ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
ছাতিয়ানী, পাবনা সদর-৬৬০০, পাবনা |
| বর্তমান ঠিকানা |
গণকবরস্থান রোড, দক্ষিণখান, উত্তরা, ঢাকা-১২৩০ |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2014 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2016 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
B.Sc in Electrical And Electronics Engineering (EEE) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
Mymensingh Engineering College |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন |
2020 |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
গৃহিণী |
| চাচা মামাদের পেশা |
তিন জন চাচা নিজস্ব জমিজমা দেখাশোনা করতেন। এখন তারা বয়স্ক। ছোট চাচা ব্যাবসা করেন।
বড় মামা স্কুল শিক্ষক, ছোট মামা ইঞ্জিনিয়ার। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। পাবনা শহরে আমাদের কেনা জায়াগায় থাকার মত ছোট একটা বাড়ি আছে। বাকি জায়গায় গাছপালা লাগানো। পাবনা শহরে লাইব্রেরী বাজার এলাকায় একটা দোকানের পজিশন কেনা আছে। গ্রামে কিছু চাষাবাদযোগ্য জমি আছে। ব্যাংকের সেভিংস একাউন্ট এ কিছু টাকা আছে। আল্লাহর রহমতে কোন লোন নেই এবং আল্লাহ যাতে লোন নেয়া ছাড়া জীবন পার করে দেন সেই দোয়া করি।
আলহামদুলিল্লাহ স্বাভাবিক ভাবে জীবন যাপন করতে আমাদের কোনো সমস্যা হয় না। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
ছোট করে ছেটে দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জ্বি |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
টিশার্ট, শার্ট, প্যান্ট। পাঞ্জাবি পায়জামা নামাজের সময় এবং অকেশনালি পরিধান করা হয় |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বি |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
২০২৩ সাল থেকে নিয়মিত পড়ছি। ৩য় শ্রেণী থেকেই অনিয়মিত ভাবে পড়তাম। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
চেস্টা করি। তবে পরিপূর্ণ ভাবে মেনে চলা সম্ভব হয় নি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বি। ছোটবেলা থেকে স্কুল লাইফ পর্যন্ত হুজুর রেখে কুরআন পড়েছি। যেহেতু আরবি আমাদের নিজেদের ভাষা না, সেহেতু আরো শুদ্ধভাবে জানতে ও পড়তে হবে। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি মাঝহাব। সাধারণত সহীহ হাদিস মেনে চলার চেস্টা করি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নাই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
কদাচিত দেখা হয়, যেটাকে দেখা হয় না বললেই চলে। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
আলহামদুলিল্লাহ নাই। নরমাল পাওয়ার এর চশমা ব্যবহার করি |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না। এখনো নিজের দ্বীন এর অগ্রগতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজারে কিছু চাওয়া শিরক। মাজার জিয়ারত করা যায়, কিন্তু বর্তমানে মাজারে অধিকাংশ কাজ ই শিরকের অন্তর্ভুক্ত। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
বই পড়ার অভ্যাস খুবই কম। অনলাইনে ইসলামিক আলোচনা শোনা হয়। যেকোন মাসলা মাসায়েল জানার প্রয়োজন হলে ইন্টারনেট থেকে জেনে নেওয়া হয়। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমাদুল্লাহ, আবু ত্বহা মুহাম্মদ আদনান |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
