ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
ভাবকীর মোড়, মুক্তাগাছা, ময়মনসিংহ |
| বর্তমান ঠিকানা |
মাস্টারপাড়া, মধুপুর, টাঙ্গাইল |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2015 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
মানবিক বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2017 |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা |
Bachelor of Arts in English Language, Literature and Linguistics |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
রাজশাহী বিশ্ববিদ্যালয় |
| স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন |
2026 |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
আধুনিক আরবি ভাষা শিক্ষা সার্টিফিকেট কোর্স,
আরবি বিভাগ,
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সার্টিফিকেট কোর্স ইন এরাবিক, ইনস্টিটিউট অফ ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বায়োডাটা পছন্দ হলে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
সহকারী অধ্যাপক |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
1 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
ছোট বোন অর্থনীতি বিভাগে বিএসএস করছে। বিবাহিতা। |
| চাচা মামাদের পেশা |
দাদা: ব্যবসায়ী ছিলেন। খোদা ভীরু, দানশীল এবং সমাজে সম্মানিত ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। বড় চাচা: অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী (ডাক বিভাগ) মেজো চাচা: সাংবাদিক ছোট চাচা: ব্যবসায়ী বড় ফুপু: মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষিকা মেজো ফুপু: গৃহিণী ছোট ফুপু: কর্মসংস্থান ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত
দ্বীনের জ্ঞান তেমন না থাকলেও চাচারা সবাই নামাজ পড়েন এবং তাদের স্ত্রীরা বাইরে গেলে বোরখা ব্যতিত বের হয়না এবং ফুপুদের সবাই বোরখা পরিধান করেন
নানা: ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক ও মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আলেম ও বক্তা হিসেবে সুপরিচিত ছিলেন
বড় মামা: আলেম এবং মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষক
মেজো মামা: মালয়েশিয়া প্রবাসী
সেজো মামা: গবাদি পশু চিকিৎসক
ছোট মামা: স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আল্লাহ তাআলা মেহেরবানী করে যাকিছু দিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ
আমার পিতার কর্মস্থল মধুপুর,টাঙ্গাইল হওয়ায় এখানে বাসা ভাড়া থাকা হয়। ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া গ্রামের বাড়ি মুক্তাগাছা,ময়মনসিংহে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ির কাজ চলমান আছে। আল্লাহ তাআলার অশেষ রহমতে মুক্তাগাছায় টাঙ্গাইল-ময়মনসিংহ রোড় সংলগ্ন বাজারের একাধিক স্থানে দোকান ও যথেষ্ট পরিমাণে জমি আছে আলহামদুলিল্লাহ। এর বাইরেও আরো বিভিন্ন জায়গায় বাণিজ্যিক,আবাদি ও অনাবাদি জমি আছে আলহামদুলিল্লাহ। সবমিলিয়ে আল্লাহ তায়ালা তার অশেষ রহমতে সচ্ছল অবস্থাতেই রেখেছেন আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই যথাসম্ভব আন্তরিকতার সাথে দ্বীন পালন করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবাণীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে শতভাগ না হলেও যতটুকু সম্ভব দ্বীনি পরিবেশ বজায় রেখে চলার চেষ্টা করেন আমার পরিবারের সদস্যরা। ইচ্ছাকৃতভাবে নামাজ কাযা হয়না আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই যথাযথভাবে পর্দার বিধান মেনে চলেন। মাহরাম নন-মাহরাম মেনে পর্দা নিশ্চিত করে চলার মত পরিবেশ আছে আলহামদুলিল্লাহ। জীবিকা অর্জনের ক্ষেত্রে শতভাগ হালাল পন্থা অবলম্বন করি আলহামদুলিল্লাহ। আমার বাবা ছোট বড় সকল ক্ষেত্রে অসদুপায় বর্জন এবং শরীয়তের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করেন। একই সাথে পরিবারের সদস্যদের শরীয়ত সম্মত ভাবে পরিচালনা করার চেষ্টা করেন। যেকোন বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় শরীয়ত সেই বিষয়ে কি বলে সেই বিধান অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। এক কথায় আমাদের পরিবার প্র্যাকটিসং মুসলিম পরিবার আলহামদুলিল্লাহ।
সামাজিকভাবে আমাদের পরিবার অত্যন্ত সম্মানিত এবং উচ্চশিক্ষিত পরিবার হিসেবে পরিচিত |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
হ্যাঁ, আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জাবি, টুপি সাথে পায়জামা/ট্রাউজার |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
