ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
সুখপুকুরিয়া, চৌগাছা, যশোর |
| বর্তমান ঠিকানা |
সদর, যশোর |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2018 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2020 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
বর্তমান অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত আছি।
Department of Marketing |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ,যশোর (অধ্যয়নরত) |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
পিতার পেশা বলতে:- বাবা এখন তেমন কাজ করেন না, আমাদের যে সকল জমিজমা আছে সেগুলো (ভাগে দেয়া) দেখাশুনা করেন। গ্রাম থেকে একটু শহরে কয়েকটা দোকান ভাড়া দেয়া আছে সেগুলো দেখাশোনা করেন। সামান্য কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন। আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ |
| মাতার পেশা |
গৃহিণী (ঘরেই থাকেন) |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
1 |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
উচ্চ মধ্যবিত্ত।
আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ আল্লাহর অশেষ রহমত, জমিজমা সম্পদ আল্লাহ্ যথেষ্ট পরিমাণ দিয়েছেন। আমাদের তিন ভাই বোন কে পরলেখা শেষ করতে গিয়ে, বাড়ি করতে একটু দেরি হয়ে গিয়েছে তবে প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। সমাজের, মোটামুটি সম্মানী গোষ্ঠী আমরা। আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ আশেপাশের কয়েক গ্রামের মানুষ আমার বাবা - দাদা দের এক নামে চিনেন❤️ (অনুগ্রহ করে ভুল বুঝবেন না, নিজের বড়াই করার জন্য কিছুই লিখিনি শুধু বুঝানোর স্বার্থে একটু খুলে বলেছি) |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জ্বি!! আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
শার্ট ফরমাল প্যান্ট এবং পাঞ্জাবি পায়জামা দুইটায় পরা হয়। কিন্তু অফিসের কাজের স্বার্থে ফরমাল গেটআপ মেইনটেইন করতে হয়। তবে পার্সোনালি পাঞ্জাবি পায়জামা প্রিয় পোশাক❤️ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বি!! আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
2বছর যাবত। পারিবারিক ভাবে জেনারেল পড়ুয়া ছাত্র ছিলাম তবে মোটামুটি নামাজ কালাম এবং ইসলামিক নিয়ম কানুন এর মধ্যেই ছিলাম সবসময়। তবে হ্যাঁ! এখনকার মতো হয়ত একেবারে পূর্ণাঙ্গ কঠোর ভাবে মানা হতো না। আল্লাহুম্মাগফিরলী!! |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জ্বি!! আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বি! না। পরিপূর্ণ শুদ্ধভাবে না, তবে সর্বোচ্চ চেষ্টা করছি শুদ্ধ ও সুন্দর ভাবে তেলাওয়াত শেখার,। ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফী |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
জ্বি না কোনরকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
যেটা সত্যি সেটায় বলছি, কারণ আমি চায়না মিথ্যা বড়ায় করতে। আগে দেখতাম এসব আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ আল্লাহ্ আমায় হেদায়েত দিয়েছেন এখন দেখিনা। ইসলামিক সিরিজ, ভিডিও, লেকচার এগুলো দেখা হয়। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
জ্বি!! না, আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
উল্লেখযোগ্য কোনো কিছু সাথে যুক্ত নেই, তবে একটা ইসলামিক দাওয়াতী পেইজের মডারেটর হিসেবে কাজ করি সময় সুযোগ হলে দ্বীনের পথে আহবানমূলক পোস্ট করা হয়। শুধু এই উদ্দেশ্যে যে যদি একজন হলেও একটি পোস্ট পড়ে সে আল্লাহর পথে ফিরে আসে সেটাও বড় প্রাপ্তি। এছাড়া যেকোনো ইসলাম সম্পর্কিত সহীহ ভালো জিনিস বিষয়ে সঠিক ভাবে যাচাই বাছায় করে জানতে পারলে সেটা আসে পাশের সবাইকে জানানোর চেষ্টা করি সেটার প্রচার করার চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
