ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
জেলা: জামালপুর,থানা: মেলান্দহ,পোস্ট: হাজরাবাড়ী |
| বর্তমান ঠিকানা |
উত্তর শাহজাহানপুর, খিলগাঁও, ঢাকা। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| আপনি কি হাফেজ? |
হ্যাঁ |
| দাওরায়ে হাদীস পাসের সন |
2022 |
| দাওরায়ে হাদীসের নতিজা কি? |
জায়্যিদ জিদ্দান |
| আপনি কি তাখাস্সুস পড়েছেন? |
না |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
শিক্ষাগত যোগ্যতা:
হাফেজ।
প্রতিষ্ঠানের নাম: শেখ জনূরুদ্দীন র. দারুল কোরআন মাদরাসা মালিবাগ চৌধুরীপাড়া, ঢাকা।
সাল: 2012
মাওলানা (মাস্টার্স)
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ মাদরাসা ঢাকা।
সাল: 2022 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত। অতঃপর কওমি মাদ্রাসা শিক্ষা শুরু নূরানী মক্তব দিয়ে প্রথমে তৎকালীন সময়ে জামালপুর জেলার মধ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান বাইতুল উলুম হাফিজীয়া মাদ্রাসায়, সেখানে ১৩ পারা পর্যন্ত কুরআনুল কারীম হিফজ করি।
তারপর ঢাকায় মালিবাগ চৌধুরীপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শেখ জনূরুদ্দীন র.দারুল কোরআন মাদ্রাসায় আল্লাহর রহমতে হিফয সম্পন্ন করি।
তারপর পুরো বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী আর এক দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া রশীদিয়া মাদ্রাসা ফেনী, সেখানে উর্দু থেকে কাফিয়া জামাত পর্যন্ত পড়ালেখা করি এবং পাশাপাশি পাকিস্তানের মুফতি রশীদ আহমদ লুধিয়ানভী রহ. এর বাংলাদেশের একমাত্র খলিফা ও দেশ বরেণ্য আলেমে দ্বীন মুফতি শহিদুল্লাহ সাহেব (হযরত ওয়ালা) এর সোহবতে থেকে নিজের আমলী যোগ্যতা অর্জন করার চেষ্টা করি।
তারপর পুরো বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী আর এক দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা, সেখান থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করি। এবং এ বছর জামিয়া তকী উসমানী মাদ্রাসা যাত্রাবাড়ী ঢাকা ইফতা অধ্যায়নরত (অনাবাসিক)।
কম্পিউটারের কাজ টুকটাক জানা আছে , অনলাইন প্লাটফর্ম সম্পর্কে বেসিক কিছু ধারণা আছে নিজে চলার মত। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
পূর্বে ব্যবসায়ী ছিলেন বাজারে দোকান ছিল অসুস্থতার কারণে ব্যবসা ছেড়ে দিয়েছেন বর্তমানে নিজের জমিতে চাষাবাদ করেন এবং (বাংলাদেশ সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা পান) |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
বোন নেই |
| ভাই কয়জন? |
2 |
| ভাই বোনদের পেশা |
1/বড় ভাই। (সরকারি প্রথম শ্রেণীর ব্যাংকের কর্মকর্তা) প্রিন্সিপাল অফিসার রূপালী ব্যাংক পিএসসি প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা। বিবাহিত। ফ্যামিলি নিয়ে ঢাকায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করে।
2/দ্বিতীয় ভাই। (সরকারি চাকরিজীবী) ডাক বিভাগে কর্মরত, ঢাকা। বিবাহিত। |
| চাচা মামাদের পেশা |
চাচা, মামাদের পেশা চাকরি, ব্যবসা, কৃষি কাজ, নিজেদের জমা জমি চাষাবাদ করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
মধ্যবিত্ত ও সামাজিকভাবে সম্মানিত।
