বায়োডাটার নম্বর:17035

বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 15-November-1994
বয়স Current age is 31 Years 5 Montns 17 Days
স্থায়ী ঠিকানা (জেলা) বগুড়া
স্থায়ী ঠিকানা (উপজেলা) বগুড়া সদর
বর্তমান ঠিকানা (জেলা) নারায়ণগঞ্জ
বর্তমান ঠিকানা (উপজেলা) সোনারগাঁ
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'৩''
ওজন ৫০ কেজি
রক্তের গ্রুপ B+
পেশা বেসরকারী চাকরিজীবী
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা খান্দার,বগুড়া সদর,বগুড়া।
বর্তমান ঠিকানা সোনারগাঁ,নারায়নগঞ্জ।

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন 2009
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ ব্যবসা বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন 2011
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor of Business Administration (BBA) in Finance.
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Hajee Mohammad Danesh Science and Technology University,Dinajpur
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন 2016
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা Master of Business Administration (MBA) in Finance (In 2018)

পারিবারিক তথ্য

পিতার পেশা ব্যবসা করতেন,বর্তমানে কিছু করেন না।
মাতার পেশা গৃহিনী
বোন কয়জন? 1
ভাই কয়জন? 2
ভাই বোনদের পেশা ভাই বোনদের মধ্যে আমিই সবার বড়। ১.ছোট বোন বিবাহিত,গৃহিণী,অনার্স কমপ্লিট। ২.ছোট ভাই অবিবাহিত, অনার্স থার্ড ইয়ার। ৩.ছোট ভাই মাদ্রাসায় পড়তো কিন্তু পড়াশোনায় অমনোযোগী হওয়াতে শেষ করতে পারেনি বর্তমানে মেকানিক্সের কাজ শিখতেছে।
চাচা মামাদের পেশা চাচা ১ জন, মৃত। মামা ২ জন, বড় মামা মৃত আর ছোট মামা ব্যবসা করেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা মধ্যবিও,আলহামদুলিল্লাহ।গ্রামে জমি আছে।নিজস্ব বাসায় থাকা হয় এবং আরো কিছু জায়গা জমি আছে।

