ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
চরফ্যাশন, ভোলা। |
| বর্তমান ঠিকানা |
হাজী খাদেম আলী রোড, মুগদা-ঢাকা। |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2013 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2015 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
অর্থনীতি। |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
ঢাকা বিশ্ববিদ্যালয় ( অধিভুক্ত কলেজ) |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন |
2019 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
ঢাকা বিশ্ববিদ্যালয় (অধিভুক্ত কলেজ) থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় থেকে ফাজিল পাশ করি। কামিল প্রথম সেমিস্টার পরীক্ষা দিয়ে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় স্নাতকোত্তর ও কামিল পরীক্ষা কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয় যার জন্য কামিল দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দেওয়া হয় নাই। করোনার মহামারীর জন্য কিছু সময় কালক্ষেপন হয়। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
(কৃষক+ ব্যবসায়ী) ছিলেন বর্তমানে অবসরে আছেন। |
| মাতার পেশা |
গৃহিণী। বর্তমানে অবসরে আছেন। |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
বড় বোন বিবাহিত গৃহিনী। বোন জামাই ব্যবসা করে। ভাই বিবাহিত প্রবাসী ব্যবসায়ী। পাত্র সবার ছোট। |
| চাচা মামাদের পেশা |
চাচা একজন (মৃত) ব্যবসায়ী ছিলেন।
মামা তিন জন।
১) (ব্যবসায়ী+ কৃষক) ছিলেন। এখন অবসরে আছেন।
২) মামা বাংলাদেশ সংসদ সচিবলায়ের সহকারি সচিব এবং মামানী হলিক্রস স্কুল এন্ড কলেজের সহযোগী অধ্যাপিকা।
৩) মামা সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ করেন। (লাইসেন্স প্রাপ্ত) |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
মধ্যবিত্ত। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা অনেক দিয়েছেন। এবং পারিবারিকভাবে অনেক সম্মানিত। গ্রামে বড় পুকুর, নারিকেলর বড় বাগান, শুপারির বাগান এবং বিভিন্ন ফলের গাছ আছে। ফসলি জমি আছে , ঢাকায় জমি কেনার পরিকল্পনা চলছে। আগ্রহীকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। ইনশা’আল্লাহ। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
ছোট করে ছেটে দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
হ্যাঁ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
সাধারণত পায়জামা এবং পানজামি পড়া হয়। অফিস টাইমে ফরমাল ড্রেস পড়া হয়। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
হ্যাঁ। তবে মাঝে মাঝে ছুটে যায়। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ক্লাস পঞ্চম শ্রেণী থেকে। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
হ্যাঁ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
হ্যাঁ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নাই। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
দেখিনা। তবে মাঝে মাঝে মনের অজান্তে দেখা হয়। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
নাই। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
নাই। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না। পবিত্র আল-কুরআন এবং হযরত মুহাম্মদ (সঃ) সুন্নাহ-ই আমার আদর্শ। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
শিরক |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
সীরাতে মুস্তফা, হযরত মুহাম্মদ (সঃ) এর জিবনী,মুসলিম বর কনে। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
ড. জাকির নায়েক, ড. মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
খুব সাধারণ জীবন-যাপন পছন্দ। বড়লোকি ভাব বা অহংকার পছন্দ না। এবং কারো সাথে নিজেকে তুলনা করতে পছন্দবোধ করি না। পরিবারের আত্মসম্মানে আঘাত লাগে এমন কাজ নিজেও করিনা, পছন্দ ও না। আদব, নম্রতা, বিনয়ী স্বভাবী পছন্দ। বধমেজাজ ও উগ্রতা পছন্দ করিনা। পরিশ্রম করে হালাল ইনকামে শান্তি উপভোগ করি। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আমার নৈতিক মূল্যবোধ এবং বয়স্কদের প্রতি শ্রদ্ধা। আমি একজন আধুনিক চিন্তাবিদ, স্নেহশীল, দয়ালু, যত্নশীল, প্রেমময় এবং কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায় বিশ্বাসী। আমার প্রিয় বই হল পবিত্র কুরআন ও হযরত মোহাম্মদ (সঃ) এর আদর্শ জীবনী কুরআন ও বিজ্ঞান অনুসারে আমি একজন আদর্শ এবং পারফেক্ট স্বামী, প্রেমিক, বন্ধু এবং অভিভাবক হতে পারবো ইনশা’আল্লাহ। আমি এমন একজনকে চাই, যাকে নির্ভয়ে নির্দ্বিধায় কোন সংকোচবোধ না করে আমি আমার কথা গুলো বলতে পারবো এবং যিনি আমার ভুলগুলো অতি যত্নের সাথে ঠিক করে দিবেন, দ্বীনের পথে চলতে আমার সহযোগী হবেন। আমার কুরআনের হাফেজ হওয়ার খুব ইচ্ছে এবং ইসলামের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করা। আশা করি এ ব্যাপারে আমার জীবনসঙ্গী আমাকে সাহায্য করবেন। আমি একজন ভ্রমণ পিপাসু লোক। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া আমার খুবই পছন্দ কিন্তু ব্যস্ততার কারণে ইউনিভার্সিটি ট্যুর ছাড়া তেমন কোথায়ও ঘুরতে যাওয়া হয় নাই। আশা আছে আমার সঙ্গীনীকে নিয়ে ঘুরবো, ইনশা’আল্লাহ। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
