বায়োডাটার নম্বর:22632

বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 16-November-1997
বয়স Current age is 28 Years 5 Montns 8 Days
স্থায়ী ঠিকানা (জেলা) গাইবান্ধা
স্থায়ী ঠিকানা (উপজেলা) পলাশবাড়ী
বর্তমান ঠিকানা (জেলা) ঢাকা
বর্তমান ঠিকানা (উপজেলা) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'১০''
ওজন ৬৮ কেজি
রক্তের গ্রুপ O+
পেশা প্রতিষ্ঠাতা ও প্রধান
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা গ্রামঃ পূর্ব গোপিনাথপুর, দক্ষিণপাড়া
বর্তমান ঠিকানা আরামবাগ

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন 2012
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন 2015
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা Bachelor Of Social Science
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম National University
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন 2019
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা Master’s Of Social Science Subject: Govt And Politics Passing Year: 2024 Asian University Of Bangladesh

পারিবারিক তথ্য

পিতার পেশা (মৃত) শিক্ষক ও ব্যবসায়ী ছিলেন
মাতার পেশা গৃহিনী
বোন কয়জন? 6
ভাই কয়জন? ভাই নেই
ভাই বোনদের পেশা প্রথম বোনঃ (ডাবল) গ্রাজুয়েশন কমপ্লিট। বর্তমানে গৃহিণী, পাশাপাশি নন এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। উনার স্বামী প্রাইমারি শিক্ষক দ্বিতীয় বোনঃ আলেমা, পেশা গৃহিনী, উনার স্বামী দেশবরেণ্য আলেম ও বড় ব্যবসায়ী। তৃতীয় বোন এইচএসসি পাশ ও বর্তমানে ডিগ্রী অধ্যয়নরত,পেশাঃ গৃহিণী, উনার স্বামী ফ্রেশ সিমেন্ট কোম্পানির সিনিয়র কেমিস্ট। চতুর্থ বোনঃ মাস্টার্স (কামিল-হাদীসশাস্ত্র) পাস, পেশাঃ শিক্ষকতা। উনার স্বামীর পেশাঃ শিক্ষকতা ও রাজনীতিবীদ পঞ্চম বোনঃ ইসলামের ইতিহাসে অনার্স ও ফাজিল পড়াকালীন সময়েই এক সন্তানের জননী অবস্থায় বাচ্চা প্রসবকালীন সময়ে মারা যান। ষষ্ঠ বোনঃ ডিগ্রীতে অধ্যয়নরত পেশাঃ গৃহিনী। পলাশবাড়ী ডায়াবেটিক সমিতিতে ল্যাব সহকারী। উনার স্বামীঃ কৃষি বিষয়ক অফিসের কম্পিউটার অপারেটর।
চাচা মামাদের পেশা চাচা (মৃত) কৃষি কাজ ও ব্যবসা করতেন বড়মামা কৃষি কাজ করতেন। ছোটোমামা (মৃত) প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা আলহামদুলিল্লাহ গ্রামে বাবার রেখে যাওয়া ১৫ বিঘা যা শতক/শতাংশ হিসেবে হয় প্রায় ৫০০ শতক জমি। এছাড়াও আমের বাগান,পুকুর,সহ অনেক ভিটে জমি আছে। আলহামদুলিল্লাহ। ১৫ শতাংশ জমির উপর ইটের দেয়াল দেওয়া বাড়ি আছে। যার পুরো মালিকানা আমার। খুব শীঘ্রই নিজেই ব্যবসা চালু করার নিয়ত রয়েছে। যা চাকুরি ও ইসলামিক দাওয়াহ এর পাশাপাশি পরিচালিত হবে ইনশাআল্লাহ।

ব্যক্তিগত তথ্য

আপনার দাঁড়ি আছে কি? জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? পাঞ্জাবি - পায়জামা ও শার্ট - প্যান্ট
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? জ্বি আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? ৮/১০ বছর যাবৎ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন খিলাফাহ
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? না
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? না
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, দ্বীনের খেদমতে নিজেকে অনেকাংশেই জড়িয়ে রেখেছি, দ্বীনের মেহনত, দ্বীন প্রচার ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার উন্নয়ন।৷ আলহামদুলিল্লাহ অনলাইনে ইসলামিক দাওয়াহ কার্যক্রম, ইসলামিক রিসার্চ ও বিভিন্ন কলাম লেখনীর মাধ্যমেও দ্বীন প্রচার করছি আলহামদুলিল্লাহ।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবরমাত্র, সিজদা ও মান্নত সুস্পষ্ট হারাম।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, হায়াতের দিন ফুরালে, বেলা ফুরাবার আগে, আদর্শ পরিবার, এবার ভিন্ন কিছু হোক, এছাড়াও তুলনামূলক ধর্মতত্ত্বের কিছু বই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি তাকি উসমানী, ডাঃ জাকির নায়েক, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হাফিঃ, ড. মনজুরে এলাহি, ড. আবু বকর জাকারিয়া হাফিঃ, উস্তাদ নোমান আলী খান, মুফতি মেঙ্ক, আবু ত্বহা আদনান, ড. মিজানুর রহমান আজহারী
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) আমি ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমি স্নাতকোত্তর কমপ্লিট করার পরে পুনরায় দ্বীনকে শেখার উদ্দেশ্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনার্সে ভর্তি হয়েছি। দ্বীনের ভবিষ্যৎ পরিকল্পনাঃ . দ্বীনি উচ্চতর গবেষণাগার তৈরি করা। ২. দ্বীনি মাসিক পত্রিকা চালু, ৩. ইসলামিক ডিজিটাল মিডিয়া চালু, ৪. দ্বীনি প্রচারের অনেক বড় প্লাটফর্ম তৈরি, ৫. ইসলামিক অনলাইন দ্বীনি প্রতিষ্ঠান গড়ে তোলা, ৬. সারা বিশ্বময় ইসলামের দাওয়াত পৌছানোর মতো পরিবেশ তৈরি করা। ৭. ইসলামিক ডকুমেন্টারি তৈরির কাজ করা। ৮. ইসলামিক বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করা ইত্যাদি আরও বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে। অবসর সময় যেভাবে কাটেঃ বইপড়ে, ভবিষ্যতের দ্বীনি পরিকল্পনা করে, ইসলামিক বিভিন্ন ডকুমেন্টারি পড়ে, ইসলামে উপর বিখ্যাত গবেষকদের রিসার্চ সমূহ পড়ে, ইসলামের উপর আন্তর্জাতিক ডকুমেন্টারি সমূহের ভিডিও দেখে।
নিজের সম্পর্কে কিছু লিখুন আমার জীবনের পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করেছি। আশাকরি আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আমার শৈশবকালঃ আমি মোঃ মাহমুদুল হাসান মুন্না। ৬ বোন ও আমি তাদের একমাত্র ভাই। একমাত্র ভাই ও পরিবারের সবার মধ্যে ছোটো হওয়ায় সবার মধ্যেমণি হয়েই বড় হয়েছি। ধর্মীয় অনুশাসন মেনে চলা পরিবারে বড় হয়েছি। আমার পিতা খুবই বিচক্ষণ ও ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ ছিলেন টিভি, নাটক, গান বাজনা নিজেও দেখতেন না সন্তানদেরকেও তা থেকে দূরে রাখতেন সর্বদাই। নামাজের ব্যাপারে খুবই কঠোর ছিলেন তিনি। পরিবারের কেউ নামাজ না পড়লে আল্লাহর সন্তুষ্টির জন্য মৃদু প্রহার ও সেইবেলা খাবার দিতেন না। ২০০৭ সালে আল্লাহ তাকে এই পার্থিব জগৎ থেকে তাকে উঠিয়ে নেন। তিনি একজন দ্বীনের দ্বায়ী ছিলেন। নিজেকে রবের নিকট খেদমতে হাজির করেছেন সর্বদাই। মারা যাওয়ার পরেও এলাকায় আজও তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত আছেন। আমার শিক্ষা জীবনঃ শিক্ষাজীবনঃ ছোটোবেলা থেকেই প্রতিটা পদক্ষেপে মেধার স্বাক্ষর রাখার তৌফিক আল্লাহ তা'আলা দান করেছেন। বারাবর সবসময় রোল ১,২,৩ এর মধ্যেই থাকতো। ২০০৬ সালে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত হই। মাদ্রাসায় কিছুদিনঃ প্রাইমারি বৃত্তি পরীক্ষা দিয়ে পিতার স্বপ্ন ছিলো মাদ্রাসায় পড়িয়ে কুরআনের হাফেজ ও একজন দ্বীনদার আলেম বানানো। কিন্তু শয়তানি ওয়াস-ওয়াসায় পড়ে কিছুদিন পড়ার পরই মাদ্রাসা পড়া ছেড়ে দেই। সেই দুঃখে আমার পিতা আমার হাত ধরে কেঁদেছিলেন। আমার পিতাকে সে সময়ই কথা দিয়েছিলাম, বলেছিলাম আব্বা আমি জীবনে বেঁচে থাকলে আপনার স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এর কিছুদিন পরেই আমার পিতা মারা যান। তাকে দেওয়া কথাগুলো আজও হৃদয়ে জাগে ও তার কান্নার দৃশ্য চোখে জ্বল জ্বল করে ভেসে ওঠে। হাইস্কুল জীবনঃ মাদ্রাসা পড়া বাদ দিয়ে হাইস্কুলে ভর্তি হই। ২০১২ সালে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৪.৬৩ পেয়ে পাস করি। প্রথমে গাইবান্ধা সরকারি কলেজে ভর্তি হই বিজ্ঞান বিভাগে। পরবর্তীতে কয়েকজনের পরামর্শে সেই ভর্তি বাতিল করে রাজশাহী বিজ্ঞান ও গবেষণা ইনস্টিটিউটে (প্রাইভেট ইনস্টিটিউট) টার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা তে ভর্তি হই। তবে সাময়িক কিছু সমস্যার জন্য সেখানকার ভর্তিটা বাতিল করতে হয়। কলেজ ও ইউনিভার্সিটি জীবনঃ এরপর এইচএসসি তে ২০১৫ সালে ৪.৮৩ পেয়ে পাস করি। ২০১৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিজিপিএ ৩.০১ পেয়ে বিএসএস (সম্মান) কমপ্লিট করি। ২০২৩ সালে এশিয়ান ইউনিভার্সিটি থেকে সিজিপিএ ৩.