ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
গ্রাম: ঋষির নওগাঁ, পোস্ট অফিস: লক্ষীপুর হাট, ইউনিয়ন: ৫ নং বড় হরিশপুর ইউনিয়ন, থানা: নাটোর সদর |
| বর্তমান ঠিকানা |
বিশ্বাস বেটকা, টাঙ্গাইল |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2013 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2015 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
Bachelor of Science in Agriculture |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
University of Rajshahi |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন |
2019 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
M.Sc. in Agronomy, Sher-e- Bangla Agricultural University, 2022
Fazil Bachelor of Theology & Islamic Studies (BTIS),Islamic Arabic University, 2020
Kamil (Masters) in Tafsir, Islamic Arabic University, 2024 |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
সহকারী শিক্ষক,লক্ষীপুর দারুল উলুম আলিম মাদ্রাসা |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
2 |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
ভাই: ছাত্র, বোন: গৃহিণী |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আমার বাবা কুরআনের হাফেজ, তিনি একজন ইমাম ও শিক্ষক।বাবার মাসিক আয় ২০,০০০ টাকা। আমাদের ১০ বিঘা কৃষি জমি আছে, ৪৫ শতাংশ বসতভিটা আছে। আলহামদুলিল্লাহ আমার পরিবার সমাজে রক্ষনশীল পরিবার হিসেবে যথেষ্ট সম্মানিত। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জি |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জবী ,প্যান্ট -শার্ট |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জি |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোটবেলা থেকেই |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
আমি চেষ্টা করি, তবে মাঝে মাঝে লঙ্ঘন হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জি, নজরানা পড়া আছে |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি মাযহাব |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
আমি চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
এক সময় অল্প সল্প দেখতাম, এখন একদমই দেখি না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
আমার এক হাতের ৪টি আঙুল নেই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
পুরোপুরি না, আংশিকভাবে জড়িত |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
no |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
আমি মাজার বিশ্বাস করি না, যারা যায় তাদের অপসন্দ করি। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আর রাহিকুল মাখতুম, লা-তাহযান, রাহে বেলায়াত,হায়াতের দিন ফুরোলে,মুমিনের জীবনে রমাদান |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী,মিজানুর রহমান আজহারি,শায়েখ আহমদুল্লাহ |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমি পরিশ্রমী এবং আত্মমর্যাদাশীল ব্যক্তি। আমি বিশ্বাস করি, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ছাড়া জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়। আমার কাজের প্রতি একাগ্রতা এবং সততা আমাকে সব সময় সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আমি নিজের মূল্য ও মর্যাদাকে সম্মান করি এবং সব সময় অন্যদেরও সম্মান জানাই। আত্মমর্যাদা আমাকে কোনো পরিস্থিতিতেই সঠিক পথ থেকে বিচ্যুত হতে দেয় না।
আমার জীবনে ইসলামী অনুশাসন মেনে চলার চেষ্টায় আমি সবসময় গুরুত্ব দিই। বিশ্বাস করি, যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছার ফলে হয় এবং প্রতিটি ঘটনা আমার কল্যাণের জন্যই ঘটে। ব্যস্ত জীবনের মধ্যে শান্তি এবং সঠিক পথ অনুসরণ করতে ইসলামী শিক্ষাগুলো আমার পরম নির্দেশক।
আমি একজন প্রকৃতি প্রেমী এবং প্রকৃতির সৌন্দর্য আমাকে গভীরভাবে আকর্ষণ করে। প্রকৃতির মাঝে সময় কাটানো, তার অপরূপ দৃশ্য উপভোগ করা এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে নতুন নতুন উপলব্ধি অর্জন করতে আমি খুবই আনন্দিত।
ভ্রমণ আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এটি আমাকে নতুন স্থানে যাওয়ার, নতুন অভিজ্ঞতা অর্জনের এবং নিজেকে আরও ভালোভাবে জানার সুযোগ দেয়। প্রাকৃতিক দৃশ্যের মাঝে হারিয়ে গিয়ে, নতুন জায়গায় ভ্রমণ করে আমি নিজের আত্মিক শান্তি খুঁজে পাই এবং আল্লাহর অসীম দয়ার অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করি।আমি আমার প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি খোঁজার চেষ্টা করি, যাতে এটি আমার জন্য কল্যাণকর হয়ে উঠতে পারে।
আমি একজন সাধারণ মানুষ, যার মধ্যে ভালো গুণের পাশাপাশি কিছু খারাপ গুণও আছে। আমার একটি খারাপ গুণ হলো অস্থিরতা। মাঝে মাঝে আমি দ্রুত সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করি বা কিছু বিষয়ে খুব অস্থির হয়ে পড়ি, যা আমার চিন্তা ও কর্মক্ষমতাকে প্রভাবিত করে। তবে আমি সচেতন আছি এই গুণটির প্রতি এবং সেটি পরিবর্তন করার জন্য চেষ্টা করছি। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিয়ে আমার জন্য শুধুমাত্র একটি সম্পর্ক নয়, এটি একটি নতুন জীবন শুরু করার সুযোগ, যেখানে ভালোবাসা, সম্মান, এবং একে অপরকে সহায়তা করার অঙ্গীকার থাকে। আমি মনে করি, বিয়ে দুটি মানুষের জন্য একটি গভীর বন্ধন, যা তাদের একে অপরের সঙ্গী হয়ে, সুখ-দুঃখ, আনন্দ-বেদনাকে ভাগ করে নিয়ে জীবনের পথে চলতে সাহায্য করে।
বিয়ে কেবল সমাজের নিয়ম নয়, এটি একটি পবিত্র দায়িত্ব, যেখানে দুইজন মানুষ একে অপরকে আল্লাহর পথে সহায়তা দেয় এবং একে অপরের ভালো থাকাটা নিশ্চিত করার চেষ্টা করে। আমি বিশ্বাস করি, বিয়ের মাধ্যমে আমরা শুধু পারিবারিক জীবন গঠন করি না, বরং একে অপরকে আরও ভালো মানুষ হতে সহায়তা করি, এবং এভাবেই জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জি ইনশাআল্লাহ, |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
জি ইনশাআল্লাহ, |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
জি ইনশাআল্লাহ, যদি সে করতে চায়, |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
আপনার কর্মস্থল এ |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি কিছু দিন আগে আমার মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছি এবং বর্তমানে সরকারি চাকরি, বিশেষ করে বিসিএস ক্যাডার হওয়ার লক্ষ্য নিয়ে পরিশ্রম করে যাচ্ছি। এই লক্ষ্যে আমি নিজেকে প্রস্তুত করতে বিভিন্ন দিক থেকে কাজ করে যাচ্ছি। আমি মনে করি, এখন বিয়ে করা উচিত, আমি চাই না জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমি একদম বেকার অবস্থায় থাকি। তাই, আমি বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে যোগদান করেছি, যেখানে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত। এই কাজের মাধ্যমে আমি একটি হালাল উপার্জন অর্জন করতে পারছি, যা আমার এবং ভবিষ্যত জীবনসঙ্গিনীর ভরণপোষণ নিশ্চিত করতে সাহায্য করবে। পাশাপাশি, আমি সরকারি চাকরির প্রস্তুতি চালিয়ে যাচ্ছি, যাতে আমি দ্রুত আমার লক্ষ্য অর্জন করতে পারি।আমার ভবিষ্যৎ পরিকল্পনা হলো, সরকারি চাকরির মাধ্যমে একটি স্থিতিশীল এবং সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত হওয়া, যাতে আমি আমার পরিবারের জন্য আরও ভালো জীবন ব্যবস্থা নিশ্চিত করতে পারি। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমি এগুলো পরে বিস্তারিতভাবে জানাতে প্রস্তুত আছি। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
25 |
| গাত্রবর্ণ |
ফরসা/শামলা |
| নূন্যতম উচ্চতা |
5 ft 3'' |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
HSC/আলিম |
| জেলা |
নাটোর এবং এর আশেপাশের জেলা |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
শিক্ষার্থী |
| অর্থনৈতিক অবস্থা |
যেমনই হোক |
| পারিবারিক অবস্থা |
শিক্ষিত পরিবার |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
ধর্মিক,পুতপবিত্র,মেধাবী,ব্যক্তিত্ববান। অতীতে কোনো সম্পর্ক ছিলো, বা কারো প্রতি দুর্বলতা রয়েছে, এমন কেউ গ্রহণযোগ্য নয়।স্বামীর হক সম্পর্কে সচেতনবান ও অনুগত মানসিকতা সম্পন্ন, আমার যে শারীরিক প্রতিবন্ধকতা আছে, সেটি মেনে নেবে এমন মানসিকতা সম্পন্ন মেয়ে। |