ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
ঝানজাইলের কাছে,সরিষতলা |
| বর্তমান ঠিকানা |
ঝানজাইলের কাছে,সরিষতলা |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2017 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2019 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
Bachelor of Social Science (BSS) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
পূর্বধলা সরকারি কলেজ |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
(I am a Student of Bangladesh Islamic Online Madrasa) |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
ব্যবসায়ী |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
2 |
| ভাই কয়জন? |
2 |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আলহামদুলিল্লাহ,
অর্থনৈতিক অবস্থা বলতে আমি প্রথমেই যেটা বলতে চাই যে, আমি একজন নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা একজন কাচামাল ব্যবসায়ী। আমার বাবার এবং আমার ইনকামে আমার পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা পরিচালনার তৌফিক দান করেছেন।তবে, আমার ইনকাম আমার পরিবারের জন্য সাধারণত এত প্রয়োজনে পরে না। আপাতত আমার বাবার ইনকামেই আমার পরিবারকে মহান আল্লহ সুবহানাহু ওয়া তা'আলা চালানোর তৌফিক দান করেছেন। ৮শতক জমি নিয়ে আমাদের নিজেদের বাসস্থান। মহান আল্লহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে আমরা বেশ ভালোই আছি। মহান আল্লহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে মোটামুটি সচ্ছলভাবেই চলার তৌফিক দান করেছেন এবং আমাদের কোন প্রকার ঋণও নেই।আর সামাজিক অবস্থা বলতে, সমাজে আমাদের পরিবারের অবস্থা বেশ সম্মানিত। সেজন্য মহান আল্লহ তা'আলার কাছে অগনি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জ্বী,আমি সবসময়ই টাখনুর উপরে কাপড় পড়ি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, শার্ট, প্যান্ট, টুপি সবসময় এবং মাঝে মাঝে পাগড়ি পরিধান করি। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী,আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
মহান আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লার ইচ্ছায় আমি ছোটবেলা থেকেই নামাজ আদায় করি কিন্তু তখন পুরোপুরি নিয়মিত ছিলাম না। তবে গত তিন বছর যাবৎ নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। ইংশা-আল্লাহ |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
হ্যাঁ. মাহরাম/নন-মাহরাম মেনে চলার খুবই চেষ্টা করি তারপরও মাঝে মাঝে ত্রুটি হয়ে যায়। আল্লহুম্মাগফিরলী। তবে অবশ্যই জীবনের শেষ সময় পর্যন্ত মাহরাম নন-মাহরাম মেনে চলার আপ্রাণ চেষ্টা করব। ইংশা-আল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বী,আমি শুদ্ধভাবে ক্ক্বোর'আন তিলওয়াত করতে পারি।আলহামদুলিল্লাহ। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নেই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না,না,না। এসব একদমই পছন্দ করি না। আস্তাগফিরুল্লহ। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
নেই,আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
আলেম-উলামার তাবলীগে মোটামুটি সময় দেওয়া হয়।ইংশা~আল্লহ |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সল্লাল্লহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা কবর যিয়ারত করো। কেননা তা তোমাদেরকে আখেরাত স্মরণ করিয়ে দেয়। ( সুনানে ইবনে মাজাহ ১৫৬৯)। তবে, কোন কবর বা মাজারে সিজদাহ দেওয়া, সাহায্য চাওয়া এবং যাবতীয় কুসংস্কারের উদ্দেশ্যে সেখানে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে শির্ক মুক্ত ঈমান ও আমল করার তৌফিক দান করুক। (اللهم امين) |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
অনেকগুলো বই পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে, আলাদা করে শুধু তিনটি বইয়ের কথা বলতে পারছি না। আমি আমার সংরক্ষিত বইয়ের মধ্যে কিছু বই পড়ে একদম শেষ করেছি এবং কিছু বই পড়ে এখনো শেষ করতে পারিনি। যেমনঃ 'আর- রাহীকুল মাখতুম, বেলা ফুরাবার আগে, হায়াতের দিন ফুরোলে, প্যারাডক্সিক্যাল সাজিদ, পুরুষের পর্দা, দ্য কেয়ারিং হাসবেন্ড, দ্য কেয়ারিং ওয়াইফ (যদিও এটা মেয়েদের জন্য), লা-তাহযান (হতাশ হবেন না), ফয়জুল কালাম, রিয়াদুস সালিহিন ১-৪ খণ্ড, মুমিনরাই চূড়ান্ত সফলকাম, মহিমান্বিত কুরআনের বিষয় ভিত্তিক নির্দেশনা, পবিত্র কুরআন এর আদেশ ও নিষেধ, তাসাওউফ ও আত্মশুদ্ধি ইত্যাদি এছাড়াও আরো অনেক বই পড়া হয়েছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
শায়েখ খালেদ আর রশিদ (হাফি), মুফতি মুস্তাকুন্নবী কাসেমী (হাফি), ড. খন্দকার জাহাঙ্গীর (রহ.) আল্লামা মামুনুল হক (হাফি), মুফতি হারুন ইযহার (হাফি), মুফতি জসিম উদ্দিন রহমানি (হাফি), মুফতি সাখাওয়াত হোসেন রাজি (হাফি.), মাওলানা মাহমুদুল হাসান গুনবি (হাফি), শায়েখ আহমাদুল্লাহ (হাফি), মুফতি আলী হাসান উসামা (হাফি), শায়েখ তামিম আল আদনানী (হাফি), আবু তুহা আদনান (হাফিঃ) এবং সকল হক্কানী আলেমদেরকে শ্রদ্ধা করি। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার একজন গুনাহাগার বান্দা। সাধারণ পরিবারের সাধারণ থেকে অতি সাধারণ একজন ছেলে আমি। আমি অতি সাধারণ জীবন যাপনে অভ্যস্ত এবং সাধারণভাবেই হায়াতের দিনগুলো শেষ করতে চাই। তাই নিজের সম্পর্কে বলার তেমন উল্লেখযোগ্য কিছুই নেই। তবে যতটুকু বলার আমি ঠিক ততটুকুই বলার চেষ্টা করব। ইংশা-আল্লহ।
প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার কাছে অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যিনি আমাকে দয়া এবং মায়া করে হেদায়েতের পথ দান করেছেন। যে অনুগ্রহের যোগ্যতার ছিটাফোঁটাও আমার নেই হেদায়েত পাওয়ার থেকেই আমি দ্বীন প্র্যাকটিসের চেষ্টা করছি এবং চেষ্টা করছি জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দেওয়ার। আল্লহ সুবহানাহু ওয়াতাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া এবং চাওয়া হলো, তিনি যেন আমাকে এই (حَيَاةُالدُّنْيَا)-তে শেষ নিঃশ্বাস পর্যন্ত হেদায়েতের পথে অটুট রাখেন। (اللهم امین) সদা-সর্বদা হালাল-হারাম বেঁচে চলার সর্বাত্মক চেষ্টা করি।আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা যেন আমাকে সদা-সর্বদা হালাল-হারাম বেঁচে চলার তৌফিক দান করেন। (اللهم آمين)। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার ইচ্ছায় আগের থেকে তুলনামূলক দ্বীন সম্পর্কে জানাশুনা বেড়েছে আলহামদুলিল্লাহ। এবং দ্বীনি বিষয়ে আরো জানাশোনা বাড়ানোর চেষ্টা করছি।ইংশা-আল্লহ।