৪৩ পেয়ে সরকার ও রাজনীতি বিভাগে মাস্টার্স কমপ্লিট করি। সামাজিক জীবনঃ খুব ছোটোবেলা থেকেই একজন সামাজিক সংগঠন প্রিয় মানুষ আমি। তবে সেটি সঠিক ও সমাজকল্যানমুখী। ২০১৭ সালে আমি সহ কয়েকজনের উদ্যেগে এলাকায় একটি সামাজিক সংগঠন তৈরি করেছিলাম। খাদ্য, বস্ত্র, ধর্মীয় শিক্ষা দেওয়াই ছিলো সংগঠনের মূল লক্ষ্যে। ৫০+ জন সদস্য বিশিষ্ট সেই সংগঠনে ২ বছর সহ-সভাপতি ও পরবর্তীতে ৩ বছর সভাপতিত্ব করেছি আলহামদুলিল্লাহ। মসজিদে ছোটোবেলা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাধ্যমতো খেদমত করে আসছি আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে আমার পরিকল্পনাঃ আমাকে নিয়ে তো আমার সৃষ্টিকর্তা পরিকল্পনা করে রেখেছেন ই। তবে আমার চেষ্টাগত কিছু পরিকল্পনা হলো আমি নিজেকে পূর্নাঙ্গ একজন দ্বায়ী ইল্লাল্লাহ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। তবে জীবনে চলার খরচ মিটানোর জন্য কলেজের প্রভাষক হওয়ার খুব নিয়ত রয়েছে ইনশাআল্লাহ। আমি খুবই গোছানো একজন মানুষ হিসেবে জীবন পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। হাজারো মানুষের মাঝে মিশতে পারি। কোনো কিছু সহজে মানুষকে বুঝানোর দক্ষতা আছে আলহামদুলিল্লাহ। সবসময় পরিকল্পিত জীবন গড়ার চেষ্টা চলে। আল্লাহ চাইলে সফলতা আসবেই, ইনশাআল্লাহ। # আমার বিভিন্ন পরিকল্পনা সমূহঃ # মুসলিম উম্মাহর স্বার্থে যথাযোগ্য ইসলামী চেতনার সবাইকে এক ছায়াতলে নিয়ে আসার জন্য আমার সাধ্যানুয়ায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করা। যার জন্য বিভিন্ন সাইট থেকে কিছু রিসার্চ পেপার সংগ্রহ করেছি। নিজে নিজেই সেগুলোর গবেষণা চালাই অধিকতর জ্ঞান আহরন করার জন্য আলহামদুলিল্লাহ। এজন্য আমার অর্থায়নে বেশকিছু পরিকল্পনা করে রেখেছি। যেমনঃ ১। ইসলামিক ক্যাম্পেইনঃ এর মাধ্যমে ইসলামের প্রচারণা চালানো। ২। ইসলামিক ডকুমেন্টারি ডট কমঃ যার মাধ্যমে ইসলামের সৌন্দর্য সমূহ মানুষের কাছে পৌঁছে যাবে। মাধ্যম হবে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় ৩। ইসলামিক এডভেঞ্চারঃ নিয়েও পরিকল্পনা রয়েছে আলহামদুলিল্লাহ। মাধ্যম হবে বাংলা,আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় ৪। ইসলামিক মিডিয়া তৈরি করা। যার নাম নির্ধারণ করেছি Global Dawah TV ইত্যাদি। এটিও ৫ টি ভাষায় পরিচালনার নিয়ত রয়েছে বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায়। ৫। ইসলামিক শিক্ষার জন্য মানসম্মত ইনস্টিটিউট তৈরি করা। কিংবা আরও উচ্চতর শিক্ষা যতদূর আল্লাহ সফল করেন। ৬। বিভিন্ন ট্রেনিংয়ের জন্য একটি ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করা। আরও কয়েকটি প্রজেক্ট সম্পর্কে পরিকল্পনা করে রেখেছি। তা এখন এই মাধ্যমে বিস্তারিত বলা সম্ভব নয়। সাক্ষাৎ হলে বলা যাবে। আর উপরোক্ত সবগুলো প্রজেক্ট পরিচালনার জন্য আমার অনবদ্য একটি উদ্যেগ। তার নাম রেখেছি (ইসলামিক মিশন) ডট নেট।। দ্বীনের খেদমতের জন্য নিজেকে তৈরির জন্য আলহামদুলিল্লাহ পুনরায় ইসলামিক স্টাডিজে অনার্সে ভর্তি হয়েছি। অনার্সের পর পর্যায়ক্রমে মাস্টার্স কমপ্লিট করে। ইসলামের উপর মালেশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমফিল ও পিএইচডি করার নিয়ত রয়েছে ইনশাআল্লাহ। এটি আমার জীবনের অন্যতম উদ্দেশ্য। যা শেষ নিঃশ্বাস পর্যন্ত হলেও চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি ইসলামিক অনলাইন মাদ্রাসা (IOM) এ ব্যাচেলর ইন দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তি হয়েছি। যা প্রি আলিম কোর্স নামে পরিচিত। কৃতিত্বের সাথে কোর্স কমপ্লিট হলে এরপর আলিম (দাওরায়ে হাদীস) কোর্সে ভর্তি হবো ইনশাআল্লাহ। সোশ্যাল মিডিয়ায় আমি বা আমার দাওয়াহ প্লাটফর্মঃ আমার ৪ টি ফেসবুক পেজ রয়েছে ১। Mahamudul H. Munna যার ৪১ হাজার + ফলোয়ার রয়েছে। ২। Islamic Campaign - বাংলা যার এক লাখ + ফলোয়ার ৩। Islamic Documentary - বাংলা যার ৩৩ হাজার + ফলোয়ার ৪। Islamic Genius - বাংলা যার প্রায় ২৩ হাজার + ফলোয়ার এ পেজগুলোর মাধ্যমে ইসলামের প্রচার প্রসার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে সময়িক কিছু ব্যস্ততায় পেইজ গুলোতে দাওয়াত একটু কম হচ্ছে। সময়সাপেক্ষে এগুলোর আরবি,ইংরেজি ও উর্দু ভাষায় চালু করার নিয়ত রয়েছে ইনশাআল্লাহ। বিঃদ্রঃ এগুলো অনলাইনে ইনকামের জন্য নয়।কোনো মনিটাইজেশন চালু করি নি। এগুলো সম্পূর্ণই আল্লাহর দ্বীনের খেদমতে জন্য পরিচালনা করি। জানিনা আল্লাহ কতদূর সফল করাবেন। তবে হাল ছাড়বো না কখনো ইনশাআল্লাহ।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ১। বিয়ে কে সুন্নত মেনে ও নিজের মানসিকতা কে আল্লাহ মুখী রাখতে। ২। দ্বীনের অর্ধেক পূরন অন্যতম উদ্দেশ্য। ৩। একজন যোগ্য দ্বীনের খেদমতের সহযোগী পেতে।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা থাকবে। এ বিষয়ে কোনো ছাড়ের সুযোগ নেই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি খেদমতের উদ্দেশ্য হলে উচ্চতর গবেষণা করতে পারবে ইনশাআল্লাহ। চাইলে ইসলামিক স্টাডিজে এমফিল ও পিএইচডি পর্যন্ত করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি যেখানে থাকবো আমার পাশেই তাকে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? যৌতুক কে সম্পূর্ণ রুপে হারাম মনে করি। কখনোই একটি শস্যদানাও আশা করবো না।

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য প্রত্যেক মানুষের জীবনে কিছু টার্গেট থাকে, আমার জীবনেও কিছু টার্গেট আছে। আমার জীবনে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছে আছে কলেজের প্রভাষক হওয়ার যদি আল্লাহ চান। তাই সরকারি চাকরি ও কলেজ নিবন্ধনের জন্য চেষ্টা চলছে। তবে টিউশনি ও কোচিং এ পড়িয়ে আলহামদুলিল্লাহ চলার মতো টাকা পাইতাম। বর্তমানে আমি নিজে আমার নিজস্ব ব্যবসায়িক প্লাটফর্ম চালু করেছি। এ নিয়ে বেশ গবেষণা ও বিশদ পরিকল্পনা করে রেখেছি। ১। বইব্যাগ শপ একটি অনলাইন বই ও ব্যাগ বিক্রির অন্যতম মাধ্যম। ২। ইসলামিক হালাল শপ একটি অনলাইন ভিত্তিক বিভিন্ন