বায়োডাটার নম্বর:26545

বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 26-May-1998
বয়স Current age is 27 Years 10 Montns 25 Days
স্থায়ী ঠিকানা (জেলা) মুন্সিগঞ্জ
স্থায়ী ঠিকানা (উপজেলা) সিরাজদিখান
বর্তমান ঠিকানা (জেলা) মুন্সিগঞ্জ
বর্তমান ঠিকানা (উপজেলা) সিরাজদিখান
গাত্রবর্ণ ফর্সা
উচ্চতা ৫'৫''
ওজন ৬১ কেজি
রক্তের গ্রুপ AB+
পেশা সফটওয়্যার ইঞ্জিনিয়ার
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা উপজেলা সদর, সিরাজদিখান,মুন্সীগঞ্জ
বর্তমান ঠিকানা উপজেলা সদর, সিরাজদিখান,মুন্সীগঞ্জ

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন 2015
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ বিজ্ঞান বিভাগ
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন 2017
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান শিক্ষাগত যোগ্যতা B.Sc in Computer Science and Engineering (CSE)
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম American International University Bangladesh
স্নাতক / স্নাতক (সম্মান) / সমমান পাসের সন 2022

পারিবারিক তথ্য

পিতার পেশা অবসরপ্রাপ্ত সেনাসদস্য, বর্তমানে সেনা কল্যাণ সংস্থাতে কর্মরত
মাতার পেশা প্রাইমারী স্কুল শিক্ষিকা
বোন কয়জন? 1
ভাই কয়জন? ভাই নেই
ভাই বোনদের পেশা ১ বোন আছে সে বিবাহিত
চাচা মামাদের পেশা বড় চাচা সরকারী চাকুরী করে যুব উন্নয়নে,আর বাকী ২ জন প্রবাসী, মামারা একজন আগে বিদেশ ছিলো এখন দেশে নিজেদের জায়গা জমি দেখাশোনা করে।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত, অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ। পরিবারের প্রায় সবাই ই চাকুরীজীবি।মুন্সীগঞ্জে নিজেদের ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১ তলা বাড়ি আছে নিজস্ব জমিতে। এছাড়াও আরো কিছু জমি জমা আছে।

