ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
দেওয়ান বাড়ি, কোড়ালতলী দাখিল মাদ্রাসা রোড, ওয়ার্ড-৯, ভেদরগঞ্জ, শরীয়তপুর। |
| বর্তমান ঠিকানা |
দেওয়ান বাড়ি, কোড়ালতলী দাখিল মাদ্রাসা রোড, ওয়ার্ড-৯, ভেদরগঞ্জ, শরীয়তপুর। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
ব্যবসা বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2014 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
ব্যবসা বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2016 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
Bachelor of Business Administration (BBA) in Accounting. |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
শরীয়তপুর সরকারি কলেজ (জাতীয় বিশ্ববিদ্যালয়) |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন |
2021 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
MBA in Accounting |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
ড্রাইভার |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
গৃহিণী (বিবাহিতা) |
| চাচা মামাদের পেশা |
প্রযোজ্য নয় |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
মধ্যবিত্ত ও সম্ভ্রান্ত। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
জ্বী |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জাবি পায়জামা |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোট থেকেই নামাজের প্রতি সচেতন। কিন্তু বড় হওয়ার পর মাঝে কিছুদিন উদাসীন ছিলাম। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জ্বী আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বী আলহামদুলিল্লাহ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি মাযহাব, তবে অন্ধ অনুসারি বা কট্টরপন্থি নই। অন্যদের ভালো ও যৌক্তিক বিষয়াবলি যাচাই/বিবেচনা করি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা কঠিন ও সময় সাপেক্ষ। অসৎ ব্যক্তির চেয়ে সৎ ব্যক্তি ভালো, নেতাহীন থাকার চেয়ে অসৎ নেতা ভালো, বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি ভালো। ইসলামি আমিরাত না হলেও কমপক্ষে একজন ইসলামি শাসন ব্যবস্থার ধ্যান-ধারনা লালনকারী শাসক শাসন করবে এটাই প্রত্যাশা। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
বিভিন্ন নিউজ পোর্টাল |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
যদি কেবল কবর চিন্তা করা হয়, তবে জিয়ারত ও কবরে শায়ীতদের জন্য দোয়া করা যাবে; কোনো স্বার্থ হাসিল/প্রার্থনার জন্য যাওয়া বা মানত করা শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
সংক্ষিপ্ত তাফসীর গ্রন্থ: তাওযীহুল কুরআন; সীরাত গ্রন্থ: আর্ রাহীকুল মাখতুম, তোমাকে ভালোবাসি হে নবী; জনাব ডা. জাকির নায়েকের লেখা “মুসলিম উম্মহর ঐক্য”, “বিশ্বজনীন ভ্রাতৃত্ত” এবং “আল কুরআন ও আধুনিক বিজ্ঞান”; জনাব ডা. খন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর স্যারের বই: “রাহে বেলায়েত” ও “হাদিসের নামে জালিয়াতি”; জনাব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ-এর লেখা “পথ দেখাবে আল কুরআন” ও “আমি কি তোমাকে বলে দিবনা?” ইত্যাদি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
জনাব নোমান আলী খান, জনাব ড. জাকির নায়েক, মরহুম আলেমেদ্বীন জনাব ড. খন্দকার আব্দুল্লাহ জাহঙ্গীর, শাঈখ আহমাদুল্লাহসহ অনেকেই |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
কম্পিউটার ব্যবহার, ড্রাইভিং, প্লাম্বার, ইলেকট্রিক ওয়ারিং (বাড়ি), বেসিক কন্সট্রাকশন। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
সাধারণ জীবনযাপন আমার পছন্দ। আমার মধ্যে কোনো একগুঁয়েমি নাই। সকলের সাথেই মিশতে পারি তবে ধুমপান মুক্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করি। ধুমপায়ীদের এড়িয়ে চলি। আমি কারও সাথে রাগ করলে তা কয়েক মিনিটের বেশি স্থায়ী হয়না। রাগের মাথায় সিদ্ধান্ত নিই না। কঠিন কথাও পরিস্থিতি বিবেচনায় সহজ ভাবে নিতে পারি। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
সামর্থবান সকলেরই বিবাহ করা উচিত; শরীয়ত সম্মত পরিবার গঠন প্রধানতম উদ্দেশ্য।
বিবাহ সকল নবীর সুন্নাহ; তাছাড়া বিবাহ
হচ্ছে বৈধভাবে পরিবার গঠন ও বংশবৃদ্ধির একমাত্র মাধ্যম। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