ব্যক্তিগত তথ্য

আপনার দাঁড়ি আছে কি? ছোট করে ছেটে দাড়ি রেখেছি
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা।টাখনুর নিচে কাপড় পরিধানকারী জাহান্নামী।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? শার্ট প্যান্ট।মাঝেমধ্যে পাঞ্জাবি পরে নামাজে যাওয়া হয়।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? হ্যা।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? ১২ বছর।ইন্টারের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি,কখনো না পড়লে বা মিস হয়ে গেলে পরে কাযা নামাজ পরে নেয়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? না।শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারি না।
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন আগ্রহী না।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? না।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? না,আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? স্টুডেন্ট থাকা অবস্থায় দুইবার তাবলীগের চিল্লায় যাওয়া হয়ছে।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার যা কবর যিয়ারত বা মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়।এর বেশি কিছু নয়।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম,ফয়জুল কালাম (হাদীস সংকলন),রিয়াদুস সালেহীন,প্যারাডক্সিক্যাল সাজিদ,হায়াতের দিন ফুরোলে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. জাকির নায়েক,মুহাম্মাদ আব্দুল মালেক,মিজানুর রহমান আজহারী,আবু ত্বহা মুহাম্মদ আদনান,শায়েখ আহমাদুল্লাহ।
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) নাই।
নিজের সম্পর্কে কিছু লিখুন যে কোন মানুষ মূল্যায়িত হয় তার আচার ব্যবহার,চাল চলন,কথাবার্তা,অপরজনকে কীভাবে মূল্যায়িত করতেছে,সর্বোপরি তার ব্যক্তিত্বের দ্বারা।আমি আমার নিজের ব্যক্তিত্ব বা সম্মান নিজে বজায় রেখে চলার চেষ্টা করি।শোকর আর ছবরের মধ্যে জীবন যাপনের চেষ্টা করি,যেকোনো পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করি,হাক্কুল্লাহ বা আল্লাহর হক আদায়ের চেষ্টা করি।খুবই সহজ সরল,সাদাসিধে জীবন পছন্দ করি,বিলাসিতা একদমই পছন্দ করি না,অল্পতেই সন্তুষ্ট থাকি এবং আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করি।অবসর সময়ে বই পড়তে ভালো লাগে,ছাএ থাকা অবস্থায় বই পড়া হতো প্রচুর এখন তেমন সময় হয়ে উঠে না তবুও সময় পেলে পড়ি।নীরবতা প্রিয় তাই নিরিবিলি থাকতে পছন্দ করি।প্রয়োজন ছাড়া বাইরে বের হতে ভালো লাগে না কারন বিভিন্ন ফেতনা,গীবত,নজরের হেফাজত থেকে বাঁচা কঠিন হয়ে যায়,কিন্তু মাঝেমধ্যে কোনো লং ট্যুরে গেলে ভালো লাগে।ঈমানের দুর্বলতা তৈরি হয় এমন কোনো জনবহুল জায়গা,কোলাহল এড়িয়ে চলি।ছোটবেলা থেকেই ফ্যামিলি ওরিয়েন্টেড,পরিবারের সদস্যদের সবাই একসাথে খাওয়া,গল্প করা,একসাথে কোথাও ঘুড়তে যাওয়া ভালো লাগে।বুঝ হওয়ার পর থেকে নিজের ও ফ্যামিলির প্রতি দায়িত্ব ও কর্তব্যপরায়ন,নিজের পড়াশোনা,নামাজ আদায়,পারিবারিক দায়িত্ব পালন ও অন্যের হক আদায়ের প্রতি দায়িত্বনিষ্ঠ।সবাই আল্লাহর বান্দা ও শেষ নবীর উম্মত তাই কাউকে ছোট করে কথা বলা বা ছোট নজের দেখিনা।ঠাট্রচ্ছলে অপমান করে কথা বলা লোকদের অপছন্দ করি এবং এদের থেকে দূরে থাকি।অন্যের সমালোচনা করা বা গীবত,একে অন্যের দোষ ধরাধরি ও কোনোকিছুতেই বাড়াবারি পছন্দ করি না।যেকোনো কাজ ও সম্পর্কের আনুষ্ঠানিকতা বা নিয়মগুলোকে সহজ,স্বাভাবিক ও শরিয়তের হুকুম এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী করতে পছন্দ করি।বিড়াল খুবই পছন্দ বাসায় থাকতে দুইটা বিড়াল ছিলো-এখন নাই,গাছ লাগানো বা বাগান করা এই দুইটা জিনিস আমার শখ।এখনো দাঁড়ি রাখিনি,দাঁড়ি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত,ইনশাআল্লাহ অতি শীঘ্রই রাখবো।আমি আল্লাহর একজন গুনাগার বান্দা,নিজের গুনাহ এর জন্য পানাহ্ চাই।সর্বোপরি কুরআন সুন্নাহ এর আলোকে ও প্রিয় নবীর উম্মত হিসেবে তার দেখানো পথ বা আদর্শ লালন করে জীবন পরিচালিত করতে চাই।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর বিধান- আল্লাহ পাক কুরআনে বলেন, "তোমাদের মধ্যে যারা বিবাহহীন,তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও" (সূরা নূরঃআয়াত ৩২)। চারিএিক হেফাজত এবং গুনাহ থেকে বেচে থাকার জন্য,দ্বীনের পূর্ণতার জন্য।বিয়ে নবীর সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, "বিয়ে হলো আমার সুন্নাত যে ব্যক্তি আমার সুন্নাত তরিকা ছেড়ে চলবে সে আমার দলতুক্ত নয়" (বুখারি)। অন্য এক হাদিসে এসেছে "হে যুবসমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য, কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী,যৌন অঙ্গের পবিএতা রক্ষাকারী" (মিশকাত)।তাই একজন মুমিনের জীবনে বিয়ে অপরিহার্য।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যা।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? তার ইচ্ছার উপর,পরামর্শ সাপেক্ষে যেটা ভালো হয়।জেনারেল বা দ্বীনি শিক্ষা ঘরে বসে অর্জন করতে পারবে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা পাবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? চাকরি করলে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করা সম্ভব হয়ে উঠে না,তাই চাকরী না করাটাই ভালো।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? ইসলামে যৌতুক নিষিদ্ধ তাই এই ব্যাপারে কোনো প্রশ্নই উঠেনা,কোনো উপহার বা অর্থ আমি এবং পরিবারের কেউই আশা করে না।

