ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
কানসাট |
| বর্তমান ঠিকানা |
আমচত্তর, নওদাপাড়া,রাজশাহী |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| আপনি কি হাফেজ? |
না |
| দাওরায়ে হাদীস কোন বর্ষে পড়ছেন? |
প্রথম |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
ছানাবিয়্যাহ শেষ করলাম "আল-মারকাযুল ইসলামী আস-সালাফী" থেকে। এবার দাওরা ও বহির বিশ্বে উচ্চশিক্ষা অর্জনের জন্য চেষ্টা করার পালা। |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
মাদ্রাসা বোর্ড থেকে কৃতিত্বের সাথে দাখিল ও আলিম পাশ করেছি আলহামদুলিল্লাহ। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
ব্যবসায়ী |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
ছোট বোন হেফজ এর পাশাপাশি গার্লস স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে |
| চাচা মামাদের পেশা |
ব্যবসায়ী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
সামাজিকভাবে সম্মানিত ও অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
না আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
জুব্বা, পাঞ্জাবি ও সাধারণ পোশাক সমূহ |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
৫ ওয়াক্তই |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোট থেকেই যেহেতু দ্বীনি পরিবেশে বেড়ে উঠছি সেখান থেকে হাদীছের আলোকে সাত বছর বয়স থেকেই বাবা-মার হাত ধরে ছালাত পড়া শুরু করেছি |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জি আলহামদুলিল্লাহ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
সর্বাগ্রে সালাফদের অনুসরণ করার চেষ্টা করি। নির্দিষ্ট কোন মাজহাবের তাকলীদ করি না। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
ইমারত ও খেলাফত। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
জি না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না আলহামদুলিল্লাহ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনে যুক্ত আছি। এর মাধ্যমে বিভিন্ন দাওয়াতি কাজও করা হয়। নিয়মিত জুমার খুতবা ও তায়ালিমী বৈঠকে আলোচনা করা হয়। তাছাড়া একটি স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থায় দায়িত্বশীল হিসেবে দায়িত্ব পালন করি। গরিব-দুঃখী ও অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
জি না আস্তাগফিরুল্লাহ |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজারে কিছু চাওয়া স্পষ্ট শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
১) তরজমাতুল কুরআন ওয়া মায়াত তাফসীর ২) সীরাতুর রাসূল (ছা:) কথা আল্লাহর রাসূলের জীবনী ৩) ছালাতুর রাসুল (ছা:) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
ছোট থেকে আলেমদের সান্নিধ্যেই বড় হচ্ছি। সেক্ষেত্রে আমার জন্য জাস্ট তিনজন পছন্দের আলেমের নাম লিখা দুরূহ ব্যাপার। তবুও উস্তাযদের ভিতর থেকে ১)প্রফেসর ডঃ মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ২)শায়খ রাজ্জাক বিন ইউসুফ (হাফি:)। তাছাড়া আমি ব্যক্তিগতভাবে সৌদি আরবের ওলামায়ে কেরামের অনুসরণ (কুরআন,সুন্নাহ ও ফিকহী বিষয়ে) করার চেষ্টা করি। তার মধ্যে বর্তমান সময়ের একজন প্রিয় আলেম ৩) ছালেহ আল-ফাওযান (হাফি:) |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
