ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
কসবা, ব্রাহ্মণবাড়িয়া। |
| বর্তমান ঠিকানা |
কসবা, ব্রাহ্মণবাড়িয়া। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2009 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2011 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
Bachelor Business Study (BBS) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ। |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন |
2015 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
মাস্টার্স (হিসাববিজ্ঞান)
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ
** Pharmacist ( c-128186);
** Rural medicine practitioner (RMP/vDoctor); |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
সাবেক ব্যবসায়ী (বর্তমানে অসুস্থ) |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
2 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
১ম বোন : বিবাহিত, MA, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। (গৃহিনী)
২য় বোন : অবিবাহিত, MSc, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। (বেসরকারি টেকনিক্যাল কলেজে শিক্ষকতা করেন) |
| চাচা মামাদের পেশা |
চাচা ৫ জন।
১ম : মৃত (ছাত্র অবস্থায় মৃত্যু বরন করেন);
২য়: মৃত (পল্লী চিকিৎসক ছিলেন);
৩য়: মৃত (কৃষক ছিলেন);
৪র্থ : মৃত ( কৃষক ছিলেন)
৫ম: ব্যবসায়ী ও কৃষক।
মামা ৯জন।
১ম: মৃত (ব্যবসায়ী ছিলেন);
২য়: মৃত (ব্যবসায়ী ছিলেন);
৩য়: সেনাবাহিনী (অব.);
৪র্থ: চাকরিজীবী;
৫ম: মৃত (ব্যবসায়ী ছিলেন);
৬ষ্ঠ: বি ডি আর(অব.);
৭ম: এডভোকেট;
৮ম: নৌ বাহিনী (অব.);
৯ম: প্রবাসী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
মধ্যবিত্ত ও সামাজিক ভাবে সন্মানিত।
গ্রামের বাড়িতে বাবা ও মায়ের মোট সম্পদের পরিমাণ ২৩২ শতক , তার মাঝে ফসলের জমিও আছে। বর্তমান যে বাড়িতে অবস্থিত কসবা
উপজেলায় সম্পদের পরিমাণ ৪.১২ শতক। রেলওয়ে যোগাযোগের ব্যবস্থা আছে। স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা। বাড়ির পরিবেশ,
ফ্ল্যাট বাসা নয়। তিন কক্ষ বিশিষ্ট টিন সেট বিল্ডিং, ছোট বারান্দা, বিভিন্ন ফুল ও ফল গাছসহ ছোট একটা উঠান আছে। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জ্বী |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
জিন্স প্যান্টের সাথে টি-শার্ট , শার্ট, পাঞ্জাবি। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
আনুমানিক ১৫ বছরের বেশি সময় যাবত |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
সর্বোচ্চ চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
শুদ্ধ করার চেষ্টা করছি। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হযরত মুহাম্মদ (স:) যে মাঝহাব অনুসরণ করতেন, সেটাই চেষ্টা করি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
ইসলাম |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না। ফোন ইউজ করার সময় অনিচ্ছাকৃত সামনে আসলে এড়িয়ে চলি। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
আলহামদুলিল্লাহ নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
পরিবেশে অনুকূলে থাকলে চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আল কোরআন, সহি বুখারী, সহি মুসলিম |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
