ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
কিশোরগঞ্জ, বাজিতপুর |
| বর্তমান ঠিকানা |
ঢাকা, উত্তরা |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2018 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2021 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
Diploma in Unani Medicine (DUMS) |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
তিব্বতীয় হাবিবিয়া মেডিক্যাল কলেজ, ঢাকা |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
(মৃত) প্রবাসী ছিলেন |
| মাতার পেশা |
(মৃত) গৃহিণী + শিক্ষিকা ছিলেন |
| বোন কয়জন? |
বোন নেই |
| ভাই কয়জন? |
1 |
| ভাই বোনদের পেশা |
বাহিরে গিয়েছে আলহামদুলিল্লাহ |
| চাচা মামাদের পেশা |
ব্যবসায়ী + চাকুরীজীবি |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
মধ্যবিত্ত, আলহামদুলিল্লাহ |
ব্যক্তিগত তথ্য
|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) |
আমি বোরকার সাথে মুখ ঢাকি ও মোজা পড়ি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী, আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
হিদায়েত পাওয়ার পর থেকে (২০২১), আলহামদুলিল্লাহ |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জ্বী, আলহামদুলিল্লাহ |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বী, আলহামদুলিল্লাহ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
সালাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
না |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
প্যারানরমাল সমস্যা আছে আলহামদুলিল্লাহ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
উম্মার খেদমতে (রুকইয়াহ-হিজামা), আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
ওখানে শির্ক হয়। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আর রাহিকুল মাখতুম, সহিহ ইসলামি আকিদাহ, সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবনী |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
শায়েখ আব্দুল্লাহ আল বাকী (হাফিঃ), শায়েখ আবু বকর মুহাম্মদ জাকারিয়া (হাফিঃ), শায়েখ মুহাম্মদ মানজুরে ইলাহী (হাফিঃ), শায়েখ আব্দুল্লাহি হাদী বিন আব্দুল জালাল (হাফিঃ)। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
রাসূল ﷺ এর হারিয়ে যায় সুন্নাহ চিকিৎসা (রুকইয়াহ ও হিজামা) প্রচার ও প্রসার এবং উম্মাহকে শির্ক সম্পর্কে সচেতনতা নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।
দুনাবিয়াবি যোগ্যতা অল্প কিছু আছে আলহামদুলিল্লাহ। সাংসারিক সব কাজ মুটামুটি জানা, শিক্ষকতার অভিজ্ঞতা আছে, সেলাই, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও অল্প জ্ঞান আছে আলহামদুলিল্লাহ। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
সাধারণভাবে থাকতে পছন্দ করি। যেহেতু জেনারেল পরিবারে বেড়ে উঠেছি দ্বীন থেকে দুনিয়া সম্পর্কেই বেশি জেনেছি। দ্বীন সম্পর্কে নুন্যতম জ্ঞান আমার ছিল। যেমন আমি মুসলিম- নামাজ পড়া ফরজ। তাওহীদ, সাওম, যাকাত, হজ্জ, এতটুকুই জানা ছিল। পর্দা সম্পর্কে তেমন জ্ঞান ছিল না ও নন মাহরাম সম্পর্কেও। অনেক কিছু যেমন: হারাম হালাল সম্পর্কে কোনো জ্ঞান আমার ছিল না। হারাম গুলোই হালাল মনে করতাম। গুনাহ এর মধ্যে ছিলাম। আল্লাহর রহমতে অনেক কিছুই জেনেছি। জানছি এখনও। পূর্ণ পর্দা করি এবং নন মাহরামের সামনে না যাওয়ার চেষ্টা করি সর্বোচ্চ, কিন্তু পরিস্থিতির জন্য পুরোপুরি হয়ে উঠছে না। বই পড়তে ভালোবাসি, আমি খুব কম জানি।
আমার এই পৃথিবীতে মা বাবা কেউ নেই, তাই আল্লাহই একমাত্র ভরসা। আমি চাইছি আমার কিছু আপন মানুষ হোক। আমার একজন এমন সঙ্গী হোক যিনি আমাকে দ্বীন পালনে সহায়তা করবে। শুধুমাত্র আল্লাহর জন্যই আমাকে ভালোবাসবে। গইরত সম্পন্ন সুপুরুষ হবেন। আমার পর্দার ব্যাপারে কোন ছাড় দিনেন না। আল্লাহর ইবাদতে আমাকে সাহায্য করবেন। আমাকে সম্মান করবেন। অবশ্যই আমিও ওনাকে সম্মান করবো, ইং শা আল্লহ্।