আলহামদুলিল্লাহ। নিজস্ব বসত বাড়ি এবং চাষাবাদের জন্য জায়গা জমি আছে এবং নগদ অর্থ আসে। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জী , আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
সুন্নতি পোশাক পাঞ্জাবি, পায়জামা ,জুব্বা, টুপি ইত্যাদি। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জী, আলহামদুলিল্লাহ পড়ি। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোটবেলা নাবালেগ অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয় তখন থেকেই পড়ি। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জী, আলহামদুলিল্লাহ। চেষ্টা করি তবে ফ্যামিলিতে ও আমাদের বংশের মধ্যে একমাত্র আমিই হাফেজ, আলেম, বাকিরা জেনারেল শিক্ষিত এবং আমার কর্মস্থলে অনেক স্টুডেন্টের অভিভাবকের সাথে প্রয়োজনে কথা বলতে হয় তাই ১০০% সম্ভব হয় না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জী , আলহামদুলিল্লাহ। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফী |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নেই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না ,আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
কোরআনের খেদমত এবং নিজের এলেম অনুযায়ী আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঠিক পথ দেখানোর খেদমত ও তাবলীগ ইত্যাদি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
জী আলহামদুলিল্লাহ,আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আল্লামা মুফতি শহিদুল্লাহ সাহেব দামাত বারকাতুহুম (হযরত ওয়ালা) এর সাথে ইসলাহী সম্পর্ক রাখার চেষ্টা করি। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজারে যাওয়া পুরুষ এবং নারী-কারো জন্যই জায়েজ নেই, এটি হারাম। কারণ মাজারে যে কর্মকাণ্ড হয়ে থাকে, সেগুলোর বেশির ভাগই শিরকী কাজ। সেখানে সিজদাহ করা হয়, পূজা করা হয়, সেখানে অনেক ধরনের আকিদা জড়িত আছে। অনেকে মনে করে মাজারে গেলে সব আশা পূরণ হয়ে যায়। অনেকে মনে করে যে মাজারে গিয়ে কবরবাসীর কাছে চাইলেই সব পূরণ হয়ে যাবে। সুতরাং এই উদ্দেশ্যে মাজারে যাওয়ার বিষয়টি মূলত নবীর (সা.) সুন্নাহ অনুযায়ী একেবারে হারাম। এটি পুরুষ, নারী সবার জন্য হারাম। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
সীরাতে মুস্তফা, গীবত , আল ইলমু ওয়াল উলামা, ফাযায়েলে আমল ইত্যাদি ও ইসলামীক এবং আত্মশুদ্ধিমূলক অনেক কিতাব পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
আমার প্রিয় ওস্তাদ ও শায়েখ দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা মুফতী শহীদুল্লাহ সাহেব (মহাপরিচালক জামিয়া রশীদিয়া মাদ্রাসা, ফেনী) আল্লামা জিকরুল্লাহ খাঁন সাহেব মুহাদ্দিস(ফরিদাবাদ মাদ্রাসা ঢাকা) মুফতী ত্বকী ওসমানী (পাকিস্তান) মাওলানা তারেক জামিল (পাকিস্তান) এছাড়াও আমাকে যে সকল উস্তাদগণ দ্বীনি এলেম শিক্ষা দিয়েছেন এবং সকল আহলে হক ওলামায়ে কেরাম। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
স্বপ্নেরা পেখম মেলে বহুদূর যেতে চাই রবের তৌফিকে ইনশাআল্লাহ।