ব্যক্তিগত তথ্য

আপনার দাঁড়ি আছে কি? জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? টি শার্ট ও প্যান্ট পড়া হয় বেশীর ভাগ
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? জ্বী আলহামদুলিল্লাহ
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ ।২০১৯ থেকে শুরু করেছিলাম। কিন্তু পরে আবার অনিয়মিত হয়ে পড়ি। সারাদিন কম্পিউটারে কাজ করতে হতো, এখনো হয় তাই মাঝখানে প্রচন্ড ঘুমের সমস্যায় ভুগি।তাই ফজর পড়তে পারতাম না বেশীর ভাগই।এর আগেও হাই স্কুল লাইফ থেকেই পড়তাম তবে নিয়মিত ছিলাম না। এখন এবারের ২০২৫ রমজান থেকে একটানা পাঁচ ওয়াক্ত নিয়মিত পড়ছি এবং আশা করি এই ধারাবাহিকতা শেষ নিঃশ্বাস পর্যন্ত জারি থাকবে ইন শা আল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? না পুরো পুরি না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব নন মাহরামদেরকে এড়িয়ে চলার। যেহেতু আমরা আত্মীয়-স্বজন সবার সাথে যৌথ পরিবেশে বড় হয়ে এসেছি তাই ই এটা কিছুটা কঠিন।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। ক্লাস ৫ থেকেই পারি।
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন দেশের তথাকথিত রাজনীতি পছন্দ করি না। গণতন্ত্র একটি কুফরী মতবাদ। একমাত্র খেলাফত কায়েমের মধ্যেই আমাদের কামিয়াবী রয়েছে।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? হ্যা। তবে চেষ্টা করি যতটা কম দেখা যায়। আর যেগুলো দেখি সেগুলো মুলত শিক্ষনীয় কিছু হাসিল করার উদ্দেশ্যে দেখি। আর গানের ক্ষেত্রে মিউজিক ছাড়া গান শোনার অভ্যাস করার চেষ্টা করছি।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? হ্যা ওসিডি বা শুচিবায়ু । অর্থাৎ খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, একই চিন্তা বার বার করা ,নিজের জিনিস অন্যদেরকে ব্যবহার করতে না দেয়া, সবকিছু খুব গুছিয়ে রাখা,সব কাজ খুব নিখুতভাবে করতে চাওয়া এ রোগের অন্যতম বৈশিষ্ট্যসমূহ। নির্দিষ্ট কিছু জিনিসের প্রতি আমার প্রচন্ড অস্বস্তি রয়েছে। ট্রিটমেন্ট নিচ্ছি প্রায় এক বছর ধরে আশা করি একটা সময় ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বী আলহামদুলিল্লাহ মোটামুটি বলা যায়। মুন্সীগঞ্জ দ্বীনি সার্কেলের সাথে বিভিন্ন দ্বীনি বিষয়ে কাজ করার চেষ্টা করছি। এছাড়া ভাগওয়া লাভ ট্রাপ, ইহুদিদের ষড়যন্ত্র নিয়ে ও বিকল্প ইসলামিক সোশ্যাল মিডিয়া সাইট ব্যাবহার করা নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এস এস সির পরে তাবলীগে গিয়েছিলাম এক চিল্লায় ,এছাড়া তারপরে তিন দিনের জামাতে গিয়েছিলাম দুইবার। তারপর আর যাওয়া হয়নি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমাদের দেশে প্রচলিত মাজারের যে কার্যক্রম তা বেশীর ভাগ ই শিরকের পর্যায়ের ই আমার জানামতে। যদি শুধু ঘোরার উদ্দ্যেশ্যে কেউ শুধু দেখতে যায় তাহলে শিরক হওয়ার কথা না।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন জীবন যেখানে যেমন, প্যারাডক্সিক্যাল সাজিদ, ফেরা,ফেরা ২, আর রাহীকুল মাখতুম, নবীজির (স:) পরশে সালাফের দরশে,বেলা ফুরাবার আগে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ,আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি রহিমাহুল্লাহ, ড. ইসরার আহমেদ রহিমাহুল্লাহ, মিজানুর রহমান আজহারী, ড. জাকির নায়েক, শায়েখ আহমাদুল্লাহ, শায়খ হারুন ইজহার, ডা: শামসুল আরেফিন , আসিফ আদনান, আবু ত্বহা আদনান,মুফতি মেনক, আব্দুল হাই সাইফুল্লাহ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ড. মঞ্জুরে এলাহী
বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) ইংরেজি উর্দু এবং হিন্দি ভাষা ফ্লুয়েন্টলি পারি আলহামদুলিল্লাহ । এছাড়া বর্তমানে আরবি ভাষা শেখার চেষ্টায় আছি ইন শা আল্লাহ।
