ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা |
| বর্তমান ঠিকানা |
নাজিরগঞ্জ, সুজানগর, পাবনা |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2013 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2015 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
BA in English |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
রাজশাহী কলেজ, রাজশাহী |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
পুলিশ কনস্টেবল |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
বোন নেই |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
বেসরকারি চাকরি |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আলহামদুলিল্লাহ স্বচ্ছল |
ব্যক্তিগত তথ্য
|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) |
আমি বোরকার সাথে মুখ ঢেকে চলি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
৫ বছর |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
চেষ্টা করি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বী |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফী |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নাই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
বেলা ফুরাবার আগে, নফসের বিরুদ্ধে লড়াই,গল্প আঁকা মহীয়সী খাদিজা (রা:)) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
মাওলানা আবু তাহের মিসবাহ, মুফতি আরিফ বিন হাবিব,শায়খ আহমাদুল্লাহ |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আল্লাহর একজন গাফেল বান্দা। দ্বীনি ইলম খুবই কম। গুনাহের ভার খুব বেশি তবে চেষ্টা করি গুনাহ থেকে বেঁচে থাকার। একটু কম বুঝি। তবে যখন ভুল বুঝতে পারি তখন খুব আফসোস হয় আর চেষ্টা করি শুধরে নেয়ার। সাথে সাথে হয়তো ভুল বুঝতে পারি না, একটু সময় লাগে। খুব বেশি আবেগপ্রবণ। নিজের কাছের মানুষের থেকে গুরুত্ব আশা করি। কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারি না। কারো উপর রাগ করে বেশি সময় থাকতে পারি না। নিজের সমস্যা বা যেকোন বিষয়ে গুছিয়ে ভালো করে বুঝিয়ে বলতে পারিনা। সে ক্ষেত্রে একটু কষ্ট করে বুঝে নিতে হবে।খুব সাধারণ জীবন যাপন পছন্দ করি। জটিলতা পরিহার করে চলতে পছন্দ করি। ইগো জিনিসটা খুব বেশি অপছন্দ করি।কোন দিক বিবেচনা না করে নিজের মতামত কে বড় করে দেখা একরকম অহংকার বলে মনে করি। অহংকার একদম ই পছন্দ করি না। গাছ লাগানো, রং তুলি নিয়ে আঁকা আঁকি শখের কাজ।ঘুরতে পছন্দ করি।বিয়ের মাধ্যমে একটি দ্বীনি পরিবার গঠনের স্বপ্ন দেখি। মানুষকে আঘাত দিয়ে কথা বলা পছন্দ করি না। ক্ষমাশীলতা পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীনদের আদর্শে জীবন গড়ার স্বপ্ন দেখি। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বী |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
নিজের দ্বীনকে পরিপূর্ণ করার জন্য এবং একটি সম্পূর্ণ দ্বীনি পরিবার গঠনের জন্য।
সকল প্রকার ফিতনার বিপরীতে হালাল প্রেমময় ভালোবাসাই হচ্ছে বিয়ে। আল্লাহ নারী পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। বিয়ের মাধ্যমে একে অপরকে জান্নাতের পথে অগ্রসর হতে সাহায্য করবে। এবং নিজের সন্তানদেরকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত স্বরূপ তৈরি করবে যারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করবে না। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) |
না |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) |
না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
নাই |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
না |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| পাত্রের দাড়ি প্রসঙ্গে |
পাত্রের দাড়ি থাকতেই হবে |
| সর্বোচ্চ বয়স |
৩৭ |
| গাত্রবর্ণ |
যেকোনো |
| নূন্যতম উচ্চতা |
৫'৬" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
স্নাতকোত্তর |
| জেলা |
পাবনা, রাজশাহী ও আশপাশের জেলা |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
যেকোনো হালাল পেশা |
| অর্থনৈতিক অবস্থা |
স্বচ্ছল |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
সবকিছুর উপরে দ্বীনকে প্রাধান্য দিতে হবে। দ্বীনি লেবাসের সাথে অন্তরও পরিষ্কার থাকতে হবে,যে অন্তরে সর্বদা আল্লাহর প্রতি ভয় বিরাজ করবে। গায়রতসম্পন্ন হতে হবে। পর্দার ব্যাপারে কঠোর হতে হবে। এ ব্যাপারে আমি গাফেল হলে আমার সাথেও কঠোর অবস্থান রাখবেন। আমাকে পর্দার পরিবেশ তৈরি করে দিতে হবে। চোখের হেফাজত করতে হবে। পরনারীর সাথে হাসি তামাশা আড্ডা করা যাবে না। গান-বাজনাসহ সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অভিমান বুঝে অভিমান ভাঙানোর মানসিকতা থাকতে হবে। দ্বীনি পরিবার গঠনের মানসিকতা থাকতে হবে। সন্তানদের দুনিয়ামুখী শিক্ষার বিপরীতে দ্বীনি শিক্ষা প্রদানের ব্যবস্থা করতে হবে। দুনিয়ামুখী হওয়া চলবে না। বদ মেজাজি মানুষ আমার খুব অপছন্দ। আচরণে কোমলতা থাকতে হবে। নিজের ভুল হলে তা স্বীকার করে শুধরে নেয়ার মানসিকতা থাকতে হবে।কারণ মানুষ মাত্রই ভুল। কিন্তু ভুল ধরিয়ে দিলেও একরোখামি করে সেই ভুলকেই সঠিক প্রমাণ করার চেষ্টা করা অন্যায় বলে মনে করি, যা দ্বীন ইসলামের সাথে সাংঘর্ষিক বলে মনে হয়। আমার দ্বীনি ইলম খুবই কম। নাই বললেই চলে। ভবিষ্যৎ স্বামীর কাছে ইলম শিখতে চাই।আল্লাহর রাস্তায় নিজেকে বিকিয়ে দেয়ার মানসিকতা থাকতে হবে। আমি কোন ভুল করলে প্রয়োজনে শাসন করে হলেও সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। পুরুষকে যেহেতু কর্তৃত্ব দেয়া হয়েছে সেহেতু শাসন করা একজন স্বামীর অধিকার বলেই আমি মনে করি। তবে শাসনটা যেন শোষণে পরিণত না হয়। ভালোবাসা থাকাটাও জরুরী। সেলিব্রিটিজম বিষয়টা খুবই অপছন্দ করি। গুরাবা হয়ে চলাটা পছন্দ করি। আমি নিজের জীবনের অতি সামান্য ছোটখাটো বিষয় থেকে শুরু করে সকল বিষয় নিজের জীবনসঙ্গীর সাথে শেয়ার করতে চাই। তাকে পরম বন্ধু হিসেবে পেতে চাই যে আমার ইহকাল ও পরকালের সঙ্গী হবে। তাই কথায় কথায় ভুল খোজার মানসিকতা রাখা যাবে না। নিজের পরিবার এবং আমার পরিবারের উপর শ্রদ্ধাশীল হতে হবে। সর্বোপরি রাসূল (সা) এর আদর্শকে নিজের বাস্তব জীবনে ধারণ করে সুন্নতি তরিকায় জীবন গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পরিহার করে সম্পূর্ণ সুন্নতি তরিকায় অতি সাধারণ ভাবে বিয়ে করতে চাই।এই ব্যাপারে ভবিষ্যৎ স্বামীর সহায়তা খুবই দরকার। |