ডক্টর জাকির নায়েক, আহমেদ দিদাত, নোমান আলী খান, আবু তোহা মোহাম্মদ আদনান |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আসসালামু-আলাইকুম, আমি ইসলামের একজন ছাত্র। তাই যতটুকু জানি তা কুরআন-সহীহ হাদীস যাচাই করে মানার চেষ্টা করি।
ইসলামের সকল ফরজ, ওয়াজিব ও সুন্নাহ যথাসাধ্য মানার চেষ্টা করি। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলিম। মাদ্রাসা
লাইনে পড়াশোনা নেই, জেনারেল লাইনে পড়াশোনা করেছি। তাই যতটুকু ইসলাম মেনে চলি তা নিজে বুঝে মানার চেষ্টা করি। মাঝহাব
সম্পর্কে বলতে গেলে রাসূল (সা:) যে মাঝহাব এর অনুসারী আমি ও একই মাযহাবের অনুসারী। ______ সর্বদা শান্ত ও নম্র ভাবে চলার
চেষ্টা করি। তা ছাড়া কোন বখাটে বন্ধুদের সাথে চলাফেরার অভ্যাস নাই। বন্ধুদের বাড়িতে আনা এড়িয়ে চলেছি বোনদের পর্দার সমস্যা
হবে বলে। তাছাড়া অনৈতিক কাজে জড়িয়ে পরার ভয়ে বন্ধুদের সাথে চলাফেরা খুবই কম হয়েছে। শিক্ষা ক্ষেত্রে বা কর্মক্ষেত্র বন্ধু শুধুমাত্র
প্রয়োজনের ছিল এবং আছে।
---- আর পরিবারের সম্পর্কে কিছু বলতে গেলে, বাবা HSC পাশ মা SSC. বাবা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত না হলেও ইসলাম নিয়ে গবেষণা
ও ইসলাম প্রচারের জন্য সুপরিচিত। পরিবারে আমরা সবাই অনেক friendly এবং নিজেদের মাঝে আমরা ছোট্ট বড় সব বিষয় share
করে চলাফেরা করতে অব্যস্থ। দিন শেষে কাজ থেকে বাড়ি ফেরার পর মা-বাবা, বোনদের সাথে একসাথে বসে আড্ডা দেওয়ার অভ্যাস
ছোটবেলা থেকেই। অবসরের বেশি সময় ইসলামিক আলোচনা হয়। প্রতিনিয়ত ধর্মীয় গবেষণার মাধ্যমে ইসলাম মেনে চলার চেষ্টা থাকে।
পরিবারে যে কোন সিদ্ধান্ত নিতে ছোট-বড়, নারী-পুরুষ পরিবারের প্রত্যেক সদস্যের পরামর্শনেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুরুষ সদস্য
নিয়ে থাকেন। সব সময় হাসি খুশি ও অল্পতে সন্তুষ্টি আছে, আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ছোটবেলা থেকেই পর্দানশীল,
আলহামদুলিল্লাহ। পরিবারের সম্পূর্ণ পর্দার পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ। যেহেতু একক পরিবার, পর্দা মেনে চলতে কোন সমস্যা হয়
না। আল্লাহর রহমত, বরকত ও আল্লাহর প্রতি সন্তুষ্টিই পরিবারের সবচেয়ে বড় সম্পদ, আলহামদুলিল্লাহ। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বী |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
অর্ধেকদ্বীন পূর্ণ করা। চরিত্র হেফাজত করা। দুনিয়া ও আখেরাতের জন্য একজন জীবন সঙ্গিনী পাওয়া। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
আলোচনা সাপেক্ষে |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
সাধারণত ইচ্ছা নেই, আলোচনা সাপেক্ষে। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
নিজের ও পরিবারের সাথে |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
ছোটবেলা থেকে যৌতুক বিরোধী। পরিবারও যৌতুক বিরোধী
আলহামদুলিল্লাহ। এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেওয়া যাচ্ছে যে,
প্রকাশ্যে বা ইঙ্গিতে উপহার চাওয়া বা পাওয়ার আশা করি না
ইনশাল্লাহ। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
এলাকার বাইরে চাকরি করতে পারছিনা মা-বাবার দেখাশোনা করতে গিয়ে। এলাকায় ভালো হালাল বেসরকারি চাকরি না পাওয়া
ব্যবসায়ের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া পরিবারের ও আমার ব্যক্তিগতভাবে ব্যবসায়ের মধ্যে আগ্রহ বরাবরই। কনস্ট্রাকশন ব্যবসায় সাত
বছরের অভিজ্ঞতা আছে। আপাতত কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত আছি (প্রতিবছর বেতন বৃদ্ধির শর্তে)। তবুমেডিসিনের ব্যবসায়ের প্রতি
