ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
চৌধুরী বাড়ি, গ্রাম: পাঙ্গাসিয়া, থানা: ধুমকি, জেলা: পটুয়াখালী. |
| বর্তমান ঠিকানা |
২০ আর,এন,ডি রোড, লালবাগ, ঢাকা. |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
কারিগরি / ভোকেশনাল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2017 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
ডিপ্লোমা পড়েছি |
| ডিপ্লোমা কোন বিষয়ে পড়েছেন? |
Diploma in Electrical Engineering |
| শিক্ষাপ্রতিষ্ঠানের নাম |
Dhaka Polytechnic Institute |
| ডিপ্লোমা পাশের সন |
2021 |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
প্রথমে পানের ব্যবসায়ী ছিলেন, পরবর্তীতে অটো চালিয়েছিলেন, বর্তমানে গৃহিণী আছেন, মানে আল্লাহর অশেষ রহমতে আমি আমার বাবা-মাকে দেখাশোনা করছি, ছোটবেলা থেকে তারা আমাদের দেখাশোনা করে বড় করেছেন, এখন তাদের বৃদ্ধ বয়সে আমার দায়িত্ব তাদের দেখাশোনা করা। |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
3 |
| ভাই কয়জন? |
ভাই নেই |
| ভাই বোনদের পেশা |
বোনরা সবাই গৃহিণী, দুই বোনের বিয়ে হয়েছে, ছোট বোন আমার পরে বিয়ে করবে। |
| চাচা মামাদের পেশা |
মেঝো চাচা রাজমিস্ত্রির কাজ করে + তার ছেলে পানের ব্যবসা করে, সেজো চাচা পানের ব্যবসা করে, ছোট চাচা অটো চালায়।
বড় মামা গাছের কাজ করে, মেজো মামা টেক্সটাইলে কাজ করে, ছোটমামা মসজিদে ইমামতি করে। |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আমি বর্তমানে জুয়েলারি আইটেম নিয়ে অনলাইনে ব্যবসা করি+নিজে চায়না থেকে জুয়েলারি ইমপোর্ট করি, পরিবারের আর্থিক অবস্থা আগের থেকে সচ্ছল হচ্ছে, আল্লাহর রহমতে সম্পূর্ণ পরিবারের দায়-দায়িত্ব আমি নিজে নিয়েছি, বাবা মায়ের জন্য গ্রামে ডুপ্লেক্স বাড়ির কাজ ধরেছি, ভবিষ্যতের জন্য আমি একটা সমিতির মধ্যে সদস্য হিসেবে প্রতি মাসে 5,000 টাকা করে জমা রাখি , ভবিষ্যতের জন্য সরকারি পেনশন স্কিমে একাউন্ট করেছি পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে, টোটাল ভবিষ্যৎ প্রজন্মের জন্য ১০ হাজার টাকা করে সেভিংস হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বরকত দিচ্ছেন হালালভাবে ব্যবসা এগিয়ে যাচ্ছি। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
ছোট করে ছেটে দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
হ্যাঁ চেষ্টা করি |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
পাঞ্জাবি পড়তে ভালো লাগে, তবে গেঞ্জি শার্ট সব কিছুই পড়া হয়। |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
মাঝেমধ্যে মিস হয়, তবে চেষ্টা করি সময় মত আদায় করে নেওয়ার। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছি তখন নিয়মিত নামাজ পড়া হয়েছে, তারপর শয়তানের ঢাকায় কাফেল ছিলাম, এখন এমন একজন নারী খুঁজছি যার মাধ্যমে আমি আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভ করতে পারি। |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
চেষ্টা করি চলার জন্য। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
চেষ্টা করি শুদ্ধভাবে তিলওয়াত করার। |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
কোরআন হাদিসের পথ অনুসরণ করি। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
নাই |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
তেমন একটা পছন্দ করি না, কারন এগুলো ভালো লাগেনা, সারাদিন ভবিষ্যৎ আর বিজনেস নিয়ে চিন্তা করি তাই বাহিরের বাতাস গায়ে লাগতে দেইনা। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