নিজের সম্পর্কে কিছু লিখুন প্রথমত, আমি সবকিছুতে যতটা সম্ভব সর্বোচ্চ সৎ এবং ডেডিকেটেড থাকার চেষ্টা করি। মিথ্যা বলা আমার একদমই পছন্দ না, তাই মিথ্যাবাদীদেরকে খুবই অপছন্দ করি। দ্বিতীয়ত, আমি ডিসিপ্লিনড লাইফ লিড করার চেষ্টা করি। কোন কাজ মনোযোগ দিয়ে সিরিয়াসলি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ। তাই কাজে অযথা হেলামি করা, গরিমসি করা, অমনোযোগী থাকা এগুলো আমার একদমই পছন্দ না। সময়ের কাজ সময় শেষ করাকে পছন্দ করি।এছাড়া আমি খুব লজিক্যাল মানুষ তাই অনর্থক/অযৌক্তিক কথা ও কাজকে পছন্দ করি না। তৃতীয়ত, আমি খুবই হেলদি লাইফ স্টাইল লিড করার চেষ্টা করি। জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করি এবং প্রাকৃতিক খাবার খাওয়াকে বেশি প্রাধান্য দেই। তাই আমার ভবিষ্যৎ জীবন সঙ্গিনী ও এমনটাই হবে এটাই কাম্য। চতুর্থত, যেহেতু আমি একজন ওসিডি রোগী তাই সবকিছু খুব পারফেক্ট আর নিখুতভাবে করাই আমার উদ্দেশ্য থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করি। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এমন মানুষ সাধারণত আমার পছন্দ নয়। আমার সব জিনিস গুছিয়ে রাখার অভ্যাস রয়েছে, তাই অগোছালো বা এলোমেলো কোন কিছু পছন্দ করি না। লাক্সারিয়াস লাইফ আমার পছন্দ না।মিতব্যায়িতা পছন্দ করি তবে কৃপণতা পছন্দ করি না। যৌক্তিক কারণে এবং অপারগ অবস্থায় মানুষের প্রতি সহানুভূতিশীল হতে পছন্দ করি। বিপদে মানুষকে সাহায্য করতে অত্যন্ত পছন্দ করি এবং সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ। প্রাণীদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং আবেগ রয়েছে। হাদিসে আছে, প্রতিটি প্রাণীর উপকারের বিনিময়ে রয়েছে মহা পুরস্কার। তাই আশেপাশে কুকুর বিড়ালদের যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করি। আমাদের বাড়িতে বিড়াল আছে বিড়াল পালি। খালি গলায় গান গাওয়া পছন্দ করি যেহেতু এটা জায়েজ।এছাড়া আমি খুব ভাল কবিতা লিখতে পারি, অবসর পেলে কবিতা লিখি।উর্দু ভাষা আমার কাছে খুবই রোমান্টিক লাগে ও খুব পছন্দের।আমার স্ত্রী উর্দু ভাষা পারলে সেটা আমার জন্য অত্যন্ত পছন্দের হবে। এছাড়া, এমনিতে আমার শখ হলো বিভিন্ন খেলাধুলা করা, ঘুরতে যাওয়া,বিভিন্ন ইভেন্টে যাওয়া, নতুন নতুন টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করা, জিম করা, বই পড়া, লেখালেখি করা, চাষাবাদ করা, ব্লগ পড়া, অনুসন্ধান মূলক বিষয় নিয়ে ঘাটাঘাটি করা, গোয়েন্দা সিরিজ দেখা ইত্যাদি।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ এবং অর্ধেক দ্বীন।এখনকার সময়ে নিজের চরিত্র হেফাজত করা খুবই কঠিন। তাই বিয়ের মাধ্যমে হালাল সম্পর্ক তৈরী করে নিজের চরিত্রকে হেফাজত করতে চাই।এছাড়াও আমি অনেক আগে থেকেই বিয়ে নিয়ে অনেক ফ্যান্টাসিতে ভুগতাম।নিজের জীবন সঙ্গীনিকে নিয়ে আবেগ আর রোমান্টিসিজম মনের মধ্যে জমিয়ে রাখতে রাখতে ওভারলোড হয়ে গিয়েছে।সেজন্যই তাড়াতাড়ি বিয়ে করার ইচ্ছা। তাছাড়া একটা দ্বীনদার পরিবার ও পরিবেশ দুনিয়া ও আখিরাতের জন্য খুব জরুরী এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেহেতু রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেছেন তোমরা বেশি বেশি সন্তান নাও যাতে আমি অন্যান্য উম্মতের উপর তোমাদের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করতে পারি। তাই আমার ইচ্ছা বেশি বেশি সন্তান নেয়া এবং তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে গড়ে তোলা।এছাড়াও আল্লাহ তায়ালা বিয়ের মাধ্যমে আমাদের রিজিকের দরজা খুলে দেন।আবার বিয়ে না করলে নিজের মধ্যে টাকা সেভিংস ও অন্যান্য বিষয় নিয়ে ছেলেদের মধ্যে সিরিয়াসনেস আসে না। তাই দ্রুত বিয়ে করে অর্ধেক দ্বীনকে পূর্ণ করে নিতে চাই ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? অবশ্যই ইন শা আল্লাহ । এ ব্যাপারে আমি আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্যও প্রস্তুত আছি ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা। তবে পর্দা মেইনটেইন করে এবং ফ্রী মিক্সিং থেকে বিরত থেকে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে, একান্ত করতেই হলে সেক্ষেত্রে রিমোট জব(বাসা থেকে) হলে হয়তো আলোচনা সাপেক্ষে বিবেচনা করা যেতে পারে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আলোচনা সাপেক্ষে
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? না

