বায়োডাটার নম্বর:20086

বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 20-October-1995
বয়স Current age is 30 Years 6 Montns 9 Days
স্থায়ী ঠিকানা (জেলা) মৌলভীবাজার
স্থায়ী ঠিকানা (উপজেলা) রাজনগর
বর্তমান ঠিকানা (জেলা) মৌলভীবাজার
বর্তমান ঠিকানা (উপজেলা) রাজনগর
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৬'০''
ওজন ৬৫ কেজি
রক্তের গ্রুপ জানা নেই
পেশা শিক্ষক
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা টেংরা বাজার
বর্তমান ঠিকানা টেংরা বাজার

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা *Moulvibazar Govt College, BA (Incomplete) *ESS Certification, USA *National Caregiver Certification, USA *Safe Serve Certification, USA *Retail Industry Fundamental Certification, USA *Paterson Public School,(School Diploma), USA *Passaic County Community College,Associate(Incomplete),USA *QA Certification, USA *Taw Haa Zin Nurain Online Madrasa *Quran Academy *Bayyinah Institue - Nouman Ali Khan *IOU *Almagrib Institute (Current)

পারিবারিক তথ্য

পিতার পেশা ব্যবসায়ী ছিলেন
মাতার পেশা রাব্বাতুল বাইত
বোন কয়জন? 1
ভাই কয়জন? 1
ভাই বোনদের পেশা ভাই শিক্ষক, বিবাহিত বোন ব্যাংকার, বিবাহিত
চাচা মামাদের পেশা ১ চাচা : মাহমুদ মিয়া, দেশে থাকেন পরিবার নিয়ে, মুরগির ফার্ম আছে যেটা দেখাশোনা করেন। ১ মামা : মকবুল মিয়া, লন্ডন থাকেন পারিবার নিয়ে।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আমারা ফ্যামিলির সবাই আমেরিকা বসবাসরত। দেশে আমাদের নিজস্ব বাড়ি এবং জায়গা আছে যেটা আত্মীয়-স্বজন দেখাশোনা করেন।

