ঠিকানা
|
| স্থায়ী ঠিকানা |
কালিয়ানী, ডেমরা, ফরিদপুর, পাবনা |
| বর্তমান ঠিকানা |
কালিয়ানী, ডেমরা, ফরিদপুর, পাবনা |
শিক্ষাগত যোগ্যতা
|
| কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? |
জেনারেল |
| মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ |
মানবিক বিভাগ |
| মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন |
2020 |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? |
হ্যাঁ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমানের বিভাগ |
বিজ্ঞান বিভাগ |
| উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাসের সন |
2022 |
পারিবারিক তথ্য
|
| পিতার পেশা |
(মৃত) কৃষক |
| মাতার পেশা |
গৃহিণী |
| বোন কয়জন? |
2 |
| ভাই কয়জন? |
2 |
| পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা |
আর্থিক অবস্থা একটু দুর্বল হলেও সামাজিক ভাবে কেউ কোন দিন আঙ্গুল তুলে কোন কথা বলতে পারবে না। |
ব্যক্তিগত তথ্য
|
| আপনার দাঁড়ি আছে কি? |
জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি |
| পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? |
ছোট্ট বেলা থেকেই, আলহামদুলিল্লাহ |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
গ্রামে থাকলে লুঙ্গি সাথে টি-শার্ট আর শহরে থাকলে প্যান্ট টি-শার্ট বা শার্ট |
| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? |
জি, আলহামদুলিল্লাহ |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? |
প্রায় ২ বছর |
| মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? |
জি, আলহামদুলিল্লাহ মেয়েদের থেকে অনেকটা দুরে দুরেই থাকি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জি, আলহামদুলিল্লাহ |
| কোন মাঝহাব অনুসরণ করেন? |
হানাফি |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন |
না |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? |
না, আলহামদুলিল্লাহ |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? |
না, আলহামদুলিল্লাহ |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? |
না |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? |
মাজারে সিজদাহ্ বা মানত করা শিরকের অন্তর্ভুক্ত। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন |
আর-রাহিকুল মাখতুম, ফয়জুল কালাম, আত্মশুদ্ধি ও তাসাউফ |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন |
মিজানুর রহমান আজহারী, আবু তহা মোহাম্মদ আদনান, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, শায়খ মতিউর রহমান মাদানী। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
না |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
আমার নিজের পছন্দ-অপছন্দ তেমন নেই। যখন যেটা ইচ্ছে হয় করি, যেটা ভালো লাগে না করি না। জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়, কারণ বাবা মারা যায় যখন আমার বয়স মাত্র ৬ বছর। তারপর থেকে বড় ভাই বোনদের সাহায্যেই বেড়ে ওঠা। দিন গড়িয়ে মাস গড়িয়ে বছর গড়িয়ে যখন আমার বয়সটা মাত্র ১৬ তে পা দিয়েছি তখন মা আর আমাকে আলাদা করে দেয়া হয় ভাই বোনদের থেকে। দায়িত্ব চলে আসলো কাধে। তখন তার ১ মাস পর ছিলো আমার ssc পরিক্ষা। নিজে কাজ করে পড়াশোনা করতে শুরু করলাম। ২০২২ সালে Hsc শেষ করে ভাবলাম এভাবে আর পড়াশোনা হবে না। তাই