ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
গ্রাম পূর্ব ধুপতি, ২ নং গৌরিচন্না ইউনিয়ন |
| বর্তমান ঠিকানা |
ঢাকা উত্তরা হাউজ বিল্ডিং ৯ নং সেক্টর। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| আপনি কি হাফেজ? |
না |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
কাফিয়া শরহেজামী |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
স্কুলে প্রাইমারি শেষ করেই মাদ্রাসায় পড়া-লেখা শুরু করেছি। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
কিছু করেন না |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
আমরা-(আমি সহ) তিন ভাই- বোন। বোন সবার বড়। তিনি বিবাহিত, তার দুইজন ছেলে সন্তান রয়েছে। বড় ছেলে মাদ্রাসায় হেফজ বিভাগে পড়া-শোনা করে-(প্রায় শেষ) আর ছোট ছেলে একই মাদ্রাসায় নাজেরা বিভাবে পড়ে। ভাই দ্বিতীয়-(কথা বলতে পারেনা) তিনি বিবাহিত। তার একজন মেয়ে ও একজন ছেলে সন্তান রয়েছেন। মেয়ে স্থানী সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীতে পড়া-লেখা করে, আর ছেলে একই স্কুলে শিশু শ্রেণীর ছাত্র। আমি সবার ছোট। |
| চাচা মামাদের পেশা |
আমার-(বাবা বাদে) দুইজন চাচা রয়েছেন- (দুইজনই বাবার বড়) বড় চাচা বাংলাদেশ আনসার কমান্ডার। ছিলেন, দীর্ঘদিন লঞ্চে-(আনসার কমান্ডার পদে) কর্মরত ছিলেন এখন রিটায়ার্ড করেছেন।
আপাতত তিনি তার বড় ছেলের একটি দোকান পরিচালনা করেন।
আমার মেঝো চাচা আমার জন্মের আগে থেকেই তিনি সৌদি প্রবাসী ছিলেন।
দীর্ঘদিন সৌদি থাকার পরে ২০১৯ সালে সেখানেই মৃত্যুবরণ করেন এবং সেখানেই-(জান্নাতুল বাকী কবরস্থানে) তাকে দাফন করা হয়।
আমার মামা দুইজন এবং তারা দুইজনই ঢাকায় বসবাস করে। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
নিম্নমধ্যবিত্ত |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
লুঙ্গি/জামা, জুব্বা ও সাদা টুপি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
আমার যখন ১০ বছর বয়স, তখন থেকেই। আলহামদুলিল্লাহ |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
আলহামদুলিল্লাহ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
ছাত্র অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-(তৎকালীন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন) এর কর্মী ছিলাম,পড়া-লেখা শেষ করার পরে নতুন করে কোন রাজনৈতিক দলে যোগদান করিনি। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
দাঁতে একটু সমস্যা আছে, তাছাড়া আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
আপাতত তেমন কোন মেহনতে যুক্ত নেই। গ্রামের-(নিজেদের সামাজিক) মসজিদে নামাজ পড়াই |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
কোন পীরের মুরিদ না তবে চরমোনাই'কে ভালো লাগে |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
জিয়ারত ব্যতীত আর কিছুই না |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
দরসী কিতাবগুলোই বেশি পছন্দ,বিশেষ করে ফিকহের কিতাব। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
১। মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই ২। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা ৩। মুফতি আরিফ বিন হাবিব হাফিঃ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