★আমি এবং আমার পরিবার খুবই সাধারণ ভাবে চলাফেরা করতে পছন্দ করি। যেকোনো ধরণের ঝামেলা এড়িয়ে চলার চেস্টা করি। ব্যাক্তিগত ভাবে নিজের শখের লিস্টটা অনেকে বড়। স্ত্রী পরিবার নিয়ে উমরাহ হজ্জ করতে চাই। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এবং বিভিন্ন ধরণের খাবার খাওয়ার ইচ্ছা আমার প্রচন্ড রকমের বেশি। অর্ধাঙ্গিনী কে নিয়ে শীতের সকালে হাটতে যাওয়া, কোলাহল মুক্ত সবুজ মাঠে বসে গল্প করা বা হাটা, ঝুম বৃষ্টিতে ভিজা কিংবা গভীর রাতে নিয়ন বাতির আলোতে সময় কাটানোর মত ছোট ছোট অদ্ভুত শখ গুলো ও আমার আছে।
★মিথ্যা/পেচিয়ে কথা বলা, দ্বিমুখী নীতি মেনে চলা কে পছন্দ করি না।
★কোনো ব্যক্তির সাথে প্রথম পরিচয়ে কথা বলতে একটু ইতস্তত বোধ করি, কিন্তু একবার ভালোভাবে পরিচয় হয়ে গেলে তাকে আপন করে নেয়া সময়ের ব্যাপার মাত্র। তখন সে আমার ভিতরে থাকা মানুষটাকে হয়তো উপলব্ধি করতে পারে।
★স্বপ্ন বলতে দুনিয়াবী ও আখিরাতের জীবনে সর্বোচ্চ কামিয়াবী পেতে যেগুলো করা দরকার সেগুলো করতে চাই। আর এই স্বপ্ন পূরণের প্রতিটা ক্ষেত্রে অর্ধাঙ্গিনী কে পাশে চাই। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
রাজি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
আমার কাছে মনে হয় যে, মানুষ তার জীবনের একটা সময় পার করার পর তার মেন্টালিটিতে এমন কিছু পরিবর্তন আসে যার প্রেক্ষিতে সে একটা ভালো সঙ্গ চায়, চমৎকার কিছু মুহূর্ত উপভোগ করতে চায়, একসাথে অনেক স্বপ্ন বুনতে চায়। রংচঙে এই দুনিয়ায় অনলাইন কিংবা অফলাইনে মানুষের এই আকাঙ্ক্ষা পূরণ করার অনেক উপায় আছে। কিন্তু সেগুলো ইসলাম অবশ্যই সাপোর্ট করে না। একমাত্র বিয়ের মাধ্যমে হালাল ও শরীয়তসম্মত উপায়ে সকল ধরনের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব।
এর চেয়ে বড় কথা হলো, আল্লাহর রাসুল (সা:) বলছেন,‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে। অতএব, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’ |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
আলোচনাসাপেক্ষে। তবে বিশেষ ক্ষেত্রে (ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি) শালীনতা, পর্দার সাথে চাকরি করাতে আমার কোনো সমস্যা নাই। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
আমার সাথেই রাখতে চাই। তবে আমার চাকরির অবস্থান এবং পাত্রী শিক্ষার্থী/চাকরিজীবী হলে তার অবস্থান আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না। বরং আমার সামর্থ্য অনুযায়ী বিয়ের মোহরানা সম্পূর্ণ পরিশোধ করে বিয়ে করতে চাই। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
★আমি ঢাকায় অবস্থিত স্বনামধন্য বিদ্যুৎ বিতরণ সংস্থায় সুইচ বোর্ড এটেন্ডেন্ট পদে কর্মরত আছি। কোম্পানি বেতন স্কেল ২০১৬ অনুযায়ী এটা ১১ তম গ্রেডের চাকরি। বৈদ্যুতিক উপকেন্দ্রে আমাকে কাজ করতে হয়।
★আল্লাহর অশেষ রহমতে ৮ম সেমিস্টারে পড়াশোনা করা অবস্থায় আমার এই চাকরি হয়ে যায়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং / এইচএসসি সমমান যোগ্যতার চাকরি হওয়া সত্ত্বেও, একজন বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে এই চাকরির বেতন ভাতা, পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় প্রাপ্তি, ঢাকায় থেকে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ, চাকরির বাজারের বর্তমান অবস্থা, নিজে স্বাবলম্বী হওয়া, পরিবারকে সাপোর্ট করা ইত্যাদি বিবেচনা করে এই চাকরি তে জয়েন করি। বর্তমানে ঢাকার মত জায়গায় পরিবার নিয়ে স্বাভাবিক ভাবে জীবন যাপন করার মত সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
★ভবিষ্যতে বিদ্যুৎ সংস্থায় এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করার উদ্দেশ্যে এই চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি তে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর প্যানেলে রয়েছি। আল্লাহ ভাগ্যে রাখলে ডিসেম্বর /২৪ এর মধ্যে সেখান থেকে ডাক আসলে জয়েন করবো। এখানে না হলে অন্য প্রতিষ্ঠানের জন্য পড়াশোনা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
★ দাড়ি ছোট করে রাখলেও কখনো ক্লিন শেইভ করি নি।সুন্নতি দাড়ি রাখার ইচ্ছা আছে।
★আমার মূল জন্মসন ১৯৯৭। কিন্তু সার্টিফিকেটে ১৯৯৮ দেওয়া।
★ উচ্চতা ৫'-৬" থেকে সামান্য একটু কম হতে পারে। ওজন আগে মাপা, অল্প কিছু কম-বেশি হতে পারে।
★ বর্তমানে আমি ঢাকায় এবং আমার পরিবার পাবনা তে থাকে।
★আমার সামর্থ্য অনুযায়ী মোহরানা সম্পূর্ণ পরিশোধ করে বিয়ে করতে চাই।
★ বিয়ের দিন কম লোকজন নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে। যদিও পরিবার ও আত্মীয় স্বজনের পরিস্থিতি বিবেচনায় এই বিষয়ে কেমন ডিসিশন হবে আল্লাহ ভালো জানেন। তবে আমি চাই খুব ই কম লোকজন নিয়ে মেয়ের বাড়িতে যেতে।
★আমার পরিবারের সবাই দ্বীন মেনে চলার চেস্টা করেন। পরিপূর্ণ মাহরাম নন-মাহরাম এখনো মেনে চলা সম্ভব হয় নি। তবে ভবিষ্যতে যিনি আসবেন তার জন্য দ্বীনি পরিবেশ মেনে চলা কঠিন হবে না ইনশাআল্লাহ। সবাই তাকে দ্বীন পালনের জন্য যথাসাধ্য চেস্টা করবে। যিনি আসবেন, তিনি যেন এমন হয় যাতে করে তাকে দেখে পরিবারের সবাই আরো অনুপ্রাণিত হয়ে পরিপূর্ণ ভাবে দ্বীন পালন করতে আগ্রহী হয় এবং চেষ্টা বাড়িয়ে দেয়। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২০২৫ সালে ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর |
| গাত্রবর্ণ |
উজ্জ্বল শ্যামলা, শ্যামলা, ফর্সা |
| নূন্যতম উচ্চতা |
৫ ফুট+ বা মানানসই হলেও চলবে |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
ন্যূনতম এইচএসসি তে পড়া/পাশ করা শিক্ষার্থী । তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনার্স/এইচএসসি পাস বা উক্ত ক্ষেত্রসমূহে অধ্যয়নরতদের প্রাধান্য দেওয়া হবে |
| জেলা |
যেকোনো জেলা। তবে পাবনা বা এর আশেপাশে অথবা ঢাকা হলে ভালো হয়। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
শিক্ষার্থী বা যেকোনো |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত বা যেকোনো |
| পারিবারিক অবস্থা |
সামাজিকভাবে মর্যাদাসম্পন্ন, ইসলামিক পন্থায় চলা যেকোনো পরিবার। তবে আমি কুফু মিলিয়ে বিয়ে করতে আগ্রহী। বাকিটা আল্লাহ ভরসা। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
★দুনিয়ার বুকে এখন আমরা যারা আছি, তার মধ্যে কোন মানুষ ই পারফেক্ট না। আবার সবার দৃষ্টিভঙ্গি ও এক না। সেই হিসেবে ' প্রত্যাশিত জীবনসঙ্গী ' তে যা দিয়েছি, এক্সাক্টলি এরকম হতে হবে - বিষয়টা এমন না। সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন বিষয় ছাড় দিয়েই আমার বা আপনাকে জীবনসঙ্গী নির্বাচন করতে হবে বলে আমি বিশ্বাস করি।
★আমি চাই আমার জীবনে এমন একজন আসুক, যার সাথে লাইফের এর প্রত্যেকটা মুহুর্ত যেন সুন্দর ভাবে কাটাতে পারি। সে যেন নিজে পরিপূর্ণ ইসলামিক ভাবে চলার পাশাপাশি আমার চলার ক্ষেত্রে যে অপূর্ণতা আছে সেগুলো ও পূরণ করে।
★আমি আপনার জন্য এখন থেকেই দোয়া করি, আপনি যেন আমার পরিবারের চোখের মণি হন। আল্লাহ ও আমার পরিবারের কাছে সেরা হওয়ার জন্য যে গুনাবলি গুলো থাকা দরকার, সেগুলো যেন আপনার থাকে - এই আমার প্রত্যাশা। |