অতীতে দুনিয়া নিয়ে আমার অনেক আশা এবং অনেক স্বপ্ন ছিল কিন্তু এখন তার একেবারে বিপরীত। আলহামদুলিল্লাহ। এখন, আমার নিজেকে একজন প্রকৃত আদর্শবান, আখলাকওয়ালা মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। চেষ্টা করছি, জীবনে জর্জরিত প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করার। পরিশেষে যেন একটি পবিত্র আত্মা নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার দরবারে হাজির হতে পারি। আল্লহ সুবহানাহু ওয়াতাআলা আমাকে সেই তৌফিক নসিব করুন।(اللهم امين)
যদিও আমি পরিপূর্ণ দ্বীনি পরিবার ও পরিবেশ পাইনি কিন্তু আমার প্রবল ইচ্ছা আছে আমি এবং আমার زوجه মিলে আমাদের এই পরিবারকে একটি পরিপূর্ণ দ্বীনি পরিবার হিসেবে গড়ে তোলার। পবিত্র ক্বের'আনের কিছু অংশ হিফজ করা, পবিত্র কা'বার ঘর তাওয়াফ করা আল্লহ সুবহানাহু ওয়াতাআলা যদি তৌফিক নসিব করেন এবং মহান আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার মহামূল্যবান উপহার সন্তানাদিকে সৎ, নিষ্ঠাবান, আদর্শ ও উম্মাহর কল্যাণের জন্য উপযুক্ত হিসেবে গড়ে তোলা আমার খুব খুব ইচ্ছা ও স্বপ্ন। আমি আমার পরিবারকে নিয়ে জান্নাতুল ফেরদৌসে যেতে চাই। আল্লহ সুবহানাহু ওয়াতাআলা যেন আমাকে এবং আমার পরিবারকে জান্নাতের যাওয়ার রাজকে সহজ করে দেন। (اللهم امين)
জীবনে পছন্দ-অপছন্দ, রুচিবোধ ইত্যাদি অনেক কিছুই থাকে, যার পুঙ্খানুপুঙ্খভাবে লিখে হয়তোবা সাধারণত প্রকাশ করা সম্ভব না। তবে আমার ভালো লাগার বিশেষ কিছু মুহূর্ত হলোঃ মা-বাবার মুখে হাসি- খুশি দেখা, দুঃস্থ ও অসহায় মানুষকে সেবা-যত্ন এবং সহযোগিতা করা যা আমার মনকে অনেক অনেক ভালো রাখে, যা বলে বুঝানো হয়ত সম্ভব না।
জেনারেল লাইনে প্রিমিক্সিং-এ পড়াশোনা করা এখন আর আমার একটুকো ভালো লাগেনা। শুধু ফিতনা, শুধু ফিতনা, শুধু ফিতনা যা বলে বুঝানো সম্ভব না। যে সকল দ্বীনি ভাইয়েরা জেনারেল লাইনের এই প্রিমিক্সিং পড়াশোনার মধ্যে আছেন, শুধু তারাই এই বিষয়টা ভালো জানেন।
দুনিয়াবী বন্ধুর সংখ্যা অনেক অনেক অনেক কমিয়ে দিয়েছি এবং কমিয়ে দিয়েছি তাদের সাথে আড্ড দেওয়া। আমি আড্ডাবাজি একদম পছন্দ করিনা। কারন, এতে মিথ্যা, গীবত ও অশ্লীল বাক্য মিশ্রিত অনেক কিছুই হয়। যা পার্থিব জীবন এবং আখিরাত জীবনের ক্ষতি ছাড়া আর কিছু বয়ে আনবে না। তবে তাদের সাথে কখনো দেখা হলে বা কথা হলে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমি আমার পরিবারকেই বেশি সময় দেয়। আমার কর্মস্থলে কিছু দ্বীনি ভাইয়ের সন্ধান মিলিয়ে দিয়েছেন আল্লহ সুবহানাহু ওয়াতাআলা।আলহামদুলিল্লাহ। উনারা খুবই ভালো মনের মানুষ। উনাদের সংশ্রবে আমি দ্বীনি বিষয়ে অনেক কিছুই জেনেছি এবং শিখেছি।আলহামদুলিল্লাহ। কাজের অবসরে অনেকটা সময় উনাদের সঙ্গে কাটাই। উনারা আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার জন্য আমাকে খুব মহব্বত করে এবং আমিও। আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা আমাদের এই দ্বীনিবন্ধন অটুট রাখুক। (اللهم امين)