আগ্রহ থাকায় ফার্মেসি ব্যবসা শিখেছি (৬ বছরের অভিজ্ঞতা), এখন গ্রামের বাড়িতে ব্যবসায়ের উদ্দেশ্যে সামান্য জায়গা বিক্রি করার চেষ্টা
চলছে। আল্লাহ যেদিন কবুল করেন ইনশাআল্লাহ ব্যবসা শুরু হবে।
বর্তমানে ১১/১২ হাজার টাকা ইনকাম করলেও আমার পরিবারের প্রত্যেক সদস্যের আল্লাহর দেয়া রিজিকের প্রতি সন্তুষ্টি আছে সবসময়।
ছোট বোনের শিক্ষকতা থেকে ইনকাম আসে। তাছাড়া ধানের জমি ও পুকুর থেকে আয় আসে (আনুমানিক বার্ষিক আয় ৳ ৩,৪০,০০০)।
আব্বু অসুস্থ ১২ বছর আর ততদিন আল্লাহর রহমতে ঋণ মুক্তভাবে পরিবার পরিচালনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, তাই নিজেকে
বেকার বলতে রাজি না। রিজিকের ব্যাপারে সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা, শুধু মুখে নয় অন্তরে বিশ্বাসী ও নিজেকে উচ্চবিলাসী মনে করেন না,
এমন জীবনসঙ্গিনী আমাকে বাছাই করবেন আমি আশা করি। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
*** বিয়ে ইসলামের নিয়ম অনুযায়ী হবে , তাই প্রচলিত নিয়ম অনুযায়ী গায়ে হলুদের অনুষ্ঠান বা বিয়েতে কোনো গান বাজনা হবে না
ইনশাআল্লাহ।
** ইসলামিক নিয়মে নেই এমন সামাজিক সকল নিয়ম না মানার চেষ্টা হবে।
** সবচেয়ে কম খরচে অল্প মানুষ নিয়ে বিয়ে করার ইচ্ছা।
* বিয়েতে কনে কোন সাজগোজ করতে গিয়ে যেন বেপর্দা না হয়, সেই দিকে কনে পক্ষ আস্বস্ত করবেন ইনশাআল্লাহ।
*** কনে বিয়ের দিন বোরকা পরে বের হবে ইনশাআল্লাহ।
* যেহেতু আমরা একক পরিবার, কনে পর্দা বজায় রাখতে কষ্ট হবে না ইনশাল্লাহ। বাড়িতে বাড়তি কোন মানুষ নেই। দেবর ভাসুর নিয়ে
পর্দার সমস্যা হওয়ার চিন্তা নাই, আলহামদুলিল্লাহ।
(( যদিও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে প্রচলিত নিয়ম পাত্রপক্ষ হতে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, আমরা অনেকেই জানি পাত্রীপক্ষ
থেকেও বিয়ের প্রস্তাব দেওয়া সুন্নাহ। তাছাড়া মূসা আঃ এর বিয়ের ঘটনাও আমাদের সবারই মোটামুটি জানা। তাই বিয়ের প্রস্তাব পাত্র বা
পাত্রী যেকোনো পক্ষ হতে আসতে পারে। বিবাহ আল্লাহ যার সাথে নির্দিষ্ট করে রেখেছেন ইনশাল্লাহ তার সাথেই হবে, তারপর তাকওয়াবান
ও একই মন-মানসিকতার জীবনসঙ্গিনী প্রত্যাশা করি। মন-মানসিকতা একই রকম হলে আর্থিক অবস্থার পার্থক্য দাম্পত্য জীবনের সুখ
শান্তিতে প্রতিকূল প্রভাব ফেলতে পারে বলে মনে করি না। )) |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
৩০ |
| গাত্রবর্ণ |
উজ্জ্বল শ্যামলা, |
| নূন্যতম উচ্চতা |
৫'.২" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
স্নাতক অধ্যানরত |
| জেলা |
ঢাকা / চট্টগ্রাম / সিলেট বিভাগের যেকোন জেলা। (যোগাযোগ ব্যবস্থা বিবেচ্য বিষয়।) |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
প্রযোজ্য নয় |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
** আশা করি সব কাজেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবে ইনশাআল্লাহ। *** ইসলামী নিয়ম অনুসারে পর্দা মেনে চলবে ইনশাল্লাহ, যা
ইসলামে নাই এমন কিছুতে বাড়াবাড়ি হবেনা। *** পাঁচ ওয়াক্ত নামাজ সহ সকল ফরজ ও ওয়াজিব সুন্নত আমল করবে ইনশাআল্লাহ ।
**আল্লাহের দেয়া রিজিকের প্রতি সব সময় সন্তুষ্ট থাকা ও শুকরিয়া জানানো উচিৎ। ** নম্রতা, মিশুক , নিচু কন্ঠ ও শান্ত স্বভাবের হলে ভাল
হয়। ** আমার পরিবারের সদস্যদের নিজের পরিবার মনে করে পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালবেসে আপন করে নিবে খুব সহজে। |