ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ,ঢাকা |
| বর্তমান ঠিকানা |
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ,ঢাকা |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| দাওরায়ে হাদীস কোন বর্ষে পড়ছেন? |
শরহে বেকায়া জামাতে পড়তেছি |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
জামিয়া ইসলামিয়া ছওতুল হেরা দাওরায়ে হাদীস মাদ্রাসায় শরহে
বেকায়া জামাতে পড়তেছি |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
আদর্শ উচ্চ বিদ্যালয় -মিঠাব থেকে ৭ম শ্রেণি পযর্ন্ত।
হযরত আয়েশা সিদ্দিকা রাঃ মাদ্রাসায় খূছুছি জামাত থেকে নাহবেমীর জামাত পযর্ন্ত।
বর্তমানে জামিয়া ইসলামিয়া ছওতুল হেরা দাওরায়ে হাদীস মাদ্রাসায় শরহে বেকায়া জামাতে পড়তেছি। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
সিংগাপুর প্রবাসী। |
| মাতার পেশা |
রব্বাতুল বাইত |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
ছোট বোন শরহে বেকায়া জামাতে পড়ে।
ছোট ভাই মাদ্রাসায় পড়ে। |
| চাচা মামাদের পেশা |
বাবা দেশের বাহিরে থাকেন ঠিক কিন্তু ছুটির দিন গুলোতে ৩ দিনের জন্য তাবলীগে সময় দেন।
আলহামদুলিল্লাহ দাদা তাবলীগে সময় দিতেন। আমার চাচা ও তাবলীগে সময় দেন। আমার চাচারা এক চিল্লায় এবং তিন চিল্লায় সময় দেন।
চাচা ৪জন।
বড় চাচা মৃত আলিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
মেজো চাচা জুট মিলের অফিসার ছিলেন এবং সাথে ব্যবসা করতেন,বর্তমানে অবসর আছেন।
সেজো চাচা নিজস্ব জমিতে কৃষি কাজ করেন।
ছোট চাচা ব্যবসা করেন।
একমাত্র মামার পেশা ব্যবসা+আসালয় কোম্পানির সার্ভেয়ার। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আলহামদুলিল্লাহ আমাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো।
সমাজে আমরা সম্নানিত ব্যক্তি, উচ্চ মধ্যবিত্ত ও দ্বীনদার ফ্যামিলি।
আলহামদুলিল্লাহ আমরা হালাল -হারাম মেনে চলি। |
ব্যক্তিগত তথ্য
|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) |
আমি বোরকার সাথে মুখ ঢাকি ও মোজা পড়ি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বি আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
২০১৬ সালের ডিসেম্বর থেকে। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জ্বি আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বি আলহামদুলিল্লাহ। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নাই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না আলহামদুলিল্লাহ। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
মাদ্রাসা |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
হৃদয় গলে সিরিজ, মহিয়সী নারীদের দিনরাত, হযরত ফাতিমা রাঃ এর জীবনি |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
আল্লামা আহমাদ শফী রহ.,আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. আল্লামা মামুনুল হক |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আলহামদুলিল্লাহ দেরিতে হলেও আল্লাহ তায়ালা আমাকে দ্বীনের বুজ দান করেছেন।আমি এখন পরিপূর্ণ দ্বীন মেনে চলি।
আলহামদুলিল্লাহ আমি মাহরাম নন মাহরাম মেনে চলি। আমি আমার পরিবারের ১৪ জন মাহরাম পুরুষ ছাড়া কারোর সাথে দেখা করি না।আমি চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফা, খালু সহ কোন গায়রে মাহরাম পুরুষ এর সাথে দেখা করি না।আমি এই বিষয়ে খুবই সর্তক।
আমি ইসলামিক বই পড়তে পছন্দ করি। আমি কুরআন সুন্নাহ অনুযায়ী চলতে পছন্দ করি। আমি সুন্নতি পোশাক পড়তে পছন্দ করি।
সবুজ ও সাদা রং আমার পছন্দ। দুনিয়াবী রং তামাশা আমার পছন্দ নয়।
আমি চাই আমার প্রত্যেকটি কাজ কোরআন সুন্নাহ মোতাবেক সম্পন্ন করতে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্নতি ভাবে চলাফেরা করতে চাই।
সব থেকে বড় ইচ্ছে হলো একজন খাঁটি আল্লাহ ওয়ালার জীবন সঙ্গী হব,ইন শা আল্লাহ। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বি রাজি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিয়ে আমার রবের বিধান এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত পালন করার জন্য। বিয়ের মাধ্যমে অর্ধেক দ্বীন আদায় হয়।ফিতনার হাত থেকে মুক্ত থাকা যায়। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) |
না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
নাই |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমাদের স্থানীয় বাসা নারায়ণগঞ্জ এর রুপগন্জ। আমাদের পূর্ব পুরুষ রা ও নারায়ণগঞ্জ এর রুপগন্জ এর স্থানীয়।
আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক দ্বীনি অবস্হা অনেক ভালো।
তাই তো আল্লাহ কে খুশি করার জন্য আমাদের দুতলা বাড়ি থাকা সত্ত্বেও শুধু ইলমে দ্বীন শিক্ষা করার জন্যই (রূপগঞ্জ উপজেলার ভূলতা(গাউসিয়া)) মাদ্রাসার খুব কাছেই ফ্লাট ভাড়া বাসায় থাকা হয়।
আলহামদুলিল্লাহ আমার বাবা দেশের বাহিরে থাকেন ঠিক কিন্তু ছুটির দিন গুলো তে ৩ দিনের জন্য তাবলীগে সময়
দেন। আমার দাদা তাবলীগে সময় দিতেন। আমার চাচারা ও তাবলীগে সময় দেন। আমার চাচারা এক চিল্লা ও তিন চিল্লায় সময় দেন। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| পাত্রের দাড়ি প্রসঙ্গে |
পাত্রের দাড়ি থাকতেই হবে |
| সর্বোচ্চ বয়স |
২৯ |
| গাত্রবর্ণ |
কালো, শ্যামলা, উজ্জ্বল শ্যামলা,ফর্সা। |
| নূন্যতম উচ্চতা |
৫'৩ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
হাফেজ, মাওলানা বা মাওলানা, মুফতি |
| জেলা |
নারায়ণগঞ্জ,ঢাকা, নরসিংদী, গাজীপুর |
| পেশা |
মাদ্রাসার শিক্ষক বা মসজিদের ইমাম |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত বা উচ্চ মধ্য বিত্ত |
| পারিবারিক অবস্থা |
দ্বীনদার ফ্যামেলি |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
একজন সৎ, তাকওয়াবান, আল্লাহ ভীরু, দ্বীনদার ও ভালো চরিত্রের জীবন সঙ্গী চাই।
যে আমাকে এবং আমার পরিবারের মানুষ কে কখনো কটাক্ষ করে কথা বলবে না।
সুন্নতি পোশাক পড়তে হবে, সুন্নতি দাঁড়ি থাকতে হবে, সবর্দা নিজের দৃষ্টি নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ মাহরাম নন মাহরাম মেনে চলতে হবে এবং আমাকে ও পর্দায় রাখতে হবে।
কুরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজাতে হবে অর্থাৎ দ্বীন পালনে কঠোর এমন এক জন আশা করি,ইন শা আল্লাহ। |