ব্যক্তিগত তথ্য

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? হ্যাঁ আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? ২-৩ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ এবং আরো ভালো করে পড়ার চেষ্টায় আছি।
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন নেই
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? না, ইসলামিক নাশিদ শোনা হয়।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? মেজর কোন রোগ নেই আলহামদুলিল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমি ইসলামিক ইয়ত প্রোগ্রাম সম্পৃক্ত আছি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আস্তানা।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন মনের মত সালাত, Meeting Mohammad, Allah Loves.
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন Sheikh Assim Al Hakeem, Sheikh Uthman Ibn Faruk, Ustad Hisham Abu Yusuf, Nouman Ali Khan, Dr.Jakir Nayek, Dr Mizanur Rahman Azhari, Ahmedullah, Abu Tawha Adnan, Mufti Menk, Sheikh Belal Assad
নিজের সম্পর্কে কিছু লিখুন নিজের সম্পর্কে বলতে গেলে অসাধারণ জগতের মধ্যে খুবই নগণ্য সাধারণ একজন মানুষ আমি। সহজ সরল জীবন জাপানের স্বপ্ন দেখি। সামান্যতে আল্লাহর ওপর কৃতজ্ঞ থাকার চেষ্টা করি। দুনিয়ার মোহে কাটিয়েছি জীবনের অনেকটা সময়। ছোটবেলা থেকেই নামাজ পড়ার চেষ্টা করতাম তবে লিভারাল মতবাদী ছিলাম দ্বীনের জ্ঞান ছিল না। আমেরিকাতে ৮ বছর যাবত বসবাস। হেদায়াতের স্পর্শ আসে এই গুনাহগারের জীবনে। ২-৩ বছর থেকে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করছি। ৪ মাযহাব এবং সালাফি আমি সমান চোখে দেখি কুরআন-সুন্নাহ আলোকে। কালচারাল ইসলাম অনুসরণ করিনা এবং জাজমেন্টাল পছন্দ না। ভিন্ন ধর্ম সম্পর্কে আমার কিঞ্চিত জ্ঞান আছে যেটা দাওয়াতের কাজে লাগে। > আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আমার লং ড্রাইভ পছন্দের সেই সুবাদে দূরে যাওয়া হয় মাঝেমধ্যে অরণ্যে, সৈকতে, জলপ্রপাত অথবা পর্বতের চূড়ায়। এই সৃষ্টি আমায় স্মরণ করিয়ে দেয় “"অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"” > ইসলামিক লেকচার প্রোগ্রামে এটেন্ড করতে ভালো লাগে যখন পছন্দের স্কলার উপস্থিত থাকেন। > নামাজে মধুরতা পাওয়ার জন্য এবং সুন্দর তেলাওয়াত শুনতে ভিন্ন মসজিদে আমার নামাজ পড়তে যাওয়া হয়। নামাজের অশ্রুসিক্ত শব্দ "আজাব" "জাহান্নাম"। > মসজিদ স্ট্রাকচার দেখতে আমার খুবই ভালো লাগে। ভবিষ্যতে জগতের ঐতিহ্যবাহী মসজিদ গুলো দেখার ইচ্ছা সহধর্মিনী নিয়ে, ইনশাল্লাহ । > আল্লাহর ঘর তাওয়াফ করতে বার বার যেতে চাই এবং মদিনায় জীবনের অনেকটা সময় কাটাতে চাই সহধর্মিনী নিয়ে, ইনশাআল্লাহ । > সিম্পল একটা নিকাহ। আলাদা করে সুন্নাহ মেনে ওয়ালিমা পছন্দের নাশিদ/রিসাইটেশন প্রোগ্রাম, ইনশাআল্লাহ । > দ্বীনের জ্ঞান আসার পর থেকে মনের মধ্যে শুধু কড়া নাড়তো "পড়ালেখাটা যদি মদিনা ইউনিভার্সিটিতে থেকে কমপ্লিট করতে পারতাম" যদিও রেস্পন্সিবিলিটির জন্য আর পেছনে ফেরা সম্ভব হয়নি। স্বপ্ন আমার ফিউচার জেনারেশনদের মদিনা অথবা আল আজহার ইউনিভার্সিটিতে পড়াবো এবং সারা বিশ্বে ইসলামের আলো পৌঁছাবো তাদের মাধ্যমে, ইনশাআল্লাহ। > বাসায় রান্না করা আম্মার হাতের খাবার আমার পছন্দের। > বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। > একটা এতিমখানা করার অনেক ইচ্ছে ছোটবেলা থেকে, ইনশাআল্লাহ। > নিয়মিত হালাকায় যাওয়ার ইচ্ছে সহধর্মিনী নিয়ে, ইনশাআল্লাহ । > যদিও আমার বই পড়া তেমন অভ্যাস নেই তবে ইসলামিক লেকচার প্রায় প্রত্যেকদিন শুনা হয় ইউটিউবে। > মন-স্বাস্থ্য-দেহ ভালো রাখার জন্য ব্যায়াম/জিম আমার কাছে অত্যন্ত জরুরী। সপ্তাহে প্রায়ই যাওয়া হয়। > কোন এক সময় পারমানেন্টলি দেশে চলে যেতে চাই এবং দ্বীনের পথে থেকে মৃত্যুবরণ করতে চাই।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? > অর্ধেক দ্বীন পরিপূর্ণ করতে এবং মহা নবীর প্রিয় উম্মত হতে। ““রাসূলুল্লাহ (স) বলেছেন - তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে তার পরিবার বা সহধর্মিণীর সাথে উত্তম আচরণ করে।"” > ফেতনার এই জগতে সে হবে আমার চক্ষু শীতল। যাকে দেখলে হবে হৃদয় তৃপ্ত, অন্তর হবে প্রশান্ত। ""আল্লাহ তা'আলা বলেন, তিনি সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে আমারা আমাদের সহধর্মিনীর কাছে প্রশান্তি ও শান্তি পাই। তিনি স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন।"" > একজন সৎ ও নেককার স্ত্রী স্বামীর জন্য রহমত ও অনেক বড় নেয়ামত। নেককার স্ত্রীকে দুনিয়ার সব থেকে উত্তম সম্পদ হিসেবে গণ্য করেছেন রাসূলুল্লাহ (স.)। > ইমাম গাজ্জালী (রহ.) বলেন - "বিবাহ একটি ইবাদত এবং এটি শুধু দৈহিক চাহিদা পূরণের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মাধ্যম।" ...পরিশেষে আমি মনে করি, টুপি,দাড়ি বা পাঞ্জাবি পরিধান করলেই দ্বীনদার হওয়া যায় না টিক তেমনি হিজাব-নেকাব বা হাত মোজা পরিধান করলে দ্বীনদার হওয়া যায় না। এমনকি দ্বীনি পড়াশোনা করলে আলেম বা আলেমা হওয়া যায় কিন্তু দ্বীনদার হতে হলে নেক আমলদার হতে হয়। নেক আমলের ক্কুধা থাকতে হয়। দ্বীনদার ব্যক্তি তার দৈনন্দিন জীবনে ইসলামের আদর্শ ও নীতিগুলো মেনে চলেন।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাসায়
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? আস্তাগফিরুল্লাহ। মাফ চাই এমন পাপ থেকে।

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বরত। পাশাপাশি একটি স্টোর ম্যানেজমেন্টে আছি।
বিশেষ কিছু যদি জানাতে চান ....

যেমন জীবনসঙ্গী আশা করেন

সর্বোচ্চ বয়স ২৮
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা, ফর্সা
নূন্যতম উচ্চতা
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং দ্বীনের জ্ঞান।
জেলা সিলেটের ভেতরে যেকোনো জেলা
বৈবাহিক অবস্থা অবিহিত
পেশা ম্যাটার করেনা
অর্থনৈতিক অবস্থা ম্যাটার করেনা
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন > ধৈর্যশীল এবং উত্তম আখলাকের অধিকারী “”প্রিয় নবী বলেন - তোমাদের মধ্যে সেই উত্তম, যার চরিত্র সর্বোত্তম।”" > গীবতকারী আমার অপছন্দের “”গীবত সৎকর্ম ধ্বংস করে দেয়””। > অল্পতে রেগে যাওয়া মানুষ আমার অপছন্দের। ছোট ছোট বিষয়ে সেক্রিফাইস অ্যান্ড কম্প্রোমাইজ করার মেন্টালিটি থাকতে হবে। > উচ্চশিক্ষিত মানুষ আমার পছন্দের লিস্টে না, যদি তার দ্বীনের জ্ঞান/আমল না থাকে। > সহধর্মিনী এমন হবে, পুরো পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও জীবনের কঠিন সময়ে সে হাত শক্ত করে ধরে রাখবে মা খাদিজা (রা.) মতো। > যে আমার স্ট্রেছ রিলিভার/পেইন কিলার হবে, যার কোলে মাথা রেখে প্রশান্তি এবং সুস্থির নিঃশ্বাস নিতে পারবো যেভাবে প্রিয় নবী নিতেন মা আয়েশা (রা.) কোলে। > নিজের প্রতি যত্নবান এমন মানুষ “”পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ””। > এমন মানুষ যার অনেকগুলো নিজের শখ-আহ্লাদ থাকবে সহধর্মী নিয়ে পূরণ করার। > আদম সন্তান কেউই গুনাহ থেকে মুক্ত না তাই আমি পারফেক্ট মানুষ আশা করিনা। আমার করাও অতীত নিয়ে মাথা ব্যথা নেই। যার বর্তমান,ভবিষ্যৎ এবং আখিরাত আমাকে নিয়ে চিন্তা উপরন্তু, যে প্রতিনিয়ত নিজেকে গুনাহ থেকে বিরত রাখার চেষ্টা করছে এমন মানুষ যথেষ্ট। > সহধর্মিনী নিয়ে অনেক কিছুই লেখা তবে সব পাবো তা আশা করিনা, যতটুকু পাবো নিরাশ হবো না ইনশাআল্লাহ।
Chat