আলহামদুলিল্লাহ রাজি। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
“আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা রুম : আয়াত ২১)স্বামী-স্ত্রী একে অপরের পরিপূরক। একজন ব্যতীত অন্য জনের চলা কষ্টকর। আর বিষয়টিকে বুঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন,
“তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ।” (সূরা বাকারা : আয়াত ১৮৭)
দৈন্দিন জীবনে চলার পথে একজন বিশ্বস্ত জীবনসঙ্গী খুব প্রয়োজনবোধ করি এবং নিজের যৌবনকে হেফাজত করার জন্য। ইহকাল এবং পরকালে যেন একসাথে থাকতে পারি। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
আলহামদুলিল্লাহ , পর্দায় রাখতে পারবো। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
আলোচনা সাপেক্ষ। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
আলোচনা সাপেক্ষ। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
আমার সঙ্গে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
যৌতুক বা উপহার এগুলো সম্পূর্ণ হারাম।
সুরা নিসা, আয়াত ৪: "আর তোমরা নারীদেরকে তাদের মোহর, খুশিমনে প্রদান করবে। অবশ্য তারা যদি খুশি হয়ে তার কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তবে তা তোমরা হালাল ও সহজভাবে ভোগ কর"। এই আয়াতে 'মোহর' শব্দটির মাধ্যমে স্ত্রীর নিজের প্রাপ্য অধিকারের কথা বলা হয়েছে, যা যৌতুক থেকে সম্পূর্ণ ভিন্ন। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
বর্তমানে ঢাকায় একটা প্রাইভেট কোম্পানিতে এ ঊর্ধ্বতন কর্মকর্তা হিসাবে কর্মরত আছি। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার বেতনের চেয়েও বেশি। মাসিক বেতন ৬ ডিজিট এর আশেপাশে থাকে। আলহামদুলিল্লাহ বেতন সম্পূর্ণ হালাল। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষার পর থেকে সরকারি চাকরির প্রিপারেশন নেই। এবং বিসিএস কনফিডেন্স মালীবাগ শাখায় এডমিশন নেই। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার ভাইভা ও ফেইস করি। তৃতীয় শ্রেনীর রাজস্ব খাতে একটা চাকরি হয় ভোলায় পোস্টিং দেওয়ায় কয়েকমাস চাকরি করার পর চাকরি থেকে অব্যহতি দিয়ে ঢাকায় চলে আসি। আমার ইচ্ছে ঢাকায় সেটেল হওয়ার তাই প্রাইভেট চাকরির পাশাপাশি ঢাকায় সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছি যেগুলোতে চাকরি হওয়ার পর ঢাকায় পোস্টিং দিবে শুধু ঐ গুলোতে পরীক্ষা দিচ্ছি। এছাড়াও শর্টহ্যান্ড এবং কম্পিউটারের টাইপিং স্পিড আছে (২৫-৩০) শব্দ প্রতি মিনিটে পাশাপাশি কম্পিউটারের বিভিন্ন কাজ শেখা আছে। এবং জার্মান ভাষার ও প্র্যাকটিস আছে। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
আমার বয়সের ছোট অথবা সমান। |
| গাত্রবর্ণ |
গাত্রবর্ণ যেমনই হউক দেখতে মায়াবি হতে হবে। |
| নূন্যতম উচ্চতা |
মানানসই |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
এইচ,এস,সি / বি,এস,সি/ ইঞ্জিনিয়ার / এম,বি,বি,এস।( বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার)। |
| জেলা |
যেকোনো। তবে বর্তমানে ঢাকা বা এর কাছাকাছি থাকতে ইচ্ছুক এমন হলে ভালো হয়। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত। |
| পেশা |
যেকোনো। |
| অর্থনৈতিক অবস্থা |
যেকোনো। |
| পারিবারিক অবস্থা |
যেকোনো। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
ধার্মিক, নামাজী, চরিত্রবান, ভদ্র, সত্যবাদী, ক্যারিয়ারের প্রতি সচেতন, পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল, সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে।
। নিজেকে সর্বদা পর্দায় রাখবে। তিনি যেন তার স্বামীর কাছে আদর্শ স্ত্রী, সন্তানের কাছে আদর্শ মা, শশুর- শাশুরির কাছে আদর্শ পুত্রবধু হতে পারে। দিন শেষে
আমি যেন তার কাছে মানসিক শান্তি পাই।
যারা এই বায়োডাটা এড়িয়ে যাবেন:-
(১) যারা পাচঁ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। অর্থাৎ কাযা করে নামাজ আদায় করে বা লোক দেখানো নামাজ পড়ে।
(২) যারা অলস প্রকৃতির লোক বিভিন্ন সময়ে অযুহাত দিয়ে চলতে পছন্দ করে। সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে।
(৩) নিজের শরীরের প্রতি যত্নশীল না। মুখরোচক খাবার খেয়ে অযথা ভুড়ি বা মেদ বাড়ায় ইত্যাদি।
(৪) প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিলাসীতা করে। অহেতুক নাটক, সিনেমা ইত্যাদিতে ডুবে থাকে।
(৫) স্বামীর হক যথাযথভাবে পালন করতে পারেনা। এর ব্যাপারে যারা জ্ঞানহীন বা পারিবারিক শিক্ষা নাই।
(৬) বদমেজাজী বা রগচটা স্বভাব একদমই থাকা যাবেনা। কথা বলার সময় সম্মানের সাথে কথা বলতে হবে।
(৭) সময়ের কাজ সময়ের সাথে সাথে করতে হবে। একটু পরে বা আগামীকাল করবো বলে ফেলে রাখা যাবেনা। সময়কে যথাযথ মূল্যায়ন করতে হবে। কেননা সময়ের সমষ্টিই জীবন। |