নাহ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
মাঝেমধ্যে তিন দিনের জামাতে যাইতাম |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
নাহ |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
কোরআন শরিফ, কবরের আজাব, নামাজ বেহেস্তের চাবি। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, আমার প্রিয় নূরানী মাদ্রাসার আনোয়ার হুজুর। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
স্ত্রীর কাছ থেকে শিখে যোগ্যতা অর্জন করতে চাই। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছি, নূরানী মাদ্রাসায় পড়েছি, তারপর হেফজখানায় পড়ার সময় শয়তানের ধোকায় জেনারেল লাইনে চলে এসেছি, আমি মেয়েদের প্রচন্ড সম্মান করি, কারণ এ মেয়েরাই মায়ের জাত, যে মা আমাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে এই পৃথিবী দেখিয়েছেন তার প্রতি আমি চির কৃতজ্ঞ,
আমার চাওয়া শুধু একজন দ্বীনি মুমিনী নারী, যে কিনা আমাকে এমন ভাবে চলতে সাহায্য করবে যেন দুজনে মিলে দ্বীনি পরিবেশে থেকে পরকালে জান্নাতে যেতে পারি,
আমার কোন কিছু চাওয়ার নাই, একজন ভালো নারী ছাড়া অন্য কোন কিছু পাওয়ারও আশা নেই আমার। কারণ যে নারী আমার কাছে আসবে সে তার পরিবারের রাজকন্যা, তার পরিবার তার জন্মের পর থেকে তাকে নিয়ে কত স্বপ্ন বুনেছে, কত টাকা-পয়সা খরচ করে শিক্ষা দিয়েছে, কত ভালবাসা স্বপ্ন নিয়ে তাকে বড় করেছে, তারপর আমার হাতে তুলে দিবে, এই যে পরিবারের এত ভালোবাসা এত মায়া সবকিছুই আমাকে দিয়ে দিবে, এটার জন্য তার পরিবারের প্রতি আমি বড় ঋণী হয়ে থাকবো, এই ঋণ কোনদিনও শোধ করা সম্ভব না, তার উপরে মেয়ের সাথে এটা ওটা নিয়ে আর ঋণী হতে চাই না, এটা আমার স্বপ্ন কোন কিছু ছারা শুধু একটা দ্বীনী নারী আনতে চাই ঘরে, যার চিন্তা চেতনা থাকবে উদার এবং আমাকে নিয়ে দ্বীনি পরিবেশে সর্বোচ্চ শিক্ষা দিয়ে বেহেশতে যাওয়ার রাস্তায় ধাবিত হবে।
(আমার স্বপ্ন আমার স্ত্রীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই মানে স্ত্রীর থেকে দ্বীনি শিক্ষা অর্জন করতে চাই) |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
হা |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
বিয়ে মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত, ঈমানের পূর্ণতার সহায়ক, আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
হ্যাঁ অবশ্যই পর্দায় রাখার চেষ্টা করবো। |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
স্ত্রীর স্বপ্ন মানেই আমার স্বপ্ন, স্ত্রীর সকল নেক স্বপ্নগুলোকে আমি নিজে পাশে থেকে পূরণ করার চেষ্টা করব। |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
নাহ, আমি অনলাইনে ব্যবসা করি ঘরে বসে, সে চাইলে আমাকে মানসিকভাবে সাহায্য করতে পারে। (যেমন আমি যখন ল্যাপটপে কাজ করব তখন তার কোলে শুয়ে শুয়ে কাজ করবো আর সে আমার মাথায় হাত বুলিয়ে দিবে) |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
ঢাকা লালবাগ, কারন আমার ব্যবসা ঢাকায়। |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
নাহ, কোন কিছু নেওয়া ছাড়া শুধু একজন দ্বীনি নারী ঘরে আনা আমার স্বপ্ন। আল্লাহ আমার স্বপ্ন কবুল করার তৌফিক দান করুক আমিন। |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি ঘরে বসে অনলাইনে জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করি + আমি নিজে চায়না থেকে জুয়েলারি ইমপোর্ট করি,
জুয়েলারি বলতে হেয়ার ক্লিপ, কানের দুল, সেফটিপিন ইত্যাদি...
