ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
মগরপাড়া, লাকুটিয়া, এয়ারপোর্ট, বরিশাল। |
| বর্তমান ঠিকানা |
মগরপাড়া, লাকুটিয়া, এয়ারপোর্ট, বরিশাল। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2013 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2015 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
1. ****হাফেজ পদবী যে সকল প্রতিষ্ঠান থেকে অর্জন করা হয়েছে****
১.জামিয়া ইসলামীয়া বাইতুল ফালাহ মাদ্রাসা, মোহম্মদপুর ঢাকা থেকে নূরানী ও নাজেরা এবং হেফজ শুরু।
২.দারসূল কুরআন একাডেমী, মিরপুর ঢাকা থেকে শেষ। ৩.হযরত শাহ আলী (রহ) হাফেজীয়া মাদ্রাসা থেকে হেফজ রিভিশন শেষ করা হয় ।
2. ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা (নেসারাবাদ মাদ্রাসা) থেকে জুনিয়ার দাখিল সার্টিফিকেট (JDC) পরিক্ষা দিয়ে 2.94 পয়েন্ট পেয়ে উত্তির্ন হই।
3. ধর্ম মন্ত্রনালয়ের মাধ্যমে ইমাম প্রশিক্ষন একাডেমি থেকে ইমাম প্রশিক্ষন।
4. আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষন।
5. যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গবাদি পশু, হাঁসমুরগি পালন, প্রাথমিক
চিকিৎসা, মৎস চাষ, কৃষি বিষয়ক তিনমাসের প্রশিক্ষন।
6. ক্বারীয়ানা প্রশিক্ষন।
7. মোবাইল ফোন সেট রিপেয়ার এন্ড মেইনটেনেন্স।
8. যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যানবাহন চালনা প্রশিক্ষন।
9. (এ টু আই) প্রগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইলেকট্রিক প্রশিক্ষন।
10. সমবায় ইনস্টিটিউট থেকে “আইজিএ - মৎস” বিষয়ক প্রশিক্ষন।
11. ধর্ম মন্ত্রনালয় থেকে বেসিক কম্পিউটার প্রশিক্ষন। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
(মৃত) গ্যাস, পানি ও স্যানিটারী লাইনের কন্ট্রাকটর |
| মাতার পেশা |
গৃহিনী |
| বোন কয়জন? |
2 |
| ভাই কয়জন? |
3 |
| ভাই বোনদের পেশা |
বড় ভাইয়ের পেশাঃ পরিদর্শক সমবায় অধিদপ্তর, মুলাদি উপজেলা, বরিশাল।
মেঝো ভায়ের পেশাঃ ব্যবসায় ফার্মাসিষ্ট (বরিশাল ফার্মেসি ঢাকা)
বড় বোনের পেশাঃ ব্যাবসায় ফার্মাসিষ্ট (মুনিয়া ফার্মেসি, ঢাকা)
ছোট বোনের পেশাঃ গৃহিনী
আমি নিজঃ আদি অপূর্ব ড্রাই ক্লিনার্স লন্ড্রী এন্ড কম্পিউটার,ফটোকপি |
| চাচা মামাদের পেশা |
বড় চাচা, পেশা: বিআইডাব্লিউটি এর দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা ছিলেন। (মৃত্যুবরন করেছেন)
মেঝো চাচা, পেশা: ব্যবসায়ী, ইমাম ও খতিব ছিলেন। (মৃত্যুবরন করেছেন)
সেঝো চাচা, পেশা: নাই। (মৃত্যুবরন করেছেন)
ছোট আমার বাবা
মামা
পেশা: সরকারী ও বেসরকারী চাকুরী (রিটায়ার্ড) স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদ এর পরিচালনা কমিটির সদস্য এবং সালিশদার। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
ওয়ারিশ সূত্রে ও বাবার ক্রয় করে দেওয়া জমির দিক থেকে উচ্চ মধ্যবিত্ত কিন্তু আমার দিক থেকে সচ্ছল । নিজেদের বসত বাড়িতে থাকি,ফসলী জমিতে যে কৃষি হয় তা দিয়ে সাংসার চলে কিন্তু মানুষ দিয়ে সকল কাজ করা হয় । আমাদের ভাইবোনদের মধ্যে জমি ভাগ হয় নাই। এলাকায় সুনাম আছে। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জ্বী |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জাবী, পায়জামা, জুব্বা ও টুপি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী, |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