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য কর্মস্থল ঢাকা উত্তরায়, একটি বেসরকারী সফটওয়্যার কোম্পানীতে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি।
বিশেষ কিছু যদি জানাতে চান যাদের আগে কোন গভীর রিলেশন ছিলো তাদেরকে জীবনসঙ্গীনি হিসেবে আশা করি না।

যেমন জীবনসঙ্গী আশা করেন

সর্বোচ্চ বয়স .১৮-২৫
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা,ফর্সা, উজ্জ্বল ফর্সা
নূন্যতম উচ্চতা ৫.২" - ৫.৫"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক/মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হলে স্নাতকের সমমান হতে হবে
জেলা মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা, গাজীপুর বেশী অগ্রাধিকার পাবে।নিজ জেলা হিসেবে মুন্সীগঞ্জের হলে সবচেয়ে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী,গৃহীনি,ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার (সেক্ষেত্রে যদি একান্তই জব করতেই হয়, মাহরাম নন মাহরাম মেইনটেইন করে জব করতে হবে)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত হলে ভালো হয় কুফু মেলানো সহজ হবে।
পারিবারিক অবস্থা শিক্ষিত পরিবার হলে ভালো হয়।
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। তাই জীবনসঙ্গিনী হিসেবে ধৈর্য্যশীল,হেকমতওয়ালা, মিষ্টভাষী, সৎ, সবসময় সত্য কথা বলে, হকের পথে চলে, চক্ষু শীতলকারী, স্বামীর অনুগত হয়ে চলার ইচ্ছা আছে এমন কাউকে চাই।ভবিষ্যৎ জীবনসঙ্গীনি নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। তার মধ্যে সর্বপ্রথম স্বপ্নটি হলো নিজের এহলিয়াকে সর্বস্ব উজাড় করে অন্তর দিয়ে ভালোবাসা, যেহেতু এটিই জীবনের সর্বপ্রথম পবিত্র ও হালাল ভালোবাসা।এছাড়া নিজের স্ত্রীকে নিয়ে ভবিষ্যতে উমরাহ করার পরিকল্পনা আছে ইন শা আল্লাহ। বোরকা ও নেকাব সহ পর্দা করে এমন কাউকে চাই। গাইরত আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আমি চাই না আমার স্ত্রীকে আমি ও তার মাহরাম ছাড়া অন্য কেউ দেখুক।নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার্থে যে কোন সময় নিজের জীবন বাজি রাখতে প্রস্তত থাকবো ও এ ব্যাপারে জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত সর্বোচ্চ কঠোর থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নারীবাদী মন মানসিকতাধারী কাউকে চাই না, যারা মনে করেন ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে তা যথেষ্ট নয় তারা মেহেরবানী করে যোগাযোগ করবেন না। হিজাব পরেও সব করা যায় এমন চিন্তা ভাবনা পোষণ করেন এমন কাউকেও কাম্য নয়। আমার বাবা মাকে নিজের বাবা মা হিসেবেই ট্রিট করবে এমন কাউকে চাই।শুধুমাত্র নামাজই পড়বে আর দ্বীনি বিষয়ে নিজ আগ্রহ থেকে জ্ঞানার্জন করতে উদাসীন এমন কাউকে কাম্য নয়।আমার উদ্দ্যেশ্য হলো এমন একজন নারীকে বিয়ে করা যার উদ্দ্যেশ্য শুধুমাত্র আখিরাত, দুনিয়ার প্রতি যার খুব বেশি আশা নেই। অল্পে সন্তুষ্ট হতে পারেন না বা আর্থিক দিক থেকে চাহিদা অনেক বেশী এমন কাউকে চাই না,তাই মেহেরবানি করে এমন কেউ যোগাযোগ না করার অনুরোধ রইলো।আগে কারো সাথে গভীর রিলেশন সম্পর্ক ছিলো এমন কেউ প্রত্যাশিত নয়।মানুষের কথা নিয়ে বেশি ভাবা কে পছন্দ করি না।তাই, মানুষ কে কী ভাবলো না ভাবলো এগুলো বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইচ্ছাকেই প্রাধান্য দিবে এমন কাউকে চাই। উচ্চশিক্ষিত হওয়ার পরেও কর্পোরেট কালচারে বাহিরে চাকরি করার চেয়ে মাতৃত্বের ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিবে অর্থাৎ অধিক সন্তান জন্ম দেওয়া এবং তাদেরকে লালন পালন করার ক্ষেত্রে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে মুসলিম উম্মাহর হাত কে শক্তিশালী করতে আগ্রহী এমন কাউকেই জীবনসঙ্গিনী হিসেবে চাই।
Chat