পণ্যের মাধ্যম। ৩। জাগো ডিল একটি মাল্টিপল বিজনেস প্লাটফর্ম। ৪। ইসলামিক সুপার শপ একটি অনলাইন ভিত্তিক ইসলামিক পণ্যের সুপার শপ ৫। ইসলামিক হালাল ফুড একটি অনলাইন ভিত্তিক হালাল খাবার ও পণ্যের সমষ্টি। উপরের সবগুলোর মধ্যে কিছু নভেম্বর/২০২৪ চালু হয়েছে, বাকিগুলো ডিসেম্বর/২০২৪ ও জানুয়ারি/২০২৫ সাল থেকে চালু করা হবে ইনশাআল্লাহ। # যা পরিচালিত হবে মুন্না সেন্টারের মাধ্যমে। এছাড়াও জানুয়ারি ২০২৫ সাল থেকে ৭ জন বন্ধু মিলে যৌথ ব্যবসা চালু করার নিয়ত রয়েছে।
বিশেষ কিছু যদি জানাতে চান আমি সুন্নতি দাড়ি রাখার চেষ্টা করতেছি। খুব শীঘ্রই তা ১ মুষ্টি পরিমান হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমার সবকিছু পড়ে, তারপর প্রথমে আমাকে মেইল করবেন।

যেমন জীবনসঙ্গী আশা করেন

সর্বোচ্চ বয়স ২৪
গাত্রবর্ণ ফর্সা , উজ্জ্বল ফর্সা, উজ্জ্বল শ্যামলা
নূন্যতম উচ্চতা ৫ ফুট
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি/আলিম পাস, (অনার্স অধ্যয়রনরত)
জেলা যেকোনো জেলার হলে চলবে, রংপুর ও রাজশাহী বিভাগের মধ্যে হলে উত্তম হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী ও দ্বীনি খেদমত করতে চান এমন কেউ
অর্থনৈতিক অবস্থা আর্থিক অবস্থা কোনো ব্যাপার না।
পারিবারিক অবস্থা বংশীয় ও দ্বীনি পরিবার। সামাজিক ভাবে সকলের শ্রদ্ধাশীল পরিবার।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ভবিষ্যত জীবন সঙ্গীর বিভিন্ন বিষয় নিয়ে কিছু শর্ত আছেঃ ১। দ্বীনদার ও পরহেজগার হতে হবে। ২। উনাকে পর্দাশীল ও উত্তম চরিত্রবান হতে হবে ৩। যাকে দেখলে দুচোখ প্রশান্তি মিলবে এমন হতে হবে। ৪। প্রচুর ইসলামিক জ্ঞানার্জনে আগ্রহী হতে হবে। ৫। দ্বীনের খেদমতে নারীদের মধ্যে কাজ করার আগ্রহী হতে হবে। ৬। স্বামীর সাথে দ্বীনের খেদমতে বাহিরে বা বিভিন্ন দেশে সফর করার মানসিকতা থাকতে হবে। ৭। ইংরেজি ও আরবি ভাষা জানা থাকলে উত্তম। ৮। আমার মা ও বোনদেরকে মেইনটেইন করে চলতে হবে। তবে আমার মা ও বোনরা যথেষ্ট আন্তরিক ও ইনসাফ ওয়ালা। আশাকরি তারা কোনোদিন সমস্যা করবে না। ৯। দান সদাকাহ বিষয়াবলি নিয়ে বেশ আগ্রহী হতে হবে। কার্পণ্য করা যাবে না। ১০। পরিবারকে ভালোভাবে পরিচালনা ও সন্তানদের দ্বীনি শিক্ষা ও পরিবেশ দেওয়ার যথেষ্ট আগ্রহ থাকতে হবে। ১১। তাকে অবশ্যই হতে হবে জ্ঞানী, অনেকের মধ্যে (নারীদের) মধ্যে কথা বলার যোগ্যতা। গবেষনা করার মানসিকতা। যারা একদমই যোগাযোগ করবেন না। ১। ধর্ম শিক্ষায় একদম অনাগ্রহী। ২। অতিরিক্ত ঘুম কাতুরে। ৩। স্বামীকে দ্বীনি খেদমতে সহযোগিতা করবে না। ৪। অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় একটিভ। ৫। আমার মা কে সহ্য করতে পারবেন না। ৬। উচ্চাভিলাসী, যার অনেক বাড়ি গাড়ির প্রত্যাশা। ৭। স্বামীর আনুগত্য করবে না। ৮। অল্পতেই নিরাশ হয়। ৯। চিন্তাশক্তি ও বুদ্ধিমত্তা কম।
Chat