যখন কিছু বুঝতাম না তখন থেকেই আমার মা, চাচাতো ও আপন ভাইদের সাথে মসজিদে নামাজ পড়তে পাঠাতেন। নাবালেগ থাকা অবস্থায় নূরানীতে ভর্তি হই। যখন নামাজ ফরজ হয়েছে, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নামাজ পড়ি। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
আলহামদুলিল্লাহ যথেষ্ট চেষ্টা করি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বী |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
জ্বী, হানাফি মাজহাব |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
ইসলমী মতানৈক্য সহ ঐক্য এই দর্শন |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
ইসলামিক সকল ভিডিও দেখি ও শুনি |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না, আলহামদুলিল্লাহ তবে এলার্জি আছে (সপ্তাহে একটি/দুটি এলাট্রল ঔষধ খাই) |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
জ্বী, হক্কানী, রব্বানী সকল দ্বীনি মেহনতে যুক্ত থাকার চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
হক্কানী, রব্বানী সকল পীর সাহেব এর অনুসারী |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজারে সিজদা করা শিরক, জিয়ারত করা জায়েজ |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
1. সৌভাগ্যের পরশমণী 2. আল কোরআনে বিজ্ঞান, 3. কষ্টিপাথরে মুমিন |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
1. আজিজুর রহমান নেছারাবাদী (কায়েদ সাহেব হুজুর) 2. মাওলানা হাবিবুর রহমান 3. মুফতী ওসমান গনি সালেহি |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
কুরআনের হাফেজ (বিশুদ্ধ কুরআন তেলাওয়াতের উচ্চ ডিগ্রি অর্জন)
জমি জমার ব্যাপারে অধিক লেখা-পড়া, ধারনা আছে। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
নিজের পছন্দ-অপছন্দ, শখ-ইচ্ছা, দ্বীনী-দুনিয়াবী স্বপ্ন এই সম্পর্কে বলা অনেক কঠিন। এর পরেও সত্য কথাগুলি বলে দিলাম।
পছন্দ:
১. আল্লাহভীরু ২. ইনসাফ কয়েমকারী ৩. সৎ মানুষ ৪. আদর্শীক নেতা
৫. জ্ঞানী শিক্ষিত বিচক্ষনশীল ব্যাক্তি ৬. কুরআন তেলাওয়াত করা ও শুনা
৭. ভ্রমন করা ৮. সাধারন জীবন যাপন ৯. বেশি কথা না বলে মূল পয়েন্টে কথা বলি ১0. কোনো বড় ধরনের সিদ্ধান্তের আগে সবাইকে নিয়ে আলোচনা করে নেই
১১. আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার
সর্বেোচ্চ চেষ্টা করি ১২. নিজের প্রতি যত্ন নেয়া এবং সর্বোচ্চ মায়ের প্রতি যত্ন নেয়াকে প্রাধান্য দেই ১৩.মানুষকে সৎ পরামর্শ আর্থিক সহযোগীতা করি
১৪.পরিবারকে সময় দেওয়া ১৫. নেতৃত্য ও পরিচালনা করার গুনাবলি ১৬. ইসলামকে পরিপূর্ন ভাবে মেনে চলা ১৭.মন খুলে কথা বলি ১৮.মানুষকে অনেক বেশি বিশ্বাস করি ১৯.অন্যায়ের প্রতিবাদ করি
অপছন্দ:
১. নেশাগ্রস্থ ২. ব্যাবিচার মহিলা ৩. সুদখোর, ঘুষখোর ৪. মুনাফিকের বৈশিষ্ঠ্য সমূহ ৫. কোনো কিছু অপচয় করা ৬. অধিক অহংকারী ব্যক্তি ৭. সম্পদ ধংস করা ৮.মানুষকে ধোকা দেওয়া ৯.দায়িত্বহীন মানুষ ১০.অলস মানুষ
১১.সমাজে ঝগড়া, ফাসাদ, বিবেদ সৃষ্টিকারী
শখ-ইচ্ছা:
১.চারা গাছ রোপন ২.কবুতর পালন ৩. বাচ্চাদের সাথে খেলা করা
৪. শিশু বাচ্চাদের আদর করা ৫. অবসরে ইসলামী সংগীত চর্চা করা
৬. প্রচুর পরিমানে ইবাদাতে নিজেকে ব্যাস্ত রাখা।
দ্বীনী-দুনিয়াবী সপ্ন:
১. সফল উদ্দোক্তা হওয়ার সপ্ন বাস্তবায়ন করি ২. আলেমকুল শিরমণীর পিতা হওয়া ৩. এমন সন্তান লালন পালন করা যে, দুনিয়া ও আখিরাতের সর্বোচ্চ স্থান আদায়কারী ৪. সহধর্মীনিকে নিয়ে হজ্বে যাওয়ার ইচ্ছা আছে ৫. সহধর্মীনিকে একটি বাড়ি উপহার দেওয়া ৬. সকল লাভ ক্ষতির বাইরে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া ৭. ইমানের সহিত মৃত্যু বরন করা ৮. সদকায়ে জারিয়ার তিনটি আমল রেখে মৃত্যু বরন করা ৯ .পরিষ্কার পরিছন্ন থাকা ১০.শারীরিক চাহিদা অনুযায়ী খাদ্য গ্রহন
১১. আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জ্বিন ও মানুষকে কেবল এ জন্য যে, তারা আমারই ইবাদত করবে। সূরা যা-রিয়াত,আয়াত -৫৬
এই আয়াতে আল্লাহ তাঁর বিধিগত (শরয়ী) ইচ্ছার কথা ব্যক্ত করেছেন, যা তিনি ভালবাসেন ও চান। আর তা হল, সমস্ত মানুষ ও জ্বিন কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং আনুগত্যও শুধু তাঁরই করবে। এর সম্পর্ক যদি তাঁর সৃষ্টিগত ইচ্ছার সাথে হত, তবে কোন মানুষ ও জ্বিন আল্লাহর আনুগত্য থেকে বিমুখতা অবলম্বন করার কোন ক্ষমতাই রাখত না। অর্থাৎ, এই আয়াতে সকল মানুষ ও জ্বিনকে জীবনের সেই উদ্দেশ্যের কথা স্মরণ করানো হয়েছে, যেটাকে তারা ভুলে গেলে পরকালে কঠোরভাবে জিজ্ঞাসিত হবে এবং এই পরীক্ষায় তারা অসফল গণ্য হবে, যাতে মহান আল্লাহ তাদেরকে ইচ্ছা ও এখতিয়ারের স্বাধীনতা দিয়ে রেখেছেন।
তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে জাকারীয়া। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বী |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিয়ে করা নবী সাল্লাঃ এর সুন্নাহ,
নবী সাঃ বলেন বিবাহ আমার সুন্নাহ, সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরাগ ভাব প্রকাশ করবে তারা আমার দলভুক্ত নয়।
সহীহ বুখারী শরীফ, হাদীস নং ৫০৬৩ হাদিসের মান : সহীহ, বর্ণনাকারী আনাস ইবনু মালেক (কিতাবুন নিকাহ অধ্যায় নম্বর ৫৪)
1. এটি একটি পবিত্র বন্ধন ।
2. নজরের হেফাজত করা যায়।
3. একাকিত্ব থেকে দূরে থাকা যায়।
4. দুজনের ধর্ম পালন করা সহজ হবে।
5. লজ্জাহীনতার পর্দা বৃদ্ধি পাবে।
6. ফেতনা থেকে বাচাঁর জন্য।
7. জীবনে চলার পথে একজন বিশ্বস্ত সঙ্গী পাওয়ার জন্য।
8. জান্নাত জাহান্নাম এর লক্ষ নির্ধারন করার জন্য।
9. মানসিক শান্তি, দ্বীনদ্বার স্ত্রী পাওয়ার জন্য।
10. আল্লাহর বান্দা ও বান্দি বৃদ্ধি পাওয়ার জন্য।
11. আল্লাহর কাছে কামনা জীবনে চলার পথে একজন ভালো সাথী দরকার, বিপদে-আপদে, সুখে-দুঃখে, সচ্ছলতা-অসচ্ছলতায় সাপোর্ট করবে। আমরা দুজন আমৃত্যু পর্যন্ত সাথে থাকবো। অতপর চিরস্থায়ী জান্নাত। (ইনশাআল্লাহ)
12. আল্লাহ তায়ালা সৎকর্মশীল, বিবেকবান, আল্লাহভীরু মুমিনদেরকে আত্মগরিমামুক্ত, সৎকর্মশীলা, সহনশীলা, আত্মসংযমী মুমিনাদের সাথে মিলিয়ে দিন। (আমিন)
13. বিয়ের মাধ্যমে স্বামীকে স্ত্রীর সকল দায়ীত্ব গ্রহন করতে হয়, যা অনেক বড় পরিক্ষা। আল্লাহ তায়ালা যেন বিয়েকে পরিক্ষা না বানিয়ে আমার জন্য রহমত হিসাবে দান করেন। (আমিন) |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জ্বী |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