যেহেতু আমার আপন মানুষ কেউ নেই। আমি চাই এইরকম একজন মানুষ আসুক আমার জীবনে যিনি দেশেই থাকবেন, আমার কাছাকাছি থাকবেন, হোক ছোট না কোন পেশা, হোক মধ্যবিত্ত, হোক কোন রকম অনাড়ম্বর জীবন-যাপন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে চলতে থাকবো, ইং শা আল্লহ্। আর আমি মনে করি মানুষ দুঃখে থাকলেই আল্লাহর কথা বেশি মনে করে। চাই না আল্লাহ এত অঢেল দিক যার কারণে গাফেল হয়ে যাই, থাকুক কিছু দুঃখ-কষ্ট, পাওয়া না পাওয়া জীবনে, দিন শেষে দুঃখ গুলো ভাগাভাগির কেউ হোক। এমন একজন মানুষ আসুক যাকে দেখলে আমি হাজার না পাওয়া ভুলে যাবো। আর আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকব। জীবনে চক্ষু শীতল করা মানুষ আসুক, ইং শা আল্লহ্ বিইযনিল্লাহ। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বী, আলহামদুলিল্লাহ |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য, নবীর সুন্নহের উপর আমল করার জন্য, বর্তমান এই ফিতনার দুনিয়াই নিজেকে ফিতনা থেকে বাঁচানোর জন্য, নিজের চরিত্র রক্ষার জন্য, কিছু আপন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, দ্বীন পরিপূর্ণ করার জন্য, ফরজ আদায় করার জন্য এবং এক সাথে জান্নাতে থাকার জন্য বিয়ে করতে চাইছি, ইং শা আল্লহ্। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) |
জ্বী ইং শা আল্লহ্, স্বামী যদি চান তো DUMS কোর্সটা কমপ্লিট করতে চাই। পাশাপাশি দ্বীনিইলম গ্রহণ করতে চাই। আর DUMS এ আপত্তি থাকলে শুধু দ্বীনিইলম গ্রহণ করতে চাই, ইং শা আল্লহ্। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) |
এটাকে আমি চাকরি মনে করি না। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ও অসুস্থ, অসহায় মানুষ গুলোকে আল্লাহর জন্য সেবা দিয়ে থাকি। ইং শা আল্লহ্ আমি বিয়ের পরও এটা কন্টিনিউ করতে চাই। হোক অনলাইন কিংবা অফলাইন। কিন্তু আগে নিজের পরিবারের হক আদায় করে তারপর পাশাপাশি উম্মাহর খেদমত করতে চাই ইং শা আল্লহ্। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
এখন আপতত একটা রুকইয়াহ সেন্টারে ফিমেল থেরাপিস্ট হিসেবে আছি। ইং শা আল্লহ্ পড়াশোনা শেষ করে ইউনানি ট্রিটমেন্ট ও মেডিসিন নিয়ে এবং পাশাপাশি হিজামা নিয়ে একটা সেন্টার দেওয়ার ইচ্ছে আছে। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমি চাইছি বিয়েটা শরিয়ত মতো হোক। কোন এক জুম্মাবার মসজিদেই বিয়েটা হোক, কিন্তু মসজিদে খেজুর ছুড়াছুড়ি এইসব না হোক। যেহেতু আমার মা বাবা নেই সেহেতু বেশি মানুষকে আপ্যায়ন করার মতো সামর্থ্য আমার নেই। সবদিক বিবেচনায় রেখে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। আর মোহরানা সামর্থ্যানুযায়ী যতটুকু পারে সাথে সাথে আদায় করতে হবে ইং শা আল্লহ্। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| পাত্রের দাড়ি প্রসঙ্গে |
পাত্রের দাড়ি থাকতেই হবে |
| সর্বোচ্চ বয়স |
৩২ |
| গাত্রবর্ণ |
শ্যামলা-ফর্সা |
| নূন্যতম উচ্চতা |
৫'৬"-৫'১০" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
উচ্চমাধ্যমিক |
| জেলা |
ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। তাছাড়া কাছাকাছি যেকোন জেলা। |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
যেকোন হালাল পেশা |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত |
| পারিবারিক অবস্থা |
মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
নিজের রাগের ওপরে কন্ট্রোল আছে, যেকোন পরিস্থিতিতে নিজেকে সংযত রাখেন। কথাবার্তায় নম্রতা, ভদ্রতা আছে। পোশাকে যথেষ্ট শালীনতা, বন্ধুতসুলভ আচরণ, আমার সবচেয়ে ভালো বন্ধু হবেন এমন। ঘুরাঘুরি পছন্দ করেন, মন খুলে কথা বলবেন আমার সাথে, সহজে কোনো মিথ্যার আশ্রয় নিবেন না। আর কোন কিছু লুকাবেন না আমার থেকে, যদি না তাতে কোন কল্যাণ থাকে, ইং শা আল্লহ্। |