ইসলামী শরীয়াহ অনুযায়ী সাধারণ জীবন যাপন, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, শালীনতা বজায় রেখে কথা-বার্তা বলতে ও সবার সাথে হাসি-খুশি থাকতে পছন্দ করি। নিজের স্বাধীনতাকে পছন্দ করি। সকল শ্রেণীর মানুষের সাথে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করি। ইসলামের মধ্যে সৌন্দর্য খোঁজার চেষ্টা করি। অল্পতেই সন্তুষ্ট থাকি। মেহমানদারী করাতে পছন্দ করি। সর্বদা হালাল উপার্জন করে জীবন যাপন করার পথ খুঁজি। সহজ সরলভাবে থাকা ও সর্বদা আল্লাহর উপর ভরসা রেখে পথ চলি। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কারো কাছে যেন, মুখাপেক্ষী না হই, এবং কারোর উপর যেন, বোঝা না হই, সেই দুয়াই সবসময় করি।
অপছন্দ,,
একঘেয়েমি, অলসতা, বদ-রাগী, অপরিচ্ছন্নতা, তর্ক-বিতর্ক করা, কথা না শোনা, উশৃঙ্খল চলা-ফেরা পছন্দ করিনা। অল্পতে সন্তুষ্ট না থাকা এবং অতিরিক্ত চাহিদা থাকা। অতিরিক্ত চিন্তা করা। অল্পতেই হতাশ হওয়া এবং আল্লাহর উপর ভরসা না করা।
স্বপ্ন,,
# স্বপ্ন দেখি সমগ্র বিশ্বে আল্লাহ তাআলার কালাম কুরআনুল কারীমের বাণীকে ছড়িয়ে দিতে।
# স্বপ্ন দেখি বিশ্বের প্রতিটি মুসলমান নর-নারী বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই যেন আল্লাহ তায়ালার কালাম কুরআনুল কারীম সহীহ শুদ্ধভাবে পড়তে পারে এবং কমপক্ষে দ্বীনের মৌলিক জ্ঞানটুকু শিখতে পারে সেই লক্ষ্যে কাজ করার।
বিশেষভাবে বাংলাদেশের শহর থেকে গ্রামের প্রতিটি মুসলিম সন্তান যেন সহীহ শুদ্ধভাবে কুরআনের কারীম কে পড়তে পারে এবং ইসলামের মৌলিক জ্ঞানটুকু শিখতে পারে,সেই লক্ষ্যে কাজ করার।
#স্বপ্ন: প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া।
#বহুমুখী শিক্ষা ব্যবস্থার সুযোগ সম্বলিত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা যেন আমাকে তাওফিক দান করেন সেজন্য সকলের কাছে দোয়া কামনা করি আমিন।
# নিজেকে অর্ধেকদ্বীন থেকে কিভাবে পূর্ণদ্বীন এর অন্তর্ভুক্ত করা যায়।
# জীবন সঙ্গীকে নিয়ে পরিপূর্ণ ইসলামীক পরিবার গঠন করা।
# পবিত্র মক্কা ও মদিনার মুসাফির হওয়া।
# অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
# পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহর মেহমান হওয়া। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জী রাজি। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত। কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন: 'তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো, তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন; আল্লাহ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞানী।' (সুরা: ২৪ নুর, আয়াত: ৩২)।
সুন্নত তরিকায় বিবাহ সম্পাদন বরকতময় হয়। রাসুলুল্লাহ (সা.) বলেন: নিশ্চয় সে বিয়ে বেশি বরকতপূর্ণ হয়, যে বিয়েতে খরচ কম হয়। (মুসনাদে আহমাদ ও মুস্তাদরাকে হাকিম)। এ ছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নত রয়েছে। যেমন: বিবাহ সাদাসিধে ও অনাড়ম্বর হওয়া; অপচয়, অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতিমুক্ত হওয়া, যৌতুকের শর্ত না থাকা এবং সামর্থ্যের অধিক দেনমোহর ধার্য বা শর্ত না করা। (তাবারানি আওসাত, হাদিস নং-৩৬১২)। (আবু দাউদ: ২১০৬)।
কনেপক্ষ থেকে অলংকারের শর্ত করা নিষেধ এবং ছেলেপক্ষ থেকে যৌতুক চাওয়া হারাম। (আহসানুল ফাতাওয়া, খণ্ড: ৫, পৃষ্ঠা: ১৩)। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জী, ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
