ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
রামপুর |
| বর্তমান ঠিকানা |
রামপুর |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2024 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
না |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান কোন বর্ষে পড়ছেন? |
HSC দ্বিতীয় বর্ষ |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
ব্যাবসায়ি |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
বোন নেই |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
Student
Admission Candidate
(HSC'24 Group-Science) |
| চাচা মামাদের পেশা |
one paternal uncles- businessman .(grocery shop)
Three aunts.
Four maternal uncles- businessman - jamil paper house (kotu mia and sons)(there uncle at feni and one in italy) |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
অর্থনৈতিকভাবে আমরা বেশ সচ্ছল, আলহামদুলিল্লাহ। ফেনীতে নিজস্ব দোকান ও বড় ব্যবসা আছে (দাউদ রেক্সিন হাউস)। রামপুরে নিজেদের বিল্ডিং বাড়ি ও জায়গা আছে। গ্রামে ও নিজ বাড়ি আছে। |
ব্যক্তিগত তথ্য
|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) |
আমি বোরকার সাথে মুখ ঢাকি ও মোজা পড়ি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জি। আলহামদুলিল্লাহ্ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
আনুমানিক ৯ মাস যাবত। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জি। আলহামদুলিল্লাহ্ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
পুরোপুরি না, এখনও শেখার বাকি আছে এবং শিখতে চাই। সিরাতুন্নবী কোর্সেও শেখাচ্ছে। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
না |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
মাঝে মাঝে দেখা হয়, তবে জানি যে দেখা ঠিক না। এখন চেষ্টা করি না দেখার। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
চশমা পরি এবং এলার্জির একটু সমস্যা আছে। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
'আসো নারী পর্দা করি' 'মুসলিম নারী'। পাঠ্য বইয়ের বাহিরে তেমন বই পড়া হয়নি। দ্বীনি বুঝ আসার পরে ও আমার কাজিনদের ইন্সপিরেশনে এখন পড়া শুরু করেছি এবং ইন শা আল্লাহ্ আরও বই পড়বো। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
শায়েখ আহমাদুল্লাহ, আবু ত্বহা মুহাম্মদ আদনান। হয়তো আরও অনেকের লেকচার শোনা হয়েছে, তবে ভালোভাবে চিনি না। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
শখ: ঘর পরিপাটি রাখা পছন্দ। মাঝে মাঝে বিভিন্ন নাস্তা রান্না করা, গাছ লাগানো, সাজগোজ করা, ইত্যাদি খুবই ভালো লাগে। তাছাড়া skin care করতে ভালো লাগে। বিভিন্ন ইসলামিক বই, লেখা পড়তে পছন্দ করি। যদিও বেশি পড়া হয় না।
পছন্দ: আমি মিশুক, চঞ্চল, আবেগী, মিলেমিশে থাকতে চাওয়া একজন মেয়ে। সবার সাথে ভালো সম্পর্ক রাখতে পছন্দ করি। ঘুরতে যাওয়া অনেক পছন্দ। ২০১৯ সালে বাবা-মা এবং ভাইয়ের সাথে ওমরায় গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আবার যাওয়ার ইচ্ছা আছে ইন শা আল্লাহ। হজ্ব করার ইচ্ছে আছে এবং কিছু পছন্দের জায়গা আছে যেখানে যাওয়ার ইচ্ছে আছে। আল্লাহ তাওফিক দান করলে ইন শা আল্লাহ্ যাওয়া হবে।
অপছন্দ: গীবত, ঝগড়া, হিংসা, অহংকার ইত্যাদি থেকে দূরে থাকার চেষ্টা করি। হারাম পরিবেশ ভালো লাগে না। মিশুক হলেও সবার সাথেই মিশে যাই না। আর সব সময় অনেক মানুষের মধ্যে থাকা আমার কম ভালো লাগে। ইদানিং একটু একা থাকতে পছন্দ করি। মানুষের ভিড় হয়, বিভিন্ন রকমের কথাবার্তা হয়, এমন জায়গায় যাওয়াও আমার কম পছন্দ, যেমন, বিয়ের দাওয়াত। তাছাড়া পর্দা বান্ধব পরিবেশও থাকেনা।
স্বপ্ন: একটা শান্তিপূর্ণ পরিবার। যেখানে শান্তি, সুখ, বরকত ও রহমতের অভাব হবে না। একজন আদর্শ মেয়ে, বোন, স্ত্রী ও মা হতে চাই। একজন আদর্শ মুমিনা হতে চাই। এছাড়া নিজের ঘর নিজভাবে সাজাতে চাই। আমার ইচ্ছা আমার বাসায় অনেক গাছ থাকবে, অনেক গুলো বই থাকবে। একসময় বই পড়া আমার একদমই ভালো লাগতো না। তবে এখন ইসলামিক বই পড়তে অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তাছাড়া স্বামীর সাথে হজ্ব করার এবং বিভিন্ন জায়গা ঘুরার ইচ্ছা আছে। আল্লাহ কবুল করুন।
বিঃদ্রঃ সবকিছু বুঝানো আসলে সম্ভব না এই অল্প কথার মধ্য দিয়ে। তবে চেষ্টা করেছি বলার। সংক্ষেপে বলতে গেলে আমি দ্বীন সম্পর্কে অনেক কিছু শিখেছি এবং জেনেছি; তবে দ্বীন অনেক বড় বিষয়। আমার এখনও অনেক কিছুই জানার বাকি। তাই আমি চাই আমার জীবনসঙ্গী আমাকে ইসলামের বিষয় গুলো জানতে, শিখতে এবং মানতে সাহায্য করুক। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
এখন তো বেশিরভাগ মানুষ দেরীতে বিয়ে করতে চায়, যেটা ঠিক না। কিন্তু দ্বীনি বুঝ পাওয়ার পরে মনে হচ্ছে, পরিপূর্ণভাবে দ্বীন পালনের জন্য দ্রুত বিয়ে করা জরুরি। ইন শা আল্লাহ্ আমার জীবনে যেসব অসম্পূর্ণতা আছে তা উনি পূরণ করবে বলে বিশ্বাস করি। ইন শা আল্লাহ্ উনি আমাকে আল্লাহর কাছে নিতে, সঠিকভাবে পর্দা করতে ও ফিতনা থেকে দূরে থাকতে সাহায্য করবেন এবং আমিও তাকে এসব বিষয়ে সাহায্য করার চেষ্টা করবো। আমি চাই আমার স্বামী একজন কঠোর দীনদার হক।আলহামদুলিল্লাহ যে আমার আব্বু-আম্মু দ্রুত বিয়ের গুরূত্ব বুঝেছেন। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) |
জি |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
নাই। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
না। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| পাত্রের দাড়ি প্রসঙ্গে |
পাত্রের দাড়ি থাকতেই হবে |
| সর্বোচ্চ বয়স |
২১-২৬ |
| গাত্রবর্ণ |
শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা |
| নূন্যতম উচ্চতা |
৫'৭-৬'৪ |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
Hsc পাস করেছে। অনার্সে পড়ছে বা অনার্স শেষের দিকে এমন। |
| জেলা |
ফেনী,ঢাকা, চট্টগ্রাম |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
ব্যাবসায়ি হলে ভালো হয়।তবে অন্য পেশা ও বিবেচনা করা যাবে। |
| অর্থনৈতিক অবস্থা |
উচ্চ মধ্যবিত্ত, উচ্চ বিত্ত। |
| পারিবারিক অবস্থা |
উচ্চ মধ্যবিত্ত, উচ্চ বিত্ত। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে, একে অপরকে ইসলামের পথে চলতে সাহায্য করবে এবং পরিপূর্ণ মুমিন হবে। পরিপূর্ণ ঈমানদার, তাকওয়াবান, ৫ ওয়াক্ত নামাজি হবে। মাহরাম-নন মাহরাম মেনে চলবে। ইসলামের সঠিক জ্ঞান থাকবে। হালাল উপার্জন করবে। যিনি সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলবে এবং আমাকেও চলতে সাহায্য করবে। ধৈর্যশীল হতে হবে। শান্ত, নরম ভাষায় কথা বলবে ও আমাকে বোঝার চেষ্টা করবেন এমন হতে হবে। সব সময় আখিরাতের প্রস্তুতি নিয়ে থাকবে। আমাকে পর্দা করতে এবং নন মাহরাম থেকে দূরে থাকতে সাহায্য করবে। নন মাহরাম এর সামনে যেতে বা কথা বলতে বলবে না। সবসময় আমাকে উনার সাথে রাখবেন। দ্বীন সম্পর্কে জানতে সাহায্য করবেন। যিনি আমার সন্তানদেরকে আল্লাহর রাস্তায় দিতে এবং তাদের ইসলামিক পরিবেশ দিতে আমাকে সাহায্য করবেন। |