ইংশা’আল্লাহ, আমাদের বাড়ি সেভাবেই সাজাচ্ছি। তবে এখনো তা অসম্পূর্ণ। বস্তুত আমার বিবাহের সময় ক্ষেপণের এটা অন্যতম কারণ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ততটুকু নিয়ে কোনো উজর/আপত্তি নাই। তাছাড়া জ্ঞান এমন একটি বিষয় যা চর্চা না করলে হারিয়ে যায়; তাই প্রতিনিয়ত জ্ঞান চর্চা করতে হয়; আমার স্ত্রীও করবে; স্বাধ্যানুযায়ী বই কিনে দেয়া এবং পড়াশোনার পরিবেশ করে দেয়াতে আমার বা পরিবারের কোনো আপত্তি নাই। তবে বিবাহের পর উচ্চশিক্ষা বা প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যাপারে বলব, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসেই বহু ধরনের প্রাতিষ্ঠানিক পড়াশোনা সম্পন্ন করা যায়; আমার স্ত্রী চাইলে ঘরে বসে তার উচ্চশিক্ষা/পড়াশোনার ইচ্ছা পূরণ করতে পারবে; যদি সরাসরি পরীক্ষা দেওয়ার বিষয় থাকে, সাথে করে নিয়ে যাব। তবে যদি তার পড়াশোনার ইচ্ছা না থাকে (যতটুকু ফরজ তা ব্যতিত) তাতেও আপত্তি নাই। (তবে অবসর সময় কাটানোর অন্যতম মাধ্যম বই পড়া যা সাময়িক একাকিত্ব সহজেই দূর করে) |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
না; তবে আমি চাই তার সব ধরনের হাতের কাজ জানা থাক, যাতে করে কখনো কোনো পরিস্থিতিতে যেন তাকে অসহায় অবস্থায় পড়ে অন্যের গালমন্দ শুনতে না হয়। (সাধারণত বিবাহিতা মেয়েদের স্বামী মারাগেলে কিংবা কোনো কারণে বিচ্ছেদ হলে ঐ মেয়েদেরকে উভয় পরিবারই বোঝা হিসেবে দেখা হয়। এমতাবস্থায় আল্লাহ ব্যাতিত কারো মুখাপেক্ষি হতে না চাইলে প্রত্যেক নারীরই স্বাবলম্বি হওয়া উচিৎ) (ইনশাআল্লাহ আমার স্ত্রীকে হাতের কিছু কাজ অবশ্যই শিখাবো যেমন: সেলাই কাজ, বাটিক বুটিকের কাজ, ওলের পেশাক তৈরি, কম্পিউটার ও ইন্টার্নেট প্রযুক্তি, ডিজাইনের কাজ ইত্যাদি) |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
আমার পরিবারে বাবা-মা আর আমি তিন জনই আছি। বোন তার স্বামীর বাড়ি থাকেন। স্বাভাবিকভাবেই আমাদের পরিবারের নতুন সদস্যকে নিয়ে আমার বাবা-মায়ের সাথে একই বাড়িতে থাকব এবং একই হাড়িতে খাওয়া-দাওয়া করব। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না। আমাদের পরিবারের কোন সদস্যই যৌতুক পছন্দ করেন না। না আমার বাবা বিয়েতে যৌতুক নিয়েছেন, না আমার বোনের বিয়েতে যৌতুক দিয়েছেন, আর আমার বিয়েতে কেউ তা নেয়ার আশা করেন না। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি ২০২২ সালে হিসাববিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করি, সেশন জটিলতার কারণে যার রেজাল্ট ২০২৫ এ পাবলিশ হয়। পাশাপাশি স্থানীয় একটি সরকারি কলেজে খন্ডকালীন কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছি। এছাড়াও বিভিন্ন সরকারি সার্কুলারে চাকুরির জন্য ট্রাই করছি। তবে আমার ইচ্ছা ছোট হলেও ব্যবসায় করা। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমার ছোটো একটি স্বপ্ন আছে। কিন্তু যতবারই তা বাস্তবায়নের চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি।
নতুন সদস্যের অপেক্ষায় আছি, হয়তো সে আমার সে স্বপ্ন বাস্তবায়নের সৌভাগ্য বয়ে আনবে। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২২ |
| গাত্রবর্ণ |
উজ্জল ফর্সা, ফর্সা বা উজ্জল স্যামলা |
| নূন্যতম উচ্চতা |
৫’ - ৫’৫” |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
হাফেজা প্রিফারেড, কওমি হলে নূন্যতম জামাতে মিজান, জেনারেল হলে নূন্যতম এসএসসি বা সমমানের। |
| জেলা |
নির্ধারিত নয়। তবে পাত্রীর অডিও অবশ্যই ভালো হতে হবে। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিতা, অল্প বয়সী ডিভোর্সড কিংবা বিধবা হতে পারে। |
| পেশা |
প্রযোজ্য নয়। |
| অর্থনৈতিক অবস্থা |
## প্রকৃত তাকওয়াবান, পরহেযগার ও আদর্শ নারী সকল সর্তের উর্ধ্বে ## |
| পারিবারিক অবস্থা |
পাত্রী গুণবতী হলে সকল শর্তই শিথিল যোগ্য |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
বিনয়ী, মিশুক, হাসিখুশি, বুদ্ধিমতি ও বিচক্ষণ। যে কেবল জান্নাতেই আমার সহযাত্রী হবে না বরং দুনিয়াতেও হবে আমার সহযোদ্ধা, আমার সংগ্রামের সাথী, আমার পরামর্শক। যার তাকওয়া হবে ঈর্ষণীয়। যার কথা, কাজ ও আচরণ হবে প্রশান্তিদায়ক ও মনোমুগ্ধকর। যে আমার সন্তানদের জন্য হবে আদর্শ মা এবং আমার জন্য হবে প্রেরণা। আর আমি হবো তার আশ্রয়, আস্থা এবং ভরসা। |