ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
সাভার |
| বর্তমান ঠিকানা |
সাভার |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| আপনি কি হাফেজ? |
হ্যাঁ |
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
হাফেজা। পাশের সন, ৫ই মে ২০১১
প্রতিষ্ঠানের নামঃ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা ঢাকা।
হাফেজা |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
হেফজ শেষ করার পর ফিতনার ভয়ে আম্মু বোর্ডিং এ থাকা পছন্দ করেন না বিধায় কিতাবি লাইনে পড়তে দেননি তাই বর্তমানে অনলাইনে নাহবেমি জামাতে পড়ছি। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
(মৃত)সরকারি চাকুরিজীবী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ডের একজন উচ্চমান কর্মকর্তা ছিলেন। |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
বোন: ১ম...
হাফেজ,আবিবাহিতা।
ভগ্নিপতি হাফেজ মাওলানা মুহাদ্দিস।
( মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া)
ভাই: ২য়...
শিক্ষাগত যোগ্যতা: হাফেজ, দাখেল,এইচএসসি।
পেশা: ব্যবসায়ী।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। |
| চাচা মামাদের পেশা |
চাচা তিন জন।
বড় এবং মেঝো চাচা ব্যবসায়ী ছিলেন, ছোট চাচা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। মামা একজন,ব্যবসায়ী। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
নিম্ন মধ্যবিত্ত।
সামাজিকভাবে সম্মানিত এবং একটি দ্বীনি পরিবার। |
ব্যক্তিগত তথ্য
|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) |
আমি বোরকার সাথে মুখ ঢাকি ও মোজা পড়ি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জী, আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
৬ বছর বয়স থেকে নামাজ পড়ছি। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জী,আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জী, আলহামদুলিল্লাহ। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
ইসলামী শরিয়াহ আইন বাস্তবায়ন কাম্য। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
জী,না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
আইবিএস এর সমস্যা আছে,তবে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সমস্যাটা কমে আসছে। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
কোরআনের খেদমত। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
মুরিদ নই,তবে মুহাক্কীক পীরদেরকে শ্রদ্ধা এবং অনুসরণ করে। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
জিয়ারত করা যাবে,বেদয়াতি পদ্ধতিতে নয়। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আলোকিত নারী, আত্মার পরিচর্যা,তায়াল্লুক মায়াল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
আল্লামা জাফর আহমেদ দা: বা:, মুফতী দেলোয়ার হুসাইন দা: বা:, মাওলানা তারিক জামিল দা: বা: । |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
কোরআনের খেদমত করার মত কিছু যোগ্যতা রব্বে কারিম দিয়েছেন। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আসলে নিজের সম্পর্কে কিছু লিখা আমার কাছে একটু কঠিন মনে হয়,নিজেকে ব্যাখ্যা করা আমার কাছে আত্মপ্রশংসা মনে হয় যেটি আমার আল্লাহ পছন্দ করেন না।তারপরেও ওয়েবসাইটের নিয়মের কারণে কিছু লিখছি......
আমি কিছুটা ইন্ট্রোভার্ট ধরনের মানুষ,অর্থাৎ নির্জনতা প্রিয় একান্তে সময় কাটাতে পছন্দ করি। তবে আমি দ্বীনদার ব্যক্তিদের সঙ্গ উপভোগ করি। তাদের সাথে সময় কাটানো,তাদের চিন্তা-ভাবনা এবং জীবনদৃষ্টি আমাকে মানসিক শান্তি দেয় এবং অনেক বেশি প্রেরণা জোগায়।
দ্বীনের স্বার্থে আব্বু ভাই বোনদের খুব ঘরোয়াভাবে বড় করেছেন,তাই ঘুরার প্রতি খুব আগ্রহ,দর্শনীয় স্থানগুলোতে ঘুরার খুব ইচ্ছে জাগে।
ভেরাইটিজ আইটেম রান্না করতে খুব পছন্দ করি এবং তৈরি করে কাওকে খাওয়াতে খুব আত্মতৃপ্তি পাই।
আমি খুব পরিপাটি থাকতে পছন্দ করি,ঘরবাড়ি গুছিয়ে রাখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। অপরিচ্ছন্ন অগোছালো পরিবেশে থাকতে পারি না।
আমি উদার মানুষ তাই কৃপন লোকদেরকে অপছন্দ করি এবং মিথ্যাবাদীদের অপছন্দ করি।
আমি একজন ইলম পিপাসু,ইলম অর্জনের প্রতি খুব আগ্রহ তাই বই কেনা আমার খুব সখের।
আমার জীবনের অনেক বড় আকাঙ্ক্ষা.....
আল্লাহওয়ালা একজন আলেমের জীবনসঙ্গিনী হওয়া। যিনি আমাকে পেয়ে নিজেকে ধন্য মনে করবেন আমিও যাকে পেয়ে নিজেকে ধন্য মনে করতে পারবো, তাই এমন একজন নেক জীবনসঙ্গী কামনা করি যার সোহবতে থাকলে আমি আমার রবের নৈকট্য অর্জন করতে পারবো। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জী |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিবাহ মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সর্বোপরি সকল আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) |
ইলম অর্জনের ইচ্ছা আছে, যদি আল্লাহ তায়ালা তাওফিক দান করুন। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) |
জী,না। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
নিজ বাসস্থানে কোরআনের খেদমত করছি। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
যে একজন স্ত্রীকে নিয়ে জীবন কাটিয়ে দিতে চায়, যার দ্বিতীয় বিয়ের প্রতি আগ্রহ নেই এমন জীবনসঙ্গী কামনা করি।
বিঃ দ্রঃ বায়োডাটা পছন্দ হলে মহিলা অভিভাবকগনকে দিয়ে যোগাযোগ করার অনুরোধ রইল। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| পাত্রের দাড়ি প্রসঙ্গে |
পাত্রের দাড়ি থাকতেই হবে |
| সর্বোচ্চ বয়স |
35 |
| গাত্রবর্ণ |
শ্যামলা,উজ্জ্বল শ্যামলা। |
| নূন্যতম উচ্চতা |
৫'৫" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
হাফেজ মাওলানা। |
| জেলা |
বরিশাল ছাড়া যে কোনো জেলা,তবে ঢাকায় বসবাসরত হতে হবে। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
দ্বীনি খেদমত। |
| অর্থনৈতিক অবস্থা |
সচ্ছল |
| পারিবারিক অবস্থা |
দ্বীনি পরিবার এবং সামাজিকভাবে সম্মানিত। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
খোদাভীরু,উত্তম আখলাকের অধিকারী, হৃদয়বান,দায়িত্বশীল,বিচক্ষণ,ধৈর্যশীল নম্র,বিনয়ী।
একজন হৃদয়বান মানুষ কামনা করি এবং যিনি বাবা-মা, ভাই-বোন স্ত্রী সকলের সাথে সমঝোতা করে চলতে পারে এমন বুদ্ধিমান সুপুরুষ কামনা করি। |