জ্বি আলোচনা সাপেক্ষে, তার যদি ইচ্ছা থাকে এবং ইসলামের হুকুম মেনে পড়াশোনা করতে পারে কোন সমস্যা নেই। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
আলোচনা সাপেক্ষে, তার যদি ইচ্ছা থাকে এবং স্বামী ও সন্তানদের হক আদায় করে ইসলামের হুকুম মেনে করতে পারে সমস্যা নেই। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
নিজের সাথে এবং আল্লাহ তায়ালা চাহেতো ঢাকাতে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না, ইনশাআল্লাহ। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
পেশায় আমি একজন কুরআনের শিক্ষক, আলহামদুলিল্লাহ আমার যতটুকু ইনকাম সম্পন্ন হালাল।
বর্তমান প্রজন্মের ঈমান ও আমল হেফাজতের উদ্দেশ্যে অভিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে কিন্ডারগার্ডেন, স্কুল ,কলেজ ও ভার্সিটির শিক্ষার্থীদেরকে এবং বয়স্ক চাকরিজীবী ও কর্মজীবী মানুষদেরকে ব্যাচ ভিত্তিক কোরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যে (দারুল আরকাম ইনস্টিটিউট ) এর তত্ত্বাবধানে পরিচালিত একটি দ্বীনি প্রতিষ্ঠানে এবছর রমজানের পর থেকে পরিচালনার দায়িত্ব পালন করছি। উত্তর শাহজাহানপুর খিলগাঁও ঢাকা।
এবং পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে দেশ ও দেশের বাহিরে কিছু শিক্ষার্থীকে ও কোরআন প্রেমিক কিছু মানুষদেরকে অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষা দিতেছি আলহামদুলিল্লাহ। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
হাদিসের ভাষা অনুযায়ী একজন পুরুষের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী, অতএব আল্লাহ তাআলার কাছে আমি একজন নেককার স্ত্রী কামনা করি, যিনি আমার চক্ষু শীতল করী হবে এবং আমার সহযোদ্ধা হবে, দুনিয়ার এই জীবনে যিনি প্রতিটি ক্ষেত্রে সুখে দুখে আমার পাশে থাকবে। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
25 |
| গাত্রবর্ণ |
উজ্জ্বল ফর্সা, ফর্সা, উজ্জ্বল শ্যামলা। |
| নূন্যতম উচ্চতা |
৫'১"-৫'২" বা মানানসই। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
মাদ্রাসা পড়ুয়া পাশাপাশি জেনারেল পড়ুয়া/ হাফেজা/ জেনারেল হলে কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়তে পারে এমন বা কোরআন শুদ্ধভাবে পড়া শিখতে পরিপূর্ণ আগ্রহী। |
| জেলা |
যে কোন জেলা তবে ঢাকায় বসবাস করে বা তার আশেপাশে বসবাস করে এমন হলে সবচেয়ে ভালো হয়। বিশেষভাবে বৃহত্তর ময়মনসিংহের হলে ভালো হয়। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
শিক্ষার্থী/শিক্ষিকা/পর্দা মেনে চাকরিজীবী/কোন পেশার সাথে জড়িত না। |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত/ উচ্চবিত্ত |
| পারিবারিক অবস্থা |
শিক্ষিত, ভদ্র, সাজানো গোছানো, পরিপাটি ফ্যামিলি , দ্বীনদার, ইসলাম প্র্যাকটিসিং সামাজিকভাবে সম্মানিত পরিবার। আশা করছি। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
আল্লাহ ভীরু, দ্বীনদার-পরহেজগার, তাকওয়াবান, উত্তম চরিত্রবান, চক্ষুশীতল সুন্দরী, বিনয়ী, মিশুক প্রকৃতির, নম্র- ভদ্র, অধিক চাহিদা না থাকা, সামান্যতে শুকরিয়া জ্ঞাপন করা।
সবসময় হাসিখুশি থাকা, বড়- ছোট সবার সাথে ভালো ব্যবহার করা।
সাংসারিক হওয়া, অথিতিপরয়ণ হওয়া।
ইসলামী শরীয়াহ অনুযায়ী জীবন যাপন করা। ইসলামীক পরিবার গঠন করা।
সর্বদা আল্লাহর উপর ভরসা রাখা। |