল ইত্যাদির প্রয়োজনীয় যত্ন নেয়া ও পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিপাটি ও যথাসম্ভব পবিত্র থাকা।
★ দ্বীনি মেহনত
-তাবলীগি মেজাযের হলে ভাল হয়।
★ আরো কিছু গুন
-নির্লোভ
-নিরংহকার
-হিতাকাঙ্ক্ষী
-উদার
-কর্মঠ ও সাংসারিক কাজে দক্ষ কিংবা দক্ষ হতে আগ্রহী।
-প্রতিনিয়ত দক্ষতা বাড়ানো ও নিজেকে উন্নত করার মানষকিতা পোষন করা।
-অল্পেতুষ্ট।
-পারিবারিক বন্ধনে বিশ্বাসী।
-পাত্র কওমী ব্যাকগ্রাউন্ডের হলে ভাল হয়। জীবনে অনেক টাকা-পয়সা, জমি-জমা, বিলাসিতা না আসাটাই স্বাভাবিক। সবর-শোকরের সাথে স্বামীর সাথে সংসার করতে আগ্রহী এমন পাত্রীই কাম্য। যারা বর্তমান তথাকথিত অস্থির দুনিয়া দেখে টাকা-পয়সার হাপিত্যেশ তুলেন তাদের প্রতি যোগাযোগ না করার অনুরোধ।
★শশুড়বাড়ী থেকে কোনো ধরণের আর্থিকসুবিধা নেয়ার ইচ্ছে ও সে
ধরণের মন-মানষিকতা আমার নেই।
★বিয়ের পর শরীয়াহমুতাবেক পাত্রীর সকল দায়-দায়িত্ব ও তার ব্যপারে সকল সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা স্বামীর কাছে অর্পিত হতে হবে।
★সবগুন সবার মধ্যে একই মাত্রায় থাকবে না, এটাই স্বাভাবিক। আমার নিজের মধ্যেও অনেক কমতি রয়েছে। তবে আল্লাহর কাছে প্রত্যাশা এবং চেষ্টা এমনই হবে। বাকী তাকদীরে যা আছে। |