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য বেসরকারি প্রতিষ্ঠানে/কোম্পানিতে অফিসার/কার্যনির্বাহি পদে চাকুরিরত,কর্মস্থল নারায়ণগঞ্জ।উপার্জন হালাল।
বিশেষ কিছু যদি জানাতে চান বিয়ে ইসলামি শরিয়ত মোতাবেক বা সুন্নতি তরিকায় করতে চাই।যৌতুক ইসলামে সম্পূর্নভাবে হারাম তাই এই বিষয়ে কখন কোনো প্রশ্ন উঠবে না,আমি এবং পরিবারের কেউই কোনো উপহার বা অর্থ আশা করি না।আবার মোহরানা ছেলের সামর্থ্য অনুয়ায়ী ধার্য করা উচিত যেটা নগদে পরিশোধ করা সম্ভব হবে।কোনো লেবাসধারী মুসলিম না একজন খাটি মুমিন হতে চায়।মধ্যবিও ফ্যামিলি হওয়ায় আমার ইনকামের একটা অংশ ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হয়,মা- বাবার জন্য সময়,অর্থ ব্যয় করাকে খরচ বলে না এটা সৌভাগ্য,এতে যদি কারো আপওি থাকে তাহলে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।ভালোভাবে খোজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নিবেন।

যেমন জীবনসঙ্গী আশা করেন

সর্বোচ্চ বয়স ১৮-২৫
গাত্রবর্ণ শ্যামলা,উজ্জ্বল শ্যামলা,ফর্সা,উজ্জ্বল ফর্সা।
নূন্যতম উচ্চতা ৪'১১"-৫'২"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি জেনারেল বা মাদ্রাসা।
জেলা পরিবার দ্বীনদার হলে যে কোন জেলা হতে পারে। বগুড়া হলে সবচেয়ে ভালো বা তার আশেপাশের জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা বর্তমানে ছাএী বা পড়াশোনা শেষ হয়েছে এমন।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিও,নিম্ন মধ্যবিও।
পারিবারিক অবস্থা দ্বীনদার পরিবার বা ইসলামের চর্চা বা সঠিক বুঝ আছে এমন পরিবার।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন পর্দা,মাহরাম,নন মাহরাম মেনে চলে এবং দ্বীনি এলেম হাসিল করার আগ্রহ এমন।পরিপূর্ণ দ্বীনের উপর চলার আগ্রহ ও চেষ্টা থাকা,তাকওয়াবান ও আল্লাহভীরু।স্বামীর আনুগত্য এবং দ্বীন মানার ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করার মানসিকতা সম্পন্ন।রাগী,বদমেজাজি,জেদি,দাম্ভিক,নিজেকে বড় মনে করে,স্বার্থপর বা আত্নকেন্দ্রীক না।শোকর,ছবর এবং সাদাসিধে জীবন পালনে অভ্যস্ত এমন কেউ।অতিরিক্ত দুনিয়াবি চাহিদা না থাকা এবং অতিরিক্ত হা হুতাশ না করা,স্বামীর আয় ও তার সক্ষমতার উপর সন্তুষ্ট থাকা সক্ষমতার বাইরে চাপ না দেওয়া এবং ম্যানেজ করে চলতে পারবে এমন।বাস্তবতা বুঝে,এবং বাস্তবতার সাথে মানিয়ে নিতে পারবে এমন কেউ।স্বামীর পরিবারকে নিজের পরিবার মনে করা,স্বামীর পরিবারের সবাইকে শরিয়তের হুকুম অনুযায়ী আপন করে নেয়ার মানসিকতা,উভয় পরিবারকে শরিয়তের হুকুম অনুযায়ী মূল্যায়ন করা এবং উভয় পরিবারের মধ্য ব্যালেন্স করে চলতে পারা এমন।স্মার্টফোনসহ অন্যান্য ইলেট্রনিক ডিভাইসে বা ভার্চুয়াল জগতে আসক্ত নয় এমন।যে আমাকে সহিহ শুদ্ধভাবে কুরআন শিখাবে এবং নিজে দ্বীন পালনের পাশাপাশি আমাকেও সহযোগিতা করবে এমন কেউ।একজন মানুষের মাঝে সবগুলো গুন থাকা বা এমন কাউকে পাওয়া কঠিন,তবে দ্বীনের সঠিক বুঝ আছে এমন কেউ।
Chat