দ্বীন বা দুনিয়া কোনটিতেই এখনো পরিপক্ক হতে পারেনি।তবে আল্লাহ চাইলে খুব দ্রুত দুই দিক থেকেই রহমতের বারিধারা বর্ষিত হবে ইনশাআল্লাহ |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
নিজেকে নিয়ে দুই চারটা লাইন লিখে আমার আমিত্বের বহিঃপ্রকাশ করা কখনোই সম্ভব নয়। তবুও প্রথমে বলতে হয় আমি একজন আমার রবের দাস এটাই সবচেয়ে বড় পরিচয়। যেমনটি আল্লাহ সুবহানা ওতায়ালা তার নবীর পরিচয় দেওয়ার ক্ষেত্রেও বলেছেন "আবদুহু ওয়ারাসুলুহ"। দ্বিতীয়ত: আমি মানুষ। মানুষের ভালো খারাপ দুটো দিকই থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। আমার দ্বারা যেমন পুণ্য হয় তেমনি পাপও হয়। তবে, তওবার মাধ্যমে সর্বোত্তম পাপকারী হওয়ার চেষ্টা করি,,,,,। আমার অর্ধাঙ্গিনী যিনি হবেন, তিনিও এমনই হবেন বলেই বিশ্বাস রাখি। দুনিয়াতে কেউ পরিপূর্ণ নয়, সবারই কোন না কোন দিকে অপূর্ণতা থাকে তবে ভালবাসলে সেগুলোকে পুষিয়ে নিতে হয়। আমি এমনই একজন অপূর্ণ মানুষকে জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই, যিনি ভুল করবেন আবার ভুল থেকে ফিরেও আসবেন, তিনি ভালোবাসবেন আবার ভালবাসাকে আদায়ও করে নিবেন। যিনি পাপকে ঘৃণা করবেন পাপীকে নয়। এমন সব একে অপরের খন্ড খন্ড এই অপূর্ণতা গুলিই একদিন তাহাজ্জুদের জায়নামাজে প্লাবিত, সিক্ত নয়নে দোয়ার মাধ্যমে রবের রহমাহ দ্বারা পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ। হে অর্ধাঙ্গিনী প্রিয়তমা, আপনি আসুন বৃষ্টি হয়ে, যা আসা হবে রাহমাহ, আর যার স্পর্শটা হবে সুন্নত। ওহ হ্যা, নিজের সম্পর্কে বলতে গিয়ে নিজেকে বাদ দিয়ে ওই উনাকে ঘিরে বলা শুরু করেছি "দুঃখিত"। সর্বদা সততা, আমানতদারিতা ও ন্যায়পরায়ণতার চর্চা করি। বান্দার সাথে জড়িত পাপ থেকে বেশি পানাহ চাই। অল্পে তুষ্টি ও সবরে জামিলের অধিকারী হওয়ার চেষ্টা করি। তাছাড়া, এ হৃদয়ে উচ্চশিক্ষার স্বপ্ন বুনন হয়েছে সেই বাল্যকাল থেকেই। যোগ্য আলেম ও দাঈ ইলাল্লাহ হবার, উম্মাহর ক্রান্তি লগ্ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার ,,,,,,,। সে লক্ষ্যেই যাত্রা শুরু করে এ পর্যন্ত এসেছি, আল্লাহ চাইলে খুব দ্রুত উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে যেতে চাই (ইনশাআল্লাহ)। আর এমন ইচ্ছে যদি আমার হবু আহালিয়ারও থাকে তাহলে তা হবে মহাআনন্দের। তাছাড়া, দ্বীনের জন্য সফর করতে ভালবাসি। প্রকৃতি ও ভালো বই পড়তে ভালোবাসি এবং মাঝে মাঝে দেশের বিভিন্ন প্রান্তে এক প্রকার সব থেকে ঘুরতেও যায়। স্বপ্ন দেখতেও দেখাতে পছন্দ করি। বলতে পারেন স্বপ্নবাজ,,,,,। পরিশেষে,,, এই অধমের আত্মরহিত কথনগুলি যদি কোন পুলকিত হৃদয়ে পাঠকৃত হয় তাহলে অনুরোধ রইবে, এই স্বপ্ন বাজের জন্য একটু দোয়া করবেন প্লিজ। আমিও দোয়া করছি আল্লাহ আপনাকে উত্তম পারিতোষিক দান করুন আমীন। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
হ্যাঁ ও না এর মাঝামাঝি। তবে খুব তাড়াতাড়ি পূর্ণ হ্যাঁ করে ফেলবো ইনশাআল্লাহ |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