নির্দিষ্ট কোন যোগ্যতা নেই, তবে মোটামুটি সকল কাজ টুকটুক জানি, করতেও ভালো লাগবে।
বিশেষ করে ইলেকট্রনিক কাজ |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমি একজন সাধারন পরিবারে বেড়ে ওঠা ধার্মিক -(চেষ্টা করি) ছেলে।
ছোটবেলা থেকেই ধার্মিক মেন্টালিটি নিয়ে বড় হয়েছি।
একটু রাগি টাইপের তবে সেটা ক্ষেত্র বিশেষ অর্থাৎ অনিয়ম দেখতে পারিনা, এমনি অনেক শান্ত-শিষ্ট, একাকিত্ব বেশি পছন্দ, আড্ডা দেওয়া পছন্দ নয়।
কিছুটা একগেয়ামি স্বভাবের, মাদ্রাসায় পড়া-লেখা করার সময়ও একজন বন্ধু ছিলো, কর্মস্থলেও একজনই বন্ধু। হাসি ঠাটা দুষ্টামি একজনের সাথেই করি, বেশি মানুষের সাথে মিশতে ও বেশি বন্ধু বানাতে পছন্দ করিনা।
বাবার বংশ এবং মায়ের বংশ সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, মাঝখানে আমি একাই-(নিজ ইচ্ছায় ও আল্লাহর রহমতে) মাদ্রাসায় পড়া-লেখা করেছি।
পরিস্থিতির কারণে মা-বাবার ভালোবাসাটা-(মানে তাদের তেমন কাছে পাইনি) তেমন পাইনি, ছোটবেলায় বড় বোনই আমার লালন-পালন করেছেন, এরপরে ২০০৬/৭ সালে তার বিয়ে হয়ে যায়, তারপরে আমার অভিভাবক আমার বড় ভাই।
ছোটবেলা থেকেই ধার্মিক মেন্টালিটি নিয়ে বেড়ে ওঠা, তারপরে বড় চাচা ও গ্রামের একজন মুরুব্বির সাথে মাহফিল সহ যে কোন ধর্মীয় অনুষ্ঠানে যেতাম সেখান থেকেই মাদ্রাসার প্রতি একটা আগ্রহ তৈরি হয়।
অবশেষে ২০০৮/৯ সালে প্রাইমারি শিক্ষা সমাপ্ত করে- (কিছুটা জোড়পূর্বক) বরগুনা একটি মাদ্রাসায় ভর্তি হই, সেখানে দেড় বছর থাকার পরে ২০১০ সালে পড়া-লেখা করার জন্য ঢাকায় চলে আসি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ একটি মাদ্রাসায় নাজেরা শেষ করে-(হেফজখানা থেকেই) হেফজ শুরু করি ৫ পারা হেফজ কমপ্লিট করার পরে বয়স বেশি হওয়ার কারণে বড় হুজুরের পরামর্শক্রমে কিতাব বিভাগে ভর্তি হই।
ওই বছরই মাদ্রাসায় কিতাব বিভাগ চালু করার কারণে তাইসির জামাত আর সেখানে পড়া সম্ভব হয়নি।
পরের বছর অর্থাৎ ২০১৩ সালে জুরাইন একটি স্বনামধন্য মাদ্রাসায় ভর্তি হই এবং সেখানে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পড়া-লেখা করি।
কোন এক পরিস্থিতির কারণে ২০১৮ সালে পড়া-লেখা ছেড়ে দিতে হয়েছে।
যদিও পড়া-লেখা ছেড়ে দিয়েছি বাট এখনও পরিপূর্ণ দ্বীনের উপরেই আছি এবং থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
শুধু পরিবেশ পরিবর্তন হয়েছে অর্থাৎ মাদ্রাসার পরিবেশ থেকে সাধারণ পরিবেশে বসবাস করছি।
ভালো বেতনে অনেক চাকরির অফার পেয়েছি তবে কোন কোন চাকরি ক্ষেত্রে জুব্বা পরে ডিউটি করা যাবে না, আবার কোন কোন চাকরির ক্ষেত্রে জুব্বার উপরে তাদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে, যেটা আমার কাছে তাকওয়া পরিপন্থী মনে হয়েছে সেজন্য আমি তাদের অফার একসেপ্ট করিনি।
কর্মজীবী হওয়ার কারণে পরিবার থেকে দূরে আছি।
আমার ইচ্ছা বলতে তেমন কিছুই না, শুধু ঘুরতে ভালোবাসি, খাওয়া দাওয়া নিয়ে তেমন কোন আগ্রহ নেই, তেমনি পছন্দের কোন খাবারও নেই। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
হ্যাঁ |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