প্রতিদিনের রুটিনের মধ্যে ইসলামিক বই পড়াটা কেমন যেন আমার সাথে এক প্রকার মিশে গেছে। কাজের ফাঁকে অনেকটা সময় ইসলামিক বই পড়ি। বই পড়ার আগ্রহ থেকে ব্যক্তিগতভাবে একটি ছোটখাটো ইসলামিক বইয়ের লাইব্রেরি করার তীব্র আকাঙ্খা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু বই কালেক্ট করেছি। আলহামদুলিল্লাহ।
পরিশেষে নিজের জীবন নিয়ে একটা কথাই বলতে চাই যে, আমার এই হায়াতের বাকি সময়টা মহান রবের ইচ্ছানুযায়ী কাটানোই আমার একমাত্র লক্ষ্য। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে উনার উত্তম বান্দা হিসেবে কবুল করুক। (اللهم آمين) |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বী, রাজি আছে। আলহামদুলিল্লাহ। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
প্রথমত, বিয়ে হলো মহান আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার নির্দেশ এবং রসুলুল্লহ (সাঃ)-এর সুন্নাহ।
মহান আল্লহ সুবহানাহু ওয়াতা'আলা বলেছেন, অবিবাহিতদেরকে বিবাহ সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্বও হয় তবে এর ফলে আল্লহ সুবহানাহু ওয়াতাআলা নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। সুবহানাল্লহ। (২৪:৩২)
সুরা, আর-রুমের ২১ নং আয়াতে তিনি আরো বলেছেন, আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শাড়িতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। (সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি)
আবার, রসুলুল্লাহ (সাঃ) বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার জন্য কর্তব্য হয়ে যায়।
১. আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার রাস্তায় জিহাতকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম,যে তার মালিকের চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩.ওই বিবাহিত ব্যক্তি, যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। (তিরমিজি: ১৬৫৫)
অর্থাৎ বিবাহ এমন একটি মাধ্যম, যে মাধ্যমে একজন ছেলে এবং একজন মেয়ে তার অর্ধেক থেকে পরিপূর্ণতা হতে পারে এবং এই পরিপূর্ণতাতেই আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার ইচ্ছায় পৃথিবী ক্রমশই আবাদ হচ্ছে। আর এটি মহান আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার একটি বড় নিজাম।
তাছাড়া তাড়াতাড়ি বিবাহ করার অনেক উপকারিতা রয়েছে।যেমন,
-হালাল পপ্তায় বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন পূরণ হয়।
-বিয়ের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলা রিজিক বৃদ্ধির ফয়সালা করেন। যা উপরিউক্ত আয়াতে স্পষ্টতা আছে।
-বিয়ের মাধ্যমে আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার ইচ্ছায় সন্তান লাভ করা যায়,যা সদগায়ে জারিয়া হিসেবে থাকবে।
-রসুলুল্লাহ (সাঃ)-এর উমাত বৃদ্ধিতে বিয়ের গুরুত্ব অপরিসীম।
-বিয়ের দ্বারা নিজের চক্ষু, কলব এবং চরিত্রকে হেফাজতে রাখার সহজ এবং শ্রেষ্ঠ একটি মাধ্যম।
-বিয়ের মাধ্যমে ইবাদতে তৃপ্তি পাওয়া যায় (বিবাহিত দ্বীনি ভাইদের থেকে পরামর্শক্রমে জানা)।
-বিবাহ ঈমান পরিপূর্ণ হয়।
-বিবাহের মাধ্যমে আল্লহ সুবহানাহু ওয়াতাআলার ইচ্ছায় অনেক অসুস্থতা দূর হয়।
-আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলার নৈকট্য লাভ করা যায়। -বিবাহের মাধ্যমে মানসিক তৃপ্তি পাওয়া যায়। এমন তৃপ্তি যেটা শুধু নিজের আহলিয়ার মাঝেই পাওয়া যায়।