একেকজন মানুষের বিয়ে করার কারণটা একেক রকম। তবে আমি বিয়ের মাধ্যমে আমার অর্ধেক দ্বীন পূরণ করতে চাই। আল্লাহ প্রদত্ত অতি সুখকর অনুভূতিগুলোকে হালালভাবে উপভোগ করতে চাই। এ ফিতনার যুগে চরিত্র রক্ষা করতে চাই। তাইতো এতো অল্প বয়সেই বিয়ের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, আমার বয়স কম বলে অনেকেই হয়তো এগুতে চাইবেন না তাই বলছি, উনার বয়স যদি আমার কাছাকাছি বা বড়ও হয় কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে তাহলে বেশি বয়স হলোও সমস্যা নেই। আমি চাই তিনি খাদিজা হয়ে আসুন আমার জীবনে,,,,,,,,,,,,,,,,,,,,,,, |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জি ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
জি উনি চাইলে সেটা আমার জন্য হবে মহানন্দের। যদি সেটা দ্বীনের বিষযয়ে হয়,,,,,, |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
ইচ্ছা নেই তবে উনি চাইলে আলোচনা করা যেতে পারে |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
নিজের কাছে ইনশাআল্লাহ |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
জি না আস্তাগফিরুল্লাহ |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি এখনো কোনো পার্মানেন্ট নির্দিষ্ট পেশায় সংযুক্ত হতে পারেনি। আল্লাহ চাইলে হয়তো খুব দ্রুত ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়ের মাধ্যমে রিজিক সংকুচিত হয় না বরং আরো প্রবৃদ্ধি লাভ করে এ বিশ্বাস রাখি। যেমনটি আল্লাহ বলেছেন যে, তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। (সুরা নূর ২৪/৩২) |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
যেমন বিশেষ কিছু জানানোর নেই, তবে আংশিক ব্যক্তিগত তথ্যে নিজের সম্পর্কে বলে দেয়া হয়েছে। আর যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সামনাসামনি কথা বললে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
যেকোনো সামঞ্জস্যপূর্ণ। বড় হলেও সমস্যা নেই ইনশাআল্লাহ। |
| গাত্রবর্ণ |
মধ্যম |
| নূন্যতম উচ্চতা |
যেকোনো সামঞ্জস্যপূর্ণ। |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
যেকোনো। তবে মানবিক মূল্যবোধ তৈরি করা শিক্ষায় শিক্ষিত হতে হবে। |
| জেলা |
যেকোনো তবে রাজশাহী বা তার আশেপাশের জেলাগুলোর মধ্যে হলে ভালো হয় |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত হলে ভালো হয় |
| পেশা |
যেকোনো |
| অর্থনৈতিক অবস্থা |
যেকোনো |
| পারিবারিক অবস্থা |
নববী আদর্শের অনুসারী এমন |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
অপূর্ণতায় পূর্ণ এমন একজন। যিনি ভুল করবেন, আবার ভুল থেকে ফিরেও আসবেন। অভিমান, রাগ অনুরাগ থাকবে আবার প্রিয় মানুষের জন্য নির্দিষ্ট সময় পর তা থেকে ফিরেও আসবে। যিনি কি না হবেন, নববী আদর্শের উত্তম অনুসারী। উম্মুল মুমিনিন যায়নাব বিনতে খুযায়মার মতো উম্মুল মাসাকিন বা গরিবের জননী। স্বামীর নিকট অধিক প্রেমময়ী ও স্বামীর আত্ম শক্তি সঞ্চারক। যিনি স্বামীকে শিশুর মত আদর করবেন, বন্ধুর মত বিশ্বাস করবেন আবার শত্রুর মত ভয়ও করবেন। সর্বদা একে অপরকে দ্বীনের পথে চলতে সহযোগিতা করবেন। উম্মাহকে নিয়ে স্বপ্ন দেখবেন ও দেখাবেন। আওলাদদেরকে ভবিষ্যৎ জাতির কর্ণধার হিসেবে গড়ে তুলবেন। পরিশেষে উনার কাছে আমার আরেকটি এক্সপেক্ট আছে আর তা হল পরস্পরের সাথে সুসম্পর্ক বজায় রাখা। বিশেষ করে আমার বাবা-মা, পরিবার ও আত্মীয়দের সাথে,,,,,যার বড্ড ক্রাইসিস চলে বর্তমান সমাজে। اللهم احفظنا من كل بلاء الدنيا والاخره |