হ্যাঁ, আলহামদুলিল্লাহ (জামায়াতের সহিত)। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
পরিবার ইসলামী ভাবধারার হওয়ায় ছোট থেকেই নামাজ পড়ি। তবে ইসলামকে সঠিকভাবে জানার পর গুরুত্বের সাথে নামাজ আদায় করা হয় এবং নামাজ কাযা করার কথা চিন্তাও করিনা। শরীয়ত সম্মত কারণ ব্যতীত এবং ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করি না। আমার দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নামাজ। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে কঠোরতা অবলম্বন করি এবং আরো কঠোর হওয়ার চেষ্টায় আছি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সহীহ এবং সুন্দর করে কুরআন তেলাওয়াত সবচেয়ে পছন্দনীয় নফল ইবাদত। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফী। তবে মাজহাব অনুসরণের ব্যাপারে আমি কট্টরপন্থী নই। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
ব্যক্তিগত ও পারিবারিক ক্ষেত্র থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন একমাত্র পথ। এর বাইরে সকল দর্শন ও মতবাদ বাতিল। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না, কখনোই না। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না, আলহামদুলিল্লাহ। তবে চোখে গ্লাস পরি |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
ছোট ছোট কিছু খেদমতে সম্পৃক্ত থাকার তৌফিক আল্লাহ তায়ালা দান করেছেন আলহামদুলিল্লাহ। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়াহ কমিউনিটি এর সাথে সম্পৃক্ত আছি |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে আজমাইনদের অনুসারী |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
কবর জিয়ারত করা এবং তার বাসিন্দার জন্য দোয়া করা বৈধ। কিন্তু মাজারে সিজদা করা ও কিছু চাওয়া স্পষ্ট শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আল ইলমু ওয়াল উলামা, মুসলিম উম্মাহর পতনে বিশ্বের কি ক্ষতি হলো, সীরাতে ইবনে হিসাব |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহ), শায়েখ মোহাম্মদ হাসান আল বান্না, আল্লামা তকী ওসমানী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ডক্টর ওমর সোলাইমান, ওস্তাদ নোমান আলী খান, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
কোরআন তেলাওয়াত, হামদ, নাত, গজল, নাশিদ এবং বক্তব্য প্রদানে অল্পবিস্তর পারদর্শী |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
ইসলামী দৃষ্টিকোণ থেকে নিজের সম্পর্কে নিজে কিছু বলা শোভনীয় নয়। শুধুমাত্র কাঙ্খিত জীবনসঙ্গীনি খুঁজে পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নিজের সম্পর্কে কিছু বলছি: বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব’।(সূরাতুল আন'আম আয়াত ১৬২) এই আয়াত সামনে রেখে জীবন যাপনের চেষ্টায় রত আছি। আল্লাহকে সাক্ষী রেখে নিজের সম্পর্কে কিছু তথ্য প্রদান করছি। জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আখেরাতের সফলতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রত্যেকটি কাজ যেন হয় আখেরাতকে সামনে রেখে, সেই প্রচেষ্টায় আছি।
ফরজ এবং ওয়াজিব বিধানসমূহ পালনের ব্যাপারে সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করি। শরীয়ত কর্তৃক নির্ধারিত হালাল হারাম পূর্ণ মনোযোগিতার সহিত পালন করি। সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু মানুষ গুনাহ থেকে পরিপূর্ণরূপে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেনা এটাই স্বাভাবিক। দৃষ্টি হেফাজতের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানার ভিতরে নিজের জীবন পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব নফল পালনে উৎসাহিত করেছেন সেগুলো নিয়মিত পালন করার চেষ্টা করি। তবে মাঝেমধ্যে বাদ পড়ে যায়। ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তিতে জীবন পরিচালনা করি। চারিত্রিক সৌন্দর্য বর্ধন এবং তা ধরে রাখা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সমূহের মধ্যে একটি। আল্লাহর কাছে বাহ্যিক সৌন্দর্য এবং সম্পদ থেকে আত্মিক সৌন্দর্য অনেক অনেক বেশি পছন্দনীয়। আত্মা কলুষিত হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রেখে এবং আত্মিক উন্নতির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন জীবনের উদ্দেশ্য। আমি খুবই শান্ত স্বভাবের মানুষ। কম কথা বলি, বেশি কথা বলা পছন্দ করি না। হইহুল্লোড়, রাগারাগি, ঝগড়াঝাঁটি, তর্কাতর্কি অত্যন্ত ঘৃণা করি এবং এসব জিনিস থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করি। মোটকথা, দ্বীনকে সামনে রেখে পুরো জীবনকে পরিচালনা করার চেষ্টায় আছি। হয়তো নিজের সম্পর্কে সবকিছু বলিনি কিন্তু আশা করছি যতটুকু বলেছি তা থেকে আমার সম্পর্কে ধারণা করতে পারবেন।
আমার পছন্দের বিষয় সমূহ গুলোর মধ্যে উল্লেখযোগ্য
১। কোরআন তেলাওয়াত
২। হামদ নাত ও গজল গাওয়া
৩। ভ্রমণ
৪। বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক বাঙালি খাবার উপভোগ
৫। ইভেন্ট ম্যানেজমেন্ট
অপছন্দের বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিংসা, মিথ্যা, রাগ, তর্ক, ঝগড়া
নিজের জীবনকে দিনের জ্ঞান অর্জন এবং দ্বীনি কাজে ব্যয় করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করাই জীবনের লক্ষ্য |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ |
বিয়ের সময়কাল আনুমানিক দুই বছর এর আশেপাশে। ডিভোর্স হয়েছে ২০২১ সাল। কোন সন্তানাদি নেই।
বায়োডাটা পছন্দ হলে এ বিষয়ে বাকি কথা হবে ইনশাআল্লাহ। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে দ্বীনের অর্ধেক সাব্যস্ত করেছেন। দ্বীনকে পূর্ণতা দান করার জন্য, পরিপূর্ণ ইসলামী ভাবধারায় পরিবার গঠনের উদ্দেশ্যে এবং দ্বীনি পরিবার গঠনের মাধ্যমে আখেরাতের সফলতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথকে সহজ করার জন্য বিয়ে করতে চাই ইনশাআল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
পরিপূর্ণ ভাবে পর্দা মেনে চলার ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
আল্লাহ দ্বীনের জ্ঞান অর্জনের পথ মৃত্যু পর্যন্ত খোলা রেখেছেন। তাই আমি আমার স্ত্রীকে উৎসাহ প্রদান এবং সর্বোচ্চ সহযোগিতা করব এই ব্যাপারে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয়টি আলোচনা সাপেক্ষে |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
না, ইন-শা-আল্লাহ। |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
নিজ বাড়িতে পরিবারের সাথে। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
যৌতুক, উপহার বা অর্থ এবং এসব কিছুর সমজাতীয় কোন কিছুই আশা করি না। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ হবে ২০২৬ সালে ইনশাআল্লাহ। এখন উদ্ভাসে শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং পাশাপাশি টিউটোরিং করা হয়। মাসিক ইনকাম সর্বোচ্চ ১৬০০০ পর্যন্ত। পড়াশোনা শেষে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে কলেজে শিক্ষকতা করার পরিকল্পনা আছে। নিবন্ধন পরীক্ষা শেষে পারিবারিক সম্পত্তি এবং বাণিজ্যিক জমিগুলো কাজে লাগানোর সুনির্দিষ্ট পরিকল্পনা সমূহ বাস্তবায়নের কাজে হাত দিব ইনশাআল্লাহ। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমি আমার ক্যারিয়ার দ্বীনি পড়াশোনার ওপর গড়ার পরিকল্পনা করেছি। এই বিষয়ে পড়াশোনা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আরবি ভাষা শিখছি। আমার লক্ষ্য হচ্ছে কুরআনিক রিসার্চ। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২৫ |
| গাত্রবর্ণ |
শ্যামলা, উজ্জ্বল শ্যামলা, ফর্সা |
| নূন্যতম উচ্চতা |
৪'৮"- ৫'৪" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
ফরজে আইন পালনের জন্য নূন্যতম জ্ঞান, ইসলাম অনুযায়ী চলার জন্য প্রাথমিক জ্ঞান ও সন্তানদের প্রাথমিক শিক্ষা দেওয়ার মত যোগ্যতা থাকলেই চলবে ইন-শা-আল্লাহ |
| জেলা |
ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের যেকোনো জেলা |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিতা, ডিভোর্সড, বিধবা |
| পেশা |
প্রযোজ্য নয় |
| অর্থনৈতিক অবস্থা |
মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত |
| পারিবারিক অবস্থা |
দ্বীনের জ্ঞান সম্পন্ন এবং ইসলামী শরীয়তের ভিত্তিতে পরিচালিত পরিবার প্রথম প্রাইওরিটি। দ্বিতীয় প্রাইওরিটি, সমাজে সম্মানজনক অবস্থান রয়েছে এমন পরিবার। |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
১। জীবনের একমাত্র লক্ষ্য আখেরাতের সফলতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
২। ইসলামী মূল্যবোধ, চিন্তাধারা এবং নৈতিকতার ভিত্তিতে জীবন পরিচালনাকারিনী।
৩। ফরজ, ওয়াজিব, হালাল, হারাম ও পর্দা সর্বোচ্চ কঠোরতার সাথে পালনকারিনী।
৪। অবশ্যই নফল ইবাদাত পালনে আগ্রহী হতে হবে।
৫। পরিচ্ছন্ন মন মানসিকতার অধিকারী হতে হবে।
৬। সোশ্যাল মিডিয়ায় আসক্তি থাকলে কোনভাবেই তা গ্রহণযোগ্য হবে না।
৭। ফরজ ও ওয়াজিব হুকুমসমূহ এবং হালাল-হারাম বিধানসমূহ পালনে অমনোযোগী হলে যোগাযোগ করবেন না।
এক কথায়, আমি আমার জীবন সঙ্গীর জীবনের প্রত্যেকটি ধাপে (কথা, কাজ, আচার-আচরণ, চিন্তাভাবনা, চরিত্র, মন মানসিকতা) ইসলাম উৎসাহিত করে এমন গুণ অর্জন এবং ইসলাম অনুৎসাহিত করে এমন গুণ বর্জন করার ইচ্ছা পোষণকারী হিসেবে দেখতে চাই। |