ঘরে বসে ফেসবুক এবং ওয়েবসাইট এর মাধ্যমে প্রোডাক্ট সেল করি, মাসে ১০ থেকে ১৫ লাখ টাকার মত প্রোডাক্ট সেল করি, তার মধ্যে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার মত প্রফিট থাকে, আমার কাজের জন্য পাঁচজনের টিম আছে, আমার ব্যবসা ঘরোয়া ভাবে হওয়ায় বলতে গেলে সবসময়/সারাদিনই বাসায় থাকি। এক্ষেত্রে আমি আমার স্ত্রীকে অফুরন্ত সময় দিতে পারবো (মানে চোখের আড়াল হতে দিবনা ইনশাআল্লাহ)। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আল্লাহর রহমতে আর্থিক অবস্থান আল্লাহ তায়ালা ভালো করতেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো উন্নতি হবে, আব্বু আম্মুর জন্য গ্রামের বাড়িতে ডুপ্লেক্স বাড়ির কাজ ধরেছি, নিজে একটা সমিতির সাথে অ্যাড আছি ভবিষ্যতে কিছু করার জন্য সেখানে প্রতি মাসে 5000 টাকা করে জমা রাখি , সরকারি একটা পেনশনও করেছি প্রতি মাসে 5000 টাকা করে জমা রাখি ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে আমার স্ত্রী ও ভবিষ্যৎ প্রজন্মের যেনো কোন কষ্ট না হয়, এজন্য নিজের চেষ্টায় আল্লাহর রহমতে আর্থিক অবস্থা উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।
যে নারী আমার জীবনে আসবে তাকে সম্পূর্ণ পুরা পাঁচটা দিয়ে ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ সেই নারীর স্বপ্নই আমার স্বপ্ন।
(আমার মধ্যে মারামারি কাটাকাটি, ঝগড়া বিবাদ, গিবত গাওয়া, কাউকে ছোট করে কথা বলা, মিথ্যা বলা, নেশায় যুক্ত থাকা, সিগারেট খাওয়া নেই। আল্লাহ তায়ালা এগুলো থেকে আমাকে মুক্ত রেখেছেন আলহামদুলিল্লাহ। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
২০ |
| গাত্রবর্ণ |
উজ্জল সুন্দরী |
| নূন্যতম উচ্চতা |
5.3" |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
তার মনের মধ্যে দ্বীনি এলেম শিক্ষা থাকলেই হবে (সে যেন আমাকে তার মনের মতো করে সাজিয়ে নিতে পারে) |
| জেলা |
যেকোনো |
| বৈবাহিক অবস্থা |
অবিবাহিত |
| পেশা |
যেকোনো |
| অর্থনৈতিক অবস্থা |
আলহামদুলিল্লাহ |
| পারিবারিক অবস্থা |
আলহামদুলিল্লাহ |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
অবশ্যই ভার্জিন হতে হবে। এক পুরুষের প্রতি আসক্ত হতে হবে (মানে শুধু আমার মধ্যে আসক্ত থাকতে হবে) , মনুষত্ব বিবেকবোধ থাকতে হবে, বিশেষ করে দয়ালু হতে হবে, বেশি বেশি দান করার মানসিকতা থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আমার উপর বিশ্বাস অর্জন করতে হবে। আমাকে দ্বীনি শিক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পাশে থাকতে হবে। সদা সর্বদা ভালো চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ গরতে হবে। |