আলোচনা সাপেক্ষে |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
আলোচনা সাপেক্ষে |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
আলোচনা সাপেক্ষে |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
1. আদি অপূর্ব ড্রাই ক্লিনার্স এন্ড লন্ড্রী
2. অপূর্ব কম্পিউটার এন্ড ফটোকপি
করিম কুটির মসজিদের পশ্চিম পার্শে গোরস্থান রোড এর মুখে মেজর.এম.এ জলির সড়ক, নবগ্রাম রোড, বরিশাল।
পেশার বিস্তারিত বিবরন:
1. আদি অপূর্ব ড্রাই ক্লিনার্স এন্ড লন্ড্রী এর বিবরন: এখানে নতুন ও পুরাতন সকল পোশাকের রিপেয়ারিং কাজ করা হয়। এই কাজের সাথে যুক্ত আছে আমাদের একটি ওয়াশিং কারখানা এবং দোকানে আমি এবং একজন কর্মচারী আছেন।
2. অপূর্ব কম্পিউটার এন্ড ফটোকপি এর বিবরন:
এখানে একজন কম্পিউটার অপারেটর আছেন । বিমান টিকিট বুকিং,জমি রেকর্ডের কাজ সহ অনলাইনের যাবতীয় কাজ করা হয়।
আমার উপর্জন 100% হালাল। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
মহরানাঃ
1. বিয়ের কয়েক বছর পর আদায় করা হবে। (ইনশাআল্লাহ)
2. যদি মাফ করে দেয় তাহালে মহরানার চেয়েও উত্তম কিছু দেওয়া হবে।
পারিবারিক বা ব্যক্তিগত সুবিধা-অসুবিধাঃ
1. জমিজমা নিয়ে চাচাতো ভাই-বোনদের সাথে বিরোধ আছে।
2. মা 60 উর্দ্ধ বয়সী কিন্তু সম্পূর্ন সুস্থ
3. ব্যবসা করার কারনে ব্যবসায়ীক বিভিন্ন সুবিধা-অসুবিধা আছে।
4. ভাই-বোনের মধ্যে মতবিরোধ আছে, কিন্তু পারিবারিক সুবিধার স্বার্থে সকলে একমত এবং বজ্র কঠোর। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
26 |
| গাত্রবর্ণ |
উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, |
| নূন্যতম উচ্চতা |
5 ফুট+ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
গ্রাজুয়েট, নন-গ্রাজুয়েট- সমমান/ হাফেজা/ আলেমা / ছাত্রী |
| জেলা |
সাড়া বাংলাদেশ, বরিশাল বিভাগের মধ্যে হলে ভালো হয় |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
চাকুরিজীবি, নন-চাকুরিজীবি |
| অর্থনৈতিক অবস্থা |
সচ্ছল, নিম্ন মধ্যবিত্ত. মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা |
1. সামাজিক মর্যাদা থাকতে হবে।2. অতিথী পরায়ন 3. পরোউপকারী 4.নূন্যতম প্রাকটিসিং মুসলিম পরিবার। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
01. ধার্মীক হতে হবে বা প্রাক্টিসিং মুসলিমা বা পরিপূর্ণ ধার্মীক হওয়ার মন-
মানসিকতা থাকতে হবে।
02. কোনো কথা শুনেই উত্তর দেওয়া যাবে না। আগে শুনতে হবে ও বোঝার চেষ্টা করতে হবে। এরপর উত্তর দেওয়া যাবে।
03. আহলে সুন্নাহ অল জামায়াত এর আকিদা হওয়া চাই।
04. যিনি সারা জীবন আমার দু:খ কষ্টের দিনে ঢাল হবেন।
05. রূপ লাবণ্য নিয়ে আমার মাথা ব্যাথা নেই।
06. ঠান্ডা মেজাজ, ধৈর্য্যশীলা।
07. সকল পরিস্থিতি মানিয়ে নিতে হবে।
08. বদমেজাজি নয়, ঝামেলা এড়িয়ে চলা।
09. কুরআন সহীহভাবে পড়তে না পারলে শিখিয়ে নিব (ইনশাআল্লাহ)
10. ভালো রান্না না জানলে সমস্যা নেই।
11. আত্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে।
12. স্বামী স্ত্রী একে অন্যের প্রতি উপদেশ প্রদানের আশা করি।
13. আনুগত্য, প্রেম-ভালোবাসা, মায়া, সম্মান, শ্রদ্ধা, কামনা করি।
14. ইসলামী বিধান মোতাবেক স্বামী স্ত্রীর সম্পর্ক রাখার গুনাবলি |