জিয়ারত ব্যতীত অন্য কিছু হারাম |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আর রাহিকুল মাখতূম, জবানের ক্ষতি, নফসের বিরুদ্ধে লড়াই, সবর ও শোকর, রাহে বেলায়েত |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
শায়খ আহমাদুল্লাহ, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
যোগ্যতা বলতে আমি এক অধম। ছোটবেলা থেকে খুব কঠোরভাবে দ্বীন পালনে আদেশ পাইনি। তবে হ্যাঁ আমার মা বাবা হারাম পন্থায় ইনকাম খুব কঠোর ঘৃণা করেন। আল্লাহ্ আমাকে সহীহ হেদায়েত দিয়েছেন এখন থেকে দ্বীনি যোগ্যতা অর্জনের সর্বোচ্চ চেষ্টা করছি |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমার সম্পর্কে বলতে গেলে বলতে হয় আমি আল্লাহর এক অধম পাপী বান্দা। জেনারেল এবং ফেতনার সমাজ থেকে আল্লাহর পথে ফিরে আসা একটা সাধারন ছেলে। এই দুনিয়া যে মিছে মরীচিকা মাত্র আল্লাহর অশেষ রহমতে সেটা বুঝতে সক্ষম হয়েছি। এখন সবচেয়ে বড় প্রত্যাশা একজন দ্বীনি সচেষ্ট জীবনসঙ্গী পাওয়া। যে আমার একজন দ্বীনের উত্তম সঙ্গী হিসেবে আমার সাথী হবে। নিজেকে সবসময় চেষ্টা করি ফেতনার বাইরে রাখতে। যতটুকু সময় অবসর পায় আল্লাহ্ নাম অন্তরে গাথার চেষ্টা করি। ইসলামিক বই পড়ার প্রবল ইচ্ছা আছে। প্রত্যহ ইসলামের নিয়ম নীতি সম্পর্কে জানছি এবং তার ওপর আমল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কম হোক কিন্তু হালাল ইনকাম টাকেই ভালবাসি। ঈমান নিয়ে ফেতনার দুনিয়ার সাথে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বি! রাজি। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
ফেতনার দুনিয়ায় নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই মোটামুটি রিজিকের ব্যবস্থা করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি, নিজের জীবনকে হালাল ভালবাসায় পরিপূর্ণ করার জন্য। একজন নেককার স্ত্রী দ্বীনের পথে অটল থাকার জন্য সুযোগ্য সাথী। বিয়ে রিযিক বৃদ্ধি করে, দায়িত্ব নিতে শেখায়, সঠিক পুরুষ হিসেবে গড়ে তোলে, আজেবাজে স্বভাব ও কাজ থেকে বিরত রাখে। তাই যত দ্রুত সম্ভব বিয়ে করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ
আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছি, বিশ্বাস আছে তিনি আমার জন্য কল্যাণকর একজনকেই নির্বাচন করে রেখেছেন। আল্লাহু আকবার!! |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ আমি আমার স্ত্রী সহীহ এবং সম্পূর্ণ পর্দার আওতায় রাখব। পর্দা বা ইসলামের কোন দিক কঠোর ভাবে মেনে চলার পথে কখনও তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দিব না, কথা দিলাম ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ । সঠিক ও ন্যায় কাছে সবসময় তাকে অনুপ্রাণিত ও সমর্থন করব। একজন আরেকজনের সঠিক পরিপূরক হওয়ার চেষ্টা করব। আল্লাহ্ কবুল করুন। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
স্ত্রী হলো ঘরের রাণী। এই ফেতনার স্বর্ণযুগে তাকে বাহিরে আনার কোনো ইচ্ছা আমার নেই। আশা করব, অল্প হোক তবুও সে আমার হালাল ইনকামে খুশি থাকুক |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
কখনোই নয়। শুধু আশা করব যেন সে আমাকে ভালোবেসে আমার হালাল ইনকাম কে সম্মান করে আমার কাছে আসে এবং আমার সাথে দ্বীন পালনে সহযোগী হয়। বিয়ের মাধ্যমে দুনিয়াবি কিছু পাওয়ার বিন্দুমাত্র আশা রাখিনা। ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি একটি মোটামুটি স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টার এ "ল্যাবরেটরি টেকনিশিয়ান কাম কম্পিউটার অপারেটর" হিসেবে কর্মরত আছি। আমার কাজ টা মূলত অফিসিয়াল আমার নিজস্ব কম্পিউটার ডেস্ক আছে সেখানেই কাজ গুলো করা হয়। এবং "ব্লাড স্যাম্পল কালেকশন" করি। সংক্ষেপে বুঝানো যায় যে, আমার প্রধান কাজ দুইটা ১. প্যাথলজি ল্যাব এর কম্পিউটার অপারেটিং এর কাজ গুলো করা। ২. ব্লাড স্যাম্পল কালেকশন। আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ আমি হালাল ইনকামেই খুশি। যদিও হাসপাতাল লাইন এ ইচ্ছা করলেই অনেক ভাবে সহজেই প্রচুর বাম হাতের ইনকাম করা যায়, কিন্তু সেই হালাল এ কখনও বরকত থাকে না এবং আল্লাহ্ নারাজ হন। হয়ত অন্য সবার চেয়ে কম উপার্জন করি কিন্তু সেটা শতভাগ সঠিক শ্রম দিয়ে হালাল ভাবে করি। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমি ছাত্র অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর ওপর ভরসা রেখে। তবে হ্যাঁ আমার ওপর পরিবারের পূর্ণ সাপোর্ট আছে। বাড়িতে একটা মেয়েকে উঠিয়ে রাখার মত পরিবেশ ও আলহামদুলিল্লাহ!!-- ٱلْحَمْدُ لِلَّٰهِ তৈরি করেছি। তাই যদি কোনো মেয়ে এই বিষয় টাকে ছাড় দিয়ে আমার এই সংগ্রাম এর সাথী হয়ে আমার পথ টাকে সহজ করতে পারবে আমি তাকেই চায়। কারণ আমার এখন পড়াশোনার পাশাপাশি চাকরি করায় উচ্চাকাঙ্খী, উচ্চাভিলাসী, বেশি চাহিদা সম্পন্ন কাউকে ভরণপোষণ সম্ভব না। তাই যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে দু বেলা দু মুঠো ডাল ভাত আপনার স্বামীর টাকায় খেতে পারবেন এবং আমার পরিপূর্ণ ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ
অবশ্যই সন্তুষ্টি রিযিক বাড়ায় রিযিক এ বরকত আনে। তাই যিনি অল্পে সন্তুষ্টি এবং স্বামীর হালাল ভালোবাসা টাকে মুখ্য হিসেবে দেখেন তারাই আগ্রহ প্রকাশ করবেন। দ্বীনদারিতা ব্যতীত আর সব কিছু ছাড় দেয়া যাবে ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
21 |
| গাত্রবর্ণ |
শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা, উজ্জ্বল ফর্সা। সবচেয়ে বড় কথা হলো মনের সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য তো দুদিনের, মিছে। |
| নূন্যতম উচ্চতা |
5" (মুখ্য বিষয় গুলো মিললে ১-২ ইঞ্চি ছাড় দেয়া যাবে সমস্যা না) |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
SSC,দাখিল,মাদ্রাসা, জেনারেল |
| জেলা |
খুলনা, যশোর হলে ভালো হয়। (বাইরে হলেও সমস্যা নাই আলোচনা সাপেক্ষে) |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত (একেবারে শর্ট ডিভোর্সী যদি হয় বাকি সব কিছু সুন্দর ভাবে মিললে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ) |
| পেশা |
ছাত্রী |
| অর্থনৈতিক অবস্থা |
নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত (দ্বীনদারিতা এবং মোটামুটি সম্মানী গোষ্ঠী বংশের হলে অর্থনৈতিক অবস্থা টা সমস্যা হবে না ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ) |
| পারিবারিক অবস্থা |
নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, (সমাজের মোটামুটি সম্মানী গোষ্ঠী বা বংশ) |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
এটা হলো আসল বিষয়, আশা করব সম্পূর্ণ টা মন দিয়ে পড়বেন এবং বিবেচনা করে অতঃপর আগানোর সিদ্ধান্ত নিবেন। প্রথমেই বলতে চায়, জেনারেল এর ছাত্র আমি সেখান থেকে দ্বীন এর পথে ফেরা এক অধম পথিক। আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন একজন কোমল, নমনীয়, হায়া ওয়ালা একজন জীবনসঙ্গী, যে আমার এই চলার পথের সঙ্গী হবে। আমি এখনও ছাত্র। এখনও ৩-৪ বছর আমার ছাত্রজীবন থাকবে। তাই যে মেয়েটা আমার জীবনে আসবে সে যেন আমার জন্যে কোমল হৃদয়ী একজন হয়। তাকে ধৈর্যশীল হতে হবে সবর করতে হবে। তার সর্বোচ্চ ভালোবাসা আমায় দিবে। অনুগত থাকবে। সবচেয়ে বড় কথা আমার হালাল ইনকামে খুশি থাকতে হবে। হালাল সবসময় কষ্টে আসে এবং পরিমাণে অল্প হয়, তাই হয়ত দুনিয়াবি বিলাসিতায় তাকে তেমন একটা রাখতে পারব না। তবে কথা দিচ্ছি সে আমার সর্বোচ্চ ভালোবাসা, যত্ন, সম্মান ও সমর্থন পাবে, ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ ......
বিশ্বাস করেন, সহীহ দ্বীনদারিতা, কোমলতা, নমনীয়তা ব্যতীত আর সবকিছু সর্বোচ্চ ছাড় দিতে রাজি আছি, যার জন্য আমি আমার পরিবার কে রাজি করাতে সক্ষম ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ .....
এই অবস্থায় শূন্য থেকে যে মেয়েটি আমার হাত ধরবে আল্লাহর ওপর তায়াক্কুল করে সারাজীবন রানীর সম্মানে রাখার চেষ্টা করব তাকে ইনশাআল্লাহ!! -- إِنْ شَاءَ ٱللَّٰهُ ... |