-বিয়ের মাধ্যমে জীবনের সকল পরিস্থিতিতে একজনকে আপন করে পাওয়া, যার সাথে জীবনের সকল মুহূর্তগুলো এবং দুঃখ, কষ্ট, আনন্দ শেয়ার করে নিজেকে অনেক হালকা করা যায়। এছাড়াও তাড়াতাড়ি বিয়ে করার ফজিলত বা লাভ আরো অনেক অনেক রয়েছে। সেজন্য তাড়াতাড়ি বিয়ে করাটা আমি অত্যন্ত জরুরি মনে করি। তাছাড়া বর্তমান সময়ে বিয়ে ছাড়া জীবন কাটানো এবং চরিত্র হেফাজত রাখা খুবই কষ্টসাধ্য হয়ে উঠেছে। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জ্বী, অবশ্যই একদম ১০০% পুরোপুরি শরীয়তের পর্দাতে রাখার চেষ্টা করব। পর্দার বিষয়ে কোনো প্রকার ছাড় হবে না। ইংশা-আল্লহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
পারিবারিক আলোচনা সাপেক্ষে। তবে, উনি যদি দ্বীনি ইলম অর্জন করতে চাই তাহলে অবশ্যই নিজ সাধ্যের মধ্যে এবং শরিয়ার বিষয়টি মাথায় রেখে উনাকে পড়াশোনা করানোর চেষ্টা করব। ইংশা-আল্লহ। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
না, একদমই না। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
বাড়িতে মা-বাবার সাথে (زَوْجَةٌ)-কে নিয়ে একসঙ্গে থাকতে চাই। তবে কোনো চাকরির ক্ষেত্রে যদি বাহিরে থাকতে হয়, তাহলে উনাকে নিয়ে থাকার ইচ্ছা আছে। ইংশা-আল্লহ। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না না একদমই না ।উপহার আশা করা ত দূরের কথা, এটা ভাবতেও আমি একদম পছন্দ করি না।(আর যৌতুক, আস্তাগফিরুল্লহ) |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমার কর্মস্থল হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট। আমার প্রতিষ্ঠানের নাম: MDZ Owners Association. এটি একট যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান। আমি এখানে financial Account maintenance হিসেবে কর্মরত+শিক্ষার্থী।
এই প্রতিষ্ঠানে সুদ, ঘুস অর্থাৎ হারাম সংশ্লিষ্ট কোন কিছুই নেই। আলহামদুলিল্লাহ। আমি এখানে খুব সতর্কতার সহিত কাজ করছি। আমার উপার্জন একদম হালাল। আলহামদুলিল্লাহ। কিন্তু ছোটবেলা থেকেই আমার ব্যক্তিগতভাবে ব্যবসা করার প্রবল আগ্রহ ছিল। মহান আল্লহ সুবহানাহু ওয়াতাআলা তা আমার জন্য সহজ করে দিয়েছেন (বর্তমানে অফিসের কাজের অবসর সময়ে, কিছু দ্বীনি ভাই মিলে ছোটখাটো একটি ব্যবসা করছি। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
উনাকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, ওয়াল্লহি, আমি কোনদিন কোন অবস্থাতেই হারাম উপার্জনের ধারে কাছেও যেতে পারবো না। আর এটা একেবারে অসম্ভব আমার জন্য। তাই, সকল পরিস্থিতিতেই, ধৈর্য ধারণ করতে হবে। আর ধৈর্যশীলদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বড্ড ভালবাসেন।সবসময়ই সর্বাবস্থায় মহান আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লার ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে এবং ভরসা রাখতে হবে।
মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বলেছেন, দুশ্চরিত্রা নারীকূল দুশ্চরিত্র পুরুষকূলের জন্য এবং দুশ্চরিত্র পুরুসকূল দুশ্চরিত্রা নারীকূলের জন্য। সচ্চরিত্রা নারীকূল সচ্চরিত্র পুরুষকূলের জন্য এবং সচ্চরিত্র পুরুষকূল সচ্চরিত্রা নারীকূলের জন্য। তাদের সম্পর্কে লোকে যা বলে, তার সাথে তারা সম্পর্কহীন। তাদের জন্যে আছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। (২৪:২৬)
আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। (اللهم امين) |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
১৭ থেকে ২৩ |
| গাত্রবর্ণ |
শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা |
| নূন্যতম উচ্চতা |
যেকোনো।তবে,৫' ফুট থেকে আমার মানানসই হলে ভালো হয়। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
মাদ্রাসা বা জেনারেল যে মাধ্যমেই শিক্ষিত হোক কোন সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে অবশ্যই অবশ্যই উনাকে প্রকৃত প্রাক্টিসিং মুসলিমাহ হতে হবে। অর্থাৎ অবশ্যই নেই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যে জ্ঞান দ্বারা নিজের আখিরাতকে পরিপূর্ণ ভাবে গুছানো যায় আর যে ব্যক্তি আখিরাতকে গুছাই আল্লহ সুবহানাহু ওয়াতা'আলার তার দুনিয়াকে গুছিয়ে দেন। |
| জেলা |
নেত্রকোনা জেলা বা ময়মনসিংহ বিভাগের মধ্যে হলে বলা হয়। তাছাড়া অন্য কোন জেলা হলে আলোচনা সাপেক্ষে। ইংশা~আল্লহ |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত, বিধবা |
| পেশা |
কোন পেশার প্রয়োজন নেই। তবে সেলাই কাজ জানা থাকলে অনেক ভালো হয়। যাতে শুধুমাত্র নিজের জামা কাপড় নিজেই বানাতে পারে।আমি কিন্তু কখনোই চাইব না আমার প্রিয় (৬))-এর জামা-কাপড় অন্য কোন পুরুষের নজরে পড়ুক, আর সেটা একেবারেই অসম্ভব। ইংশা-আল্লাহ |
| অর্থনৈতিক অবস্থা |
অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, আলহামদুলিল্লাহ। তবে দ্বীনদারীতার অগ্রাধিকার থাকবে। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
জীবন সঙ্গীর ক্ষেত্রে আমি প্রথমে যেটা বলতে চাই যে, অবশ্যই উনাকে মুত্তাকী, তাকওয়াবান হতে হবে। হতে হবে নেককার- পরহেজগার, বাস্তববাদি ও আমানতদার। যিনি স্বামীর সম্পদের হেফাজত করবে এবং হেফাজত করবে নিজের সম্ভ্রম। যিনি স্বামীর সম্মানের প্রতি খেয়াল রাখবেন। যিনি হবেন নরম মেজাজ প্রকৃতির এবং নম্র-ভদ্র থাকতে চেষ্টা করে। যিনি জীবনের জর্জরিত প্রত্যেকটি কাজেই আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লাকে ভয় করবে। অর্থাৎ যাকে দেখলে মহান আল্লহ সুবহানাহু ওয়াতাআলাকে স্বরণ হয়। আমি আমার প্রতিটি মুনাজাতে, সিজদায় মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার দরবারে আমার উত্তম রিজিক ভিক্ষা চাই। উনি যেন আমার জীবনে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআলার কাছে চাওয়া সেই উত্তম রিজিক হিসেবে আসেন । (اللهم آمين)
যদি কখনো এমন হয় যে, আমি অজ্ঞাত বা ভুলবশত এমন কোন কথা বলে ফেলি যা আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা এবং রসুল (সঃ)-এর কথার বিপরীতে যাই, তাহলে অবশ্যই অবশ্যই সেটা উনাকে প্রত্যাখ্যান কররার মন-মানসিক থাকতে হবে।
আমি আমার জীবনসঙ্গী খোঁজার সাথে সাথে খোঁজছি ভবিষ্যৎ প্রজনোর তথা নেককার-সন্তানের একজন জননীকে। যিনি নিজের সন্তানকে সদগায়ে জারিয়া হিসাবে দুনিয়ার বুকে আমানত রেখে যাওয়ার এবং উম্মাহর কল্যাণে ব্যবহার করার জন্য গড়ে তোলার সর্বাত্মকভাবে সচেষ্ট থাকবে। যা আমার অনেক বড় একটি স্বপ্ন। মহান আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা সে হিসেবে আমাকে এবং আমার (زوجه)-কে কবুল করুক। (اللهم امين) |