পড়াশোনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এইতো এভাবেই ৫ টা বছর কেটে গেল। নিজের কোন দিন কোন শখ জাগে নি বা পছন্দ হয় নি যে এখানে ঘুরতে যাবো বা এই জিনিসটা খাবো বা এটা ভালো লাগে। অপছন্দও তেমন করি যখন আল্লাহ যেমন রাখে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ। এটা আফসোস করি না যে জীবনে দুনিয়ার জন্যও কিছু করতে পারছি কি না। আফসোস একটা বিষয়েই হয় যে আখেরাতের জন্য তেমন কিছুই করতে পারলাম না। জানি না পারবো কি না। দ্বীনি কোন পরিবেশে বড় হতে পারি নি। এই ছোট্ট বয়সে দাঁড়ি রাখছি বলে কতো মানুষের কত কথা, আমি নাকি বুড়া হয়ে যাচ্ছি, ইত্যাদি। আমার বয়স যে মাত্র ২২ চলে এটা কাউকে বললে বিশ্বাসই করতে চায় না। কিন্তু আমার অনেক অনেক অনেক বড় একটা ইচ্ছা যে আমার মাধ্যমে একটা দ্বীনি পরিবার গড়ে উঠবে, ইনশাআল্লাহ। তবে একাকিত্ব অনেক ভালোবাসি, কারো সাথে কোন আড্ডা দেই না। জীবনে তেমন কোন বেস্ট ফ্রেন্ড নেই বান্ধবীর কথা তো বাদই দিলাম। দিন শেষে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করি। তবে একটা বিষয়ে অনেকে বলে যে তোমার মা এবং মায়ের দোয়া তো তোমার সাথে আছে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন, ইনশাআল্লাহ। যাক সব কিছু মিলিয়ে আছি আলহামদুলিল্লাহ। |
বিয়ে সংক্রান্ত তথ্য
|
| অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? |
জি, আলহামদুলিল্লাহ |
| বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? |
আমি আশংকা করি যে বিয়ে না করলে আমি আমার চরিত্র রক্ষা করতে পারবো না।
বিয়ে হলো অর্ধেক দ্বীন, বিয়ে ছাড়া কখনও দ্বীন পূর্ণতা পায় না। |
| বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? |
জি, ইনশাআল্লাহ |
| বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? |
সেটা তার মতামতের উপরে ভিত্তি করে |
| বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? |
না, আমি কি মরে গেছি নাকি |
| বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? |
নিজের বাড়িতে, ইনশাআল্লাহ |
| বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? |
না, কখনো না |
পেশাগত তথ্য
|
| পেশা সম্পর্কিত তথ্য |
আমি বর্তমানে পাবনাতে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড কোম্পানিতে একজন সাধারণ কর্মচারী হিসাবে নতুন জয়েন করেছি।
আগে যমুনা রেল সেতুতে প্রায় ৯ মাস কাজ করেছি।
আর হালালের বেপারে সচেতন আছি আলহামদুলিল্লাহ।
কারণ কিছু দিন আগে কয়েকটা এমন বিয়ের প্রস্তাব আসছে যে, মেয়ের বাড়ি থেকে ৮\১০\১৪ লক্ষ টাকা দিয়ে সরকারি চাকরি দিয়ে আমার সাথে বিয়ে দিবে। সবাই তো এক কথায় রাজি আমি বলছি করবো না শেষ আর কোন কথা চলবে না, আলহামদুলিল্লাহ। |
| বিশেষ কিছু যদি জানাতে চান |
আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু দায়িত্ব নিতে শিখিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহরানা সম্পর্কে কোন শর্ত নেই, পরবর্তীতে কথা বলে নেয়া যাবে, ইনশাআল্লাহ। |
যেমন জীবনসঙ্গী আশা করেন
|
| সর্বোচ্চ বয়স |
আমার বয়সের আসে পাশে হলেই হবে, ইনশাআল্লাহ |
| গাত্রবর্ণ |
রুপের সৌন্দর্যে কি আসে যায় যদি মানুষটা দ্বীনদার না হয়। |
| নূন্যতম উচ্চতা |
উচ্চতা কোন বেপার না |
| নূন্যতম শিক্ষাগত যোগ্যতা |
কোরআন পড়তে পারলেই হবে। |
| জেলা |
যেকোনো |
| পেশা |
গৃহিণী |
| অর্থনৈতিক অবস্থা |
মেয়ের বাড়ি অর্থনৈতিক অবস্থা দিয়ে কি হবে, