ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
Khulna Abu naser hospital |
| বর্তমান ঠিকানা |
Khulna Abu naser hospital |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
কওমি মাদ্রাসা |
| আপনি কি হাফেজ? |
না |
| দাওরায়ে হাদীস কোন বর্ষে পড়ছেন? |
|
| সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা |
জামাত- নাহবেমীর
আল জামিআতুল আরাবিয়্যাহ খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা
সন- ২০১৮ |
| অন্যান্য শিক্ষাগত যোগ্যতা |
ক্বারিয়া কমপ্লিট হয়েছে ২০২৩ এ মানারাতুল উলুম মহিলা মাদরাসা সিলেট থেকে
মুআল্লীমা ট্রেনিং ২০২৫ এ ইসলামিক অনলাইন মাদরাসা থেকে |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
SMC social marketing & company Post- Driver |
| মাতার পেশা |
Housewife |
| বোন কয়জন? |
4 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
আমি বড়
মেজোবোন : দাওড়া জামাতের ছাত্রী ক্বওমী মাদ্রাসা
ছোটবোন : হেদায়াতুন্নাহু জামাতের ছাত্রী ক্বওমী মাদ্রাসা
ছোটবোন: প্রি প্লেতে পড়ছে |
| চাচা মামাদের পেশা |
বড় চাচ্চু :মৃত
মেজো চাচ্চু :ইলেক্ট্রনিক কাজ করেন
আমার আব্বু ছোট
মামা ১জন : ঢাকাতে মেডিসিন কম্পানীতে জব করেন। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
নিম্ন মধ্যবিত্ত |
ব্যক্তিগত তথ্য
|
| ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? (পর্দার বিবরণ) |
আমি বোরকার সাথে মুখ ঢাকি ও মোজা পড়ি |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জ্বী আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোট থেকেই আলহামদুলিল্লাহ |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বী আলহামদুলিল্লাহ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
আক্বীদা: আহলুস'সুন্নাহ ওয়াল জামাআহ মানহাজ:আস-সালাফ |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নেই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না ইসলামি লেকচার,পডকাস্ট, রেকর্ডেড ক্লাস,অডিও-বুক,তিলাওয়াহ,নাশিদ, রেসিপি এবং শিক্ষণিয় ভিডিগুলো দেখা হয়। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না আলোচনায় জানানো হবে ইং শা আল্লাহ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না ইচ্ছা আছে ভিষণ তবে ব্যাক্তিগতভাবে সৎ পরামর্শ দিয়ে থাকি |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
কবরকে মাজার বা দরগাহ বলা বিদ'আত এবং এটা শির্কের রাস্তাকে উন্মুক্ত করে দেয়।এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
ইসলামি আক্বীদা,ফিকহুল আকবার,রাহে বেলায়াত ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
ড.জাকির নায়েক, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিঃ), আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক,শায়েখ আহমাদুল্লাহ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
বিয়ের পর নিজের হাতে বানানো নির্দিষ্ট খাবার ডেলিভারি করা হয়েছে, শখের বসে।
ছাত্রী অবস্থায় এলাকার কিছু বাচ্চা এবং মহিলাদের আল-কোরআন শিক্ষা দেয়া হতো ডিভোর্সের পরও আল-কোরআনের পাঠদান করানো হয়েছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।
ঘরোয়া তালিম করানো হয়েছে এলাকার আন্টিদের নিয়ে আলহামদুলিল্লাহ।
এছাড়া সেলাইয়ের কাজ করা হয় টুকটাক এবং বিভিন্ন হাতের কাজ শখ করে করা হয়। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমার জীবনের উদ্দেশ্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ক্ষমা পাওয়া। তাঁর সন্তুষ্টি অর্জনে সর্বত্তম চেষ্টা করি এবং আল্লাহর ভালোবাসার পাত্রী হতে চাই। আমি পরিপূর্ণভাবে দ্বীন পালনের চেষ্টা করছি। ইসলামের প্রতিটি বিধান বিশেষ করে ফরয,ওয়াজিব, সুন্নাতে মুয়াক্কাদাহ্ গুলো যথাসাধ্য চেষ্টা করি। হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি।মাহরাম, গায়রে-মাহরাম মেনে চলি। ইসলামিক বই পড়তে পছন্দ করি খুব।বিশেষ করে ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লহ), আব্দুর রাজ্জাক বিন ইউসুফ,আব্দুল হামিদ ফায়জী এবং ড. মুযাফফার বিন মূহসীন প্রমূখ, উনাদের বই পড়তে খুব ভালো লাগে। রাহে বেলায়াত, ইসলামি আকিদা সহ অনান্য অনেক বই পড়া হয়েছে আলহামদুলিল্লাহ!
আমি পর্দায় থাকতে পছন্দ করি। মিতব্যায়ী পছন্দ করি। নিম্ন আওয়াজ(ভয়েজ) এবং অল্পভাষীদের পছন্দ করি।কলহ পছন্দ করিনা। সুন্নাহ মুতাবেক চলতে পছন্দ করি। মক্কা মদিনায় থাকার আপ্রাণ ইচ্ছা, সৌদির জন্য আগ্রহি, আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমিন!
অনাড়ম্বর জীবন-যাপনকারী,বিলাসিতা যেমন অপছন্দ করি তেমন কার্পন্যও পছন্দ করিনা।আল ক্বোরআনের একনিষ্ঠ খাদেমা হতে চাই, নিজে দ্বীনি জ্ঞান অর্জন করে সে অনুযায়ী চলতে এবং দ্বীনের দাওয়াতি কাজে অংশগ্রহণের ইচ্ছা, পারিবারিক লাইব্রেরির ইচ্ছা, আতরের কালেকশন রাখা, অর্গানিক লাইফস্টাইল+অর্গানিক খাবার পছন্দ, গোছানো এবং পরিপাটি থাকা এবং এমন মানুষদের পছন্দ করি এবং রসূল(সা:)এর সুন্নতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারলে সবচেয়ে বেশি প্রশান্তি পাই। পরিপূর্ণভাবে ইসলামের পথে চলতে চাই! দুনিয়ার উপর সবক্ষেত্রে দ্বীনকে প্রাধান্য দেয়ার সর্বচ্চ চেষ্টা করছি। জানামতে কোন কবিরা গুনাহে জড়িত নই,মাঝে, মাঝে হয়তো সগীরাহ গোনাহ হয়ে যায়,তবে আমি চাই সকল প্রকার গোনাহ হতে একদম শতভাগ নিখাঁদ মুসলিমাহ হতে। সহিহ কোন কিছু জানার পর তা অমান্য করার মতো দুঃসাহস আল্লাহর রহমতে আমার নেই।আল্লাহ যা চান, নবী (সাঃ) যা করেছেন সেটা মন থেকে পরম ভক্তির সাথে সম্পূর্ণভাবে পালন করতে চাই। দ্বীনি ইলম অর্জন করতে চাই আমৃত্যু।
আমি সালাফি মানহাযের অনুসারী তাই আমি একজন সালাফি মানহাযের পাত্র চাই।আমি সর্বদা ইসলামি জ্ঞান অর্জন এবং আলোচনা করতে পছন্দ করি তাই এমন একজনকে পাত্র হিসেবে প্রত্যাশা করছি যিনি, নিজেও ইসলামি জ্ঞান অর্জন এবং আলোচনা করতে পছন্দ করেন। আমি বড়দের সন্মান এবং ছোটবাচ্চাদের স্নেহ করি।
আলহামদুলিল্লাহ! ছোট থেকেই নিয়ম-নীতি, রুটিন এবং রুলসের মধ্যে থেকে বড় হওয়া একটি মেয়ে আমি।বলতে গেলে আমাদের বংশের ভেতরে কেউই কওমী/মাদ্রাসা লাইনের না, সবার ব্যাকগ্রউন্ডই জেনারেল লাইন তাই স্টিল এবং প্রথম আমরাই কওমী মাদ্রাসা লাইনে আলহামদুলিল্লাহ!!!
প্রথমদিকে হেদায়েতের পথে এ-তোটা না থাকলেও রুটিন, নিয়ম-কানুন ও রুলসের বাহিরে চলা হয়নি কখনোই আলহামদুলিল্লাহ!
আলহামদুলিল্লাহ! আল্লাহ ছোট থেকেই হেদায়েতর পথ দেখিয়ে দিয়েছেন এবং আমাদের আব্বু-আম্মু চালিত করেছেন সেই পথেই আলহামদুলিল্লাহ!
এজন্য প্রথমে স্কুলে পড়া হয় আমার ক্লাস-5 পর্যন্ত।
এরপর-থেকে কওমী মাদ্রাসায় ভর্তি করে দেয়া হয় আমাকে এবং তখন থেকেই রুলসের মধ্যেই থেকে,ঘরের এককোনায় মানুষ হওয়া একটি মেয়ে আমি। গুনে,গুনে গুটিকয়েক নন-মাহরাম দেখা হয়েছে আমার ছাত্রী জীবনে।তালীম,মাদরাসা আর নিকট আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া ছাড়া বাসার বেলকনিতেও যাওয়া হয়নি সচরাচর আমার! আম্মুর জন্যই! মার্কেটেও নিয়ে যেতেননা আম্মু আমাকে। বাসার জানালা দিয়ে আকাশ আর পরিবেশ দেখা। বাড়িতে গেলে কাজিন আর মাদরাসায় গেলে বান্ধবীদের থেকে শোনা তারা মার্কেটে গিয়ে, অনেক দেখেশুনে নিজেদের চয়েজ মতো শপিং করে, টিভি দেখে।
বিঃদ্রঃ আমাদের বাসায় আমি ছোট থেকেই টিভি নেই। মোবাইলও বিয়ের পর থেকেই ব্যাবহার করা হয়।
তো,
তাদের সবার মুখে মার্কেটের কথা শুনে যেতে ইচ্ছে জাগে আমার ছোট অবুঝ মনে। আম্মুর কাছে আবদার আমার, আমিও যাবো, আমার ক্লাসমেইটরা বলে, তোমার আম্মু তোমাকে তালা মেরে মার্কেটে চলে যায়? কিভাবে?
এভাবে বললে, আম্মু আমাকে বলেছিলেন হ্যাঁ,
দুনিয়ায় এই নোংরা মার্কেটে যেতে হবেনা, জান্নাতের বাজারে যাবে ইং শা আল্লাহ্!
একদিন জোরাজোরি করে মার্কেটে আমার ধ্যান-ধারনা ভুল হয়ে যায়। গায়রে-মাহরামদের ভিড়ে ধাক্কা খেয়ে, বাসায় এসে বোরকা চেঞ্জ না করেই বিছানায় পড়ে অনেক কেঁদেছি। আর,তাওবা করেছি।আম্মুর সেই স্বপ্নকে মনে রেখে চলতে শিখেছি আলহামদুলিল্লাহ! ইং শা আল্লাহ! জান্নাতের বাজারেই যাবো।
আমার সবটুকু স্বপ্ন ছিলো আল্লাহ্ ও তাঁর রসূল (সাঃ) আর সাহাবাদের অনুসরণ করা এবং এই অনুসরণের মাধ্যমেই পরম আনন্দ পেতাম। আমার জীবনের শেষ দীনটি যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। আমি আল্লাহর নূরের এক ফোঁটা ঝলক হতে চাই।
আমার জীবনে ইচ্ছা ছিলো, আমার নামে তো সাহাবী নেই, কোন তাবেঈন তাবে-তাবেঈন ও নেই। আমি তো রসূলের জামানায় থাকা নামকরা সাহাবী হতে পারবো নাহ! তাবেঈন, তাবে-তাবেঈন ও হতে পারবো নাহ! কিন্তু প্রিয় রসূল (সাঃ) এর উম্মতের মধ্যে রাবেয়া বসরী তো একজন সফল নারী যাঁর নাম সৃতির পাতায় স্বাক্ষরিত, আমিও আমিও এমন একজন হতে চেয়েছিলাম কিন্তু মাঝ পথে এসে ভেস্তে গেল সবকিছু নিয়ম-নীতি, রুটিন,স্বলাত,সিয়াম,পর্দা সবকিছুতেই বিপরিত প্রভাব পড়ে। তাঁরটা ঠিক করতে গিয়ে নিজেরটা নিয়েই হিমশিম খেয়ে যাই।এটা মন্দ সঙ্গ অথবা অসৎ সঙ্গের প্রভাব কিনা জানিনা। তবে বিয়ের পর একটি স্বামীই একটি মেয়ের অভিভাবক সে-ই অভিভাবকের জায়গাটাই যদি ঠিক না থাকে বরং বিপরীতমুখী হয় তাহলেই আসল সমস্যাটা দেখা দেয়।এতেও আলহামদুলিল্লাহ!!! আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ!!!
আল্লাহ কাকে কখন কিভাবে পরিক্ষা নিবেন আমরা কেউ-ই জানি না। তাই আমি একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী চাই আমার জীবনে,যার মাধ্যমে আমার ঈমানে আরো মজবুতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।
ঈমান অমূল্য ধন।প্রকৃত মুমিনই একজন প্রকৃত মানব।প্রকৃত ধনী আত্মার ধনী।
অবশ্যই আমি চাইবো যে, যিনি আমার জন্য আগ্রহি তিনি আমার বায়োডাটা ভালোভাবে পড়ে আমার পরিবারের সাথে যোগাযোগ করবেন |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| আপনার ডিভোর্সের সময়কাল ও কারণ |
নাহবেমীর জামাতে অধ্যায়ণরত অবস্থায় বিয়ে হয়। তারপর পড়াশোনা বন্ধ হয়ে যায়। ডিভোর্সের পর থেকে হিফযের পথে যাত্রা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ!
বিয়ের তারিখ:১৬.১২.২০১৮
ডিভোর্স তারিখ:১৮.০৫.২০২১
ডিভোর্সের কারণ: দ্বীনদারিত্ব
লেবাসধারী দ্বীনদার,অহংকার, কথায় কথায় বড়দের অসম্মান করা,মিথ্যা বলা,খোঁটা দেয়া,বদ-মেজাজি, দুজনের মতের অমিল ছিলো ইত্যাদি।
সন্তান নেই। সংসার করা হয়েছে ৫-৬মাস। |
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জ্বী, রাজি |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার বিশেষ নিয়ামাহ ও রসূল (সঃ)এর সুন্নাহ। ঈমানের পরিপূর্ণতায় সহায়ক। চরিত্র গঠনের অন্যতম উপাদান এবং অনেক সাওয়াবও রয়েছে। আর্দশ পরিবার গঠন,জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের উপকরণ হচ্ছে বিয়ে।যা প্রত্যেক মানুষের স্বভাবজাত চাহিদা। মহান আল্লাহ রব্বুল আলামীন কুরআনুল কারিমে বিয়ে সম্পর্কে অনেক আয়াত নাযিল করেছেন। বিয়ে সম্পর্কিত আল্লাহর কালামের এসব আয়াত আমাদের জন্য বিয়ের ব্যাপারে পথপ্রদর্শক। বিয়ে একজন নারী বা পুরুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।বিয়ে ছাড়া আমাদের জীবন আনন্দময় হওয়া বা পরিপূর্ণতা লাভ করা কঠিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন এবং দিয়ে মাধ্যমে আমরা যে প্রশান্তি লাভ করতে পারব সে কোথাও বলেছেন। |
| বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে চান? (ছাত্রী হলে) |
জ্বী, ইং শা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি জ্ঞান অর্জনের চর্চা অব্যহত রাখবো। |
| বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান? (চাকরিজীবী হলে) |
না,তবে দ্বীনি খিদমাতের ইচ্ছা আছে |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
প্রযোয্য নয় |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
মদিনায় থাকনেন এবং আমাকেও ওখানেই রাখবেন এমন পাত্রের জন্য আগ্রহি খুব ইচ্ছা মদিনায় যেনো আমার দাফন সম্পন্ন হয়।
আমি অনুকরণ প্রিয় তাই জীবনসঙ্গীর ব্যাপারে দ্বীনদারীত্ব, উত্তম আখলাক্ব এবং দ্বীনি ইলম চর্চার ব্যাপারে ছাড় দিতে প্রস্তুত নই। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| পাত্রের দাড়ি প্রসঙ্গে |
পাত্রের দাড়ি থাকতেই হবে |
| সর্বোচ্চ বয়স |
৩৫ |
| গাত্রবর্ণ |
চক্ষুশীতলকারী,শ্যামলা,উজ্জ্বল শ্যামলা,ফর্সা,কালো |
| নূন্যতম উচ্চতা |
৫'৮" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
মাওলানা,মুফতী |
| জেলা |
মানুষিকতা ভালো হলে জেলা ম্যাটার করবে না ইং শা আল্লাহ |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত, ডিভোর্সড,বিপত্নীক |
| পেশা |
হালাল |
| অর্থনৈতিক অবস্থা |
প্রয়োজন পূরণ এবং সাদাকা দেয়ার মতো সামর্থবান |
| পারিবারিক অবস্থা |
মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
আমার জীবনে আমি এমনএকজন জীবনসঙ্গী চাই যিনি তাকওয়াবান, দ্বীনদার, বিনয়ী,যোগ্যতাসম্পন্ন এবং সচ্চরিত্রবান,যিনি আল্লাহ ও তাঁর রসূল (সাঃ) কে সর্বৌত্তভাবে মেনে চলতে ইচ্ছুক,তাঁকে এই ক্ষুদ্র জীবনের সফরসঙ্গী হিসেবে পেতে চাই।যেন, আমার দুনিয়ায় দ্বীন পালন সহজ হয় এবং যার সঙ্গে সফরের সূচনা হবে দুনিয়ায় আর গন্তব্য হবে জান্নাত ইং শা আল্লাহ্! আমার জীবনে আমি এমন একজন জীবনসঙ্গী চাই যিনি দুনিয়া ও আখিরাতে আমার সঙ্গী হবে। যিনি আমাকে খুব যত্ন সহকারে হিকমাহর সাথে দ্বীনের পথে আগলে রাখবেন।এমনভাবে ভালোবাসবেন যেমন ভালোবাসা পছন্দ করেন মহান আল্লাহ তা'য়ালা ও তাঁর রসূল (সাঃ), যিনি হবেন আল্লাহর রঙে রঙিন। আর,ভালোভাবে রাঙিয়ে দিবেন আমাকেও মহান আল্লাহর রঙে। এমন একজন সঙ্গী চাই যিনি আল্লাহকে অন্তর থেকে ভয় করেন।জীবনের প্রতিটা ক্ষেত্রে দ্বীন পালন করেন। যিনি সর্বপরি দ্বীনকে প্রাধান্য দেন। কিন্তু, আজকাল লেবাসধারী দ্বীনদারি-ই বেশি। দয়া করে লেবাসি দ্বীনদার কেউ যোগাযোগ করবেন না। উপরাপরি দ্বীনদারিত্বের মোড়কে নিজেকে আগলে নিলেও দিলে দ্বীনদারিত্ব আগলে নিতে পারেনি অনেকে,এমন লোক থেকে আল্লাহ আমাকে হেফাযত করুন।
আমি এমন একজন জীবনসঙ্গী চাই, ইং শা আল্লাহ! যিনি প্রকৃত আল্লাহভীরু,তাকওয়াবান,পরহেজগার, সবসময় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলেন যিনি,আখিরাতমূখী।হালাল উপার্জন করেন যদি-ও তা খুবই সামান্যও হয়।যার উপার্জনে হারাম নেই।
আমার কাছে সুন্দর মানুষের থেকে বিশ্বস্ত এবং সু-সৎসরিত্রের মানুষ বেশি দামী।যিনি দ্বীনি ইলম অর্জনে প্রবল আগ্রহি এবং আমাকে দ্বীনি ইলম অর্জনে তাগিদ দিবেন এবং শেখাবেন। যিনি ইসলামি বই পড়তে এবং কুরআনুল কারিম তিলাওয়াত করতে পছন্দ করেন। স্বলাতে মনোযোগী, ইবাদাতে আগ্রহি এবং আমাকে ইবাদাতে তাগিদ দিবেন এবং সহযোগিতা করবেন।নন-মাহরাম মেনে চলেন। নিজের চক্ষুদ্বয় সংযত করেন। যিনি আমার এবং নিজের পর্দার ব্যাপার খুবই কঠোর হবেন। নন-মাহরামের সামনে যেতে দিবেন না, যা-ই হোক না কেন।গায়রত-ওয়ালা।এমাত্র গায়রত-ওয়ালা পুরুষই পারে নিজেকে দায়্যিসুস হওয়া থেকে বাঁচাতে।অবশ্যই বাসায় পর্দার পরিবেশ থাকতে হবে। এই ফিতনা ভরা যুগে ঈমান আগলে বাঁচা কঠিন তাই যিনি ফিতনা থেকে আমাকে আগলে রাখবেন,নিজেও ফিতনা থেকে বেঁচে থাকবেন,,যাকে দেখে এক দেখায় আমার মন ভরে যাবে,এমন একজন জীবনসঙ্গী চাই আমার রব্বের কাছে!
বিঃদ্রঃ যেহেতু প্রথমবার লেবাসধারী দ্বীনদার দেখেই ভুল করা হয়েছিল, তাই চাইনা দ্বিতীয়বার এক-ই ভুল করতে। তাই দয়াকরে লেবাসধারী দ্বীনদার যোগাযোগ করা থেকে বিরত থাকুন। |