প্রথম কারণ হচ্ছে বিয়ে করা আল্লাহ তা'আলার বিধান ফরজ এবং রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত।-(যদিও বিয়ের বিধাণ ব্যক্তিবিশেষ)।
দ্বিতীয় কারণ হচ্ছে দ্বীনকে পরিপূর্ণ করতে চাই, কেননা বলা হয়েছে :-
النكاح نصف الدي
অর্থাৎ :- বিবাহ দ্বীনের অর্ধেক। এবং চোখের জেনা সহ যাবতীয় নানান রকমের গুনাহ/ ফেতনা থেকে থেকে বাঁচা যায়। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
ইনশা-আল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
পরিস্থিতির উপরে বিবেচনা করে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
পরিস্থিতির উপরে বিবেচনা করে। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
পরিস্থিতির উপরে বিবেচনা করে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
ঢাকা উত্তরাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে জব করি। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
তেমন কিছু জানানোর নেই। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২৯ বছর |
| গাত্রবর্ণ |
যেকোন |
| নূন্যতম উচ্চতা |
৪'৪ফুট |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
শিক্ষাযোগ্যতা মেটার করেনা, দ্বীনদার হলেই হবে। |
| জেলা |
যেকোন |
| বৈবাহিক অবস্থা |
যেকোন |
| পেশা |
যেকোন |
| অর্থনৈতিক অবস্থা |
যেকোন, তবে নিম্নবিত্ত অগ্রাধিকার। |
| পারিবারিক অবস্থা |
যেকোন |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
তেমন কোন প্রত্যাশা নেই, যাস্ট ধার্মিক এবং নরম মনের মানুষ হতে হবে, মুরুব্বিদের আদেশ মেনে চলার অভ্যাস থাকতে হবে।
কারো মুখে মুখে তর্ক করা যাবে না, যদি বড়দের ভুল হয় তাহলে সেটার মাথা ঠান্ডা হওয়ার পরে তাদেরকে সাবলিল ভাষায় বুঝিয়ে বলতে হবে। শশুর-শাশুড়িকে মা-বাবার চোখে দেখতে হবে, তাহলে তারাও তাকে মেয়ের চোখে দেখবে। ইনশা-আল্লাহ।
পাত্রী মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হোক বা জেনারেল শিক্ষায় শিক্ষিত হোক তাতে আমার কোন আপত্তি নাই। বাট শর্ত হচ্ছে তাকে পরিপূর্ণ ধার্মিক হতে হবে এবং হানাফি মাযহাবের অনুশারি হতে হবে।
চাপে পরে দায়িত্ব পালন করা এক বিষয় আর নিজের দায়িত্ব মনে করে কাজ করা ভিন্ন বিষয়।
পর্দাকে নিজের দায়িত্ব মনে করে পালন করতে হবে, স্বামী বলেছেন সেইজন্য নয়।
শশুড় বাড়িতে স্বামী ও শ্বশুর ব্যতীত সকলের সাথে পরিপূর্ণ পর্দা করে চলতে হবে।
বিষয়টি এমন যেন না হয় যে স্বামী বলেছেন তাই তার সামনে পর্দা, আর স্বামীর অনুপস্থিতিতে পর্দার প্রতি গাফেল।
বরং এমন হতে হবে যে পর্দা আমার উপরে ফরজ, সুতরাং স্বামী উপস্থিত থাকুক বা না থাকুক এব্যাপারে আমি একদম কঠোর।
বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবেনা।
পাশা-পাশি আমার ফ্যামিলি যেহেতু ধার্মিক না -(প্রাক্টিসিং ধার্মিক না) তাই তাদের ধার্মিক বানাতে হবে অর্থাৎ দ্বীনি পরিবেশ কেমন হয় সেটা তাদের বুঝাতে হবে বা শিখাতে হবে। যতপ্রকার সহযোগিতার প্রয়োজন সেটা আমি করবো। ইনশা-আল্লাহ।
একটি সাজানো বাগানের মালি সবাই হতে পারে বাট একটি বাগান শুরু থেকে সাজাতে সবাই পারেনা। তাই তাকে বাগান সাজানোর দায়িত্ব নিতে হবে। পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। |