ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
পীরগঞ্জ, ঠাকুরগাঁও। |
| বর্তমান ঠিকানা |
পৌরসভা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2011 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
ডিপ্লোমা পড়েছি |
| ডিপ্লোমা কোন বিষয়ে পড়েছেন? |
ইলেকট্রিক্যাল |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট |
| ডিপ্লোমা পাশের সন |
2015 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
সহীহ শুদ্ধ কোরআন শেখার জন্য হাফেজী মাদ্রাসায় পড়েছি। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
ব্যবসায়ী |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আলহামদুলিল্লাহ,
মধ্যবিত্ত। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
হ্যাঁ, অবশ্যই টাখনুর উপরে কাপড় পরি। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জাবি, পায়জামা, টুপি /অফিসের কাজে বের হলে শার্ট, প্যান্ট, টুপি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
আলহামদুলিল্লাহ, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
আলহামদুলিল্লাহ ছোট থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়, কিন্তু মাঝে মাঝে ঈমানের উত্থান পতন হয়েছে। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
অবশ্যই মহরম নন মাহরম মেনে চলি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারি। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
সুন্নি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
আমি মনে করি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অবশ্যই ইসলামী শরিয়াহ আইন অনুসরণ করা অপরিহার্য। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
আলহামদুলিল্লাহ, এসব থেকে দূরে থাকি |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
আলহামদুলিল্লাহ, শারীরিক কিংবা মানসিক কোন ধরনের রোগ নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
প্রতিনিয়ত কুরআন (অর্থসহ) তেলাওয়াতের পাশাপাশি ইসলামিক বই এবং অনলাইনের মাধ্যমে ইসলামিক জ্ঞান অর্জনের চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না, আমি কোন পীরের মুরিদ বা অনুসারী না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
ইসলামে মাজার জিয়ারত উৎসাহ করা হয়েছে এবং মাজার পূজা অথবা মাজারে গিয়ে সেজদা দেওয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
তাসাওউফ ও আত্মশুদ্ধি, আর রাহীকুল মাখতুম, রিয়াজুস স্বা সালেহীন, প্রডাক্টিভ মুসলিম, রাহে বেলায়েত, প্যারাডক্সিক্যাল সাজিদ, আহবান, কোরানিক আরবি প্রোগ্রাম ইত্যাদি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
মুহাম্মদ তাকি উসমানি, মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী (রহ:), মোহাম্মদ রাফি ওসমানী, আশরাফ আলী থানভী, মোহাম্মদ ফারিস, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ, শায়খ আহমাদুল্লাহ, ড. মিজানুর রহমান আজহারী, ডক্টর মতিয়ার রহমান |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর প্রশংসা করছি যিনি শূন্য থেকে আমার অস্তিত্ব দিয়েছেন এবং আমাকে প্রচুর নেয়ামত দান করেছেন।
আমি অতি নগণ্য একজন আল্লাহর দাস, আমি জানিনা দাস হিসেবে আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারি কিনা, তবে আমার দায়িত্ব পালনে সর্বদা আল্লাহর সাহায্য প্রার্থনা করি।
আমি অতি সাধারণ জীবন যাপন করতে পছন্দ করি, জীবন পরিচালনার ক্ষেত্রে ছোট-বড় সকল ধরনের সিদ্ধান্ত ইসলামি শরিয়াহ মোতাবেক নেওয়ার চেষ্টা করি। প্রতিনিয়ত কুরআন (অর্থসহ) তিলাওয়াতের পাশাপাশি প্রচুর ইসলামিক বই পড়াশোনা করতে পছন্দ করি। অবসর সময়ে ইসলামিক জ্ঞান চর্চা করি। ইসলামি মাসালাহ সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করি। সকল প্রকার হারাম(ইসলামি শরিয়ায় নিষিদ্ধ) বস্তু থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, দুনিয়াবী অতিরিক্ত ভোগ বিলাস থেকে নিজের নফকে সংযত রাখার চেষ্টা করি। জীবিকা নির্বাহের ক্ষেত্রে শতভাগ হালাল-হারাম মেনে চলি। কর্মক্ষেত্রে সর্বদা সৎ থাকার চেষ্টা করি।
আমি জানি যে, আমার প্রতিটা কাজের জন্য অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, তাই আমি আমার প্রতিটা কাজে সৎ থাকার চেষ্টা করি।
আল্লাহ কোরআনে বলেন-
كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী; [সুরা মুদ্দাসসির - ৭৪:৩৮]
আমার জীবনের উদ্দেশ্য হল সফলতা অর্জন করা, আর সফলতা অর্জনের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ কুরআনে বলেন-
كُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَ اِنَّمَا تُوَفَّوۡنَ اُجُوۡرَكُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ فَمَنۡ زُحۡزِحَ عَنِ النَّارِ وَ اُدۡخِلَ الۡجَنَّۃَ فَقَدۡ فَازَ ؕ وَ مَا الۡحَیٰوۃُ الدُّنۡیَاۤ اِلَّا مَتَاعُ الۡغُرُوۡرِ
প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর ‘অবশ্যই কিয়ামতের দিনে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সে-ই সফলতা পাবে। আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী।
[সূরা-আল ইমরান, আয়াত নং:১৫৮]
আমি এই আয়াত থেকে সফলতা বলতে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাকে বুঝি।
আমার এই সফলতা অর্জনে সহায়তার জন্য একজন জীবনসঙ্গিনী প্রয়োজন।
এমন জীবনসঙ্গিনী, যার কাছে আমি পূর্ণ প্রশান্তি লাভ করব এবং যে আমাকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করবে। যার হাত ধরে আমি আল্লাহর ওয়াদাকৃত মহাসাফল্য (জান্নাত) লাভ করতে পারব।
আর সেজন্য অবশ্যই আল্লাহ সাহায্য প্রয়োজন। আর আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে সাহায্য করবেন। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ |
সংসারের সময়-কাল: ০৩ বছর।
আলাদা থাকা হয়: প্রায় দেড় বছর।
ডিভোর্সের তারিখ: ১৭-০৪-২০২৪।
বাচ্চা: নেই।
ডিভোর্সের কারণ: তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, পেশায় তিন ছিলেন একজন চাকরিজীবী আর আমিও কর্মক্ষেত্রে একজন চাকরিজীবী হওয়ায় দুজনের কর্মস্থল আলাদা ছিল, আমাদের চাকরির ক্রাইটেরিয়া অনুযায়ী একই জায়গায় চাকরি করা সম্ভব ছিল না। এমতাবস্থায় আমি ইসলামী জীবন যাপন পরিচালনায় অনেক সমস্যার সম্মুখীন হই, এই বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনা পর্যালোচনা করতেই প্রাই দেড় বছর চলে যায়, উল্লেখিত তারিখে দুই পরিবারের সম্মতিতে ইসলামী শরিয়াহ অনুযায়ী ডিভোর্স কার্যকর হয়। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
হ্যাঁ, অভিভাবক রাজি আছেন। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
আল্লাহ বলেন-
“আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা রুম : আয়াত ২১)
বর্তমান সময়ে একজন পূর্ণবয়স্ক পুরুষ কিংবা নারী বিয়ে ব্যতীত গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা খুবই দুষ্কর। আমি বিয়ে করার উদ্দেশ্য হলো গুনাহ থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মহা সাফল্য লাভ করা।
(স্বামী স্ত্রী)একে অপরকে দ্বীন পালনে সহযোগিতা করা, দ্বীনি বিষয় নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা যার ফলে বিশদ জ্ঞান চর্চা সহজ হয়। একে অপরকে আল্লাহর জন্য প্রচন্ড ভালবাসা, কারণ আল্লাহ নিজেই এই ভালোবাসা সৃষ্টির ওয়াদা করেছেন। পৃথিবীতে একজন পুরুষের জন্য তার স্ত্রী হলো একমাত্র প্রশান্তির জায়গা। আর সে প্রশান্তির মাধ্যমে একজন পুরুষ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে।
বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো-
বিয়ে মানুষের জন্য আল্লাহ প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ নিদর্শন (নেয়ামত), এটি এমন একটি নেয়ামত যার মধ্যে অসংখ্য নেয়ামত বিদ্যমান রয়েছে....
এই নেয়ামতের মাধ্যমে আল্লাহর দ্বীন পালন সহজতর হয়, এই নেয়ামতের মাধ্যমেই মানুষ নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারে, এই নেয়ামতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে সহজ হয়, নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখা যায়, বিয়ে মানুষের জীবনে প্রশান্তি বয়ে আনে। বিয়ে মহা সাফল্য(জান্নাত) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
হ্যাঁ, অবশ্যই স্ত্রীর পর্দা ব্যবস্থা রাখা হবে, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
স্ত্রী যদি আমার সাথে থেকে পড়াশোনা করতে চায় তাহলে সমস্যা নেই। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
না |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
বিয়ের পর স্ত্রীকে নিজ কর্মস্থানে নিজের সাথে রাখবো। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না, অবশ্যই কোন উপহার আশা করি না। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
পল্লী বিদ্যুৎ সমিতি
সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
মাদ্রাসা পড়ুয়া বেশি আগ্রহী। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২৩/২৪ |
| গাত্রবর্ণ |
ফর্সা |
| নূন্যতম উচ্চতা |
৫ ফুট ২ ইঞ্চি |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
এসএসসি/হাফেজা/দাওরা/মাদ্রাসা পড়ুয়া |
| জেলা |
ঠাকুরগাঁও, দিনাজপুর। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত/বিধবা/ডিভোর্স |
| পেশা |
ছাত্রী |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা |
অবশ্যই, ইসলামী আদর্শের পরিবার হতে হবে। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
১। দ্বীনদার মেয়ে।
২।সৎ চরিত্রের অধিকারিনী (বর্তমান)।
৩।ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহী।
৪।স্বামীকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসা।
৫।শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর আনুগত্য করা।
৬।স্বামীর পরিবারের লোকজনের সাথে অবশ্যই সদাচরণ করা।
৬। শশুর শাশুড়ির সন্তুষ্টি অর্জনে আন্তরিক হওয়া।
৭। আল্লাহ পবিত্র কুরআনে উত্তম নারী ও পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন-
اِنَّ الۡمُسۡلِمِیۡنَ وَ الۡمُسۡلِمٰتِ وَ الۡمُؤۡمِنِیۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡقٰنِتِیۡنَ وَ الۡقٰنِتٰتِ وَ الصّٰدِقِیۡنَ وَ الصّٰدِقٰتِ وَ الصّٰبِرِیۡنَ وَ الصّٰبِرٰتِ وَ الۡخٰشِعِیۡنَ وَ الۡخٰشِعٰتِ وَ الۡمُتَصَدِّقِیۡنَ وَ الۡمُتَصَدِّقٰتِ وَ الصَّآئِمِیۡنَ وَ الصّٰٓئِمٰتِ وَ الۡحٰفِظِیۡنَ فُرُوۡجَهُمۡ وَ الۡحٰفِظٰتِ وَ الذّٰكِرِیۡنَ اللّٰهَ كَثِیۡرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمۡ مَّغۡفِرَۃً وَّ اَجۡرًا عَظِیۡمًا ﴿۳۵﴾
নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, নিজদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। (সূরা- আহযাব, আয়াত- ৩৫)। আমার খুবই পছন্দের একটি আয়াত। আয়াতটিতে উল্লেখিত গুণাবলী বিদ্যমান থাকা। আল্লাহ আমাদের সকলকে মহান প্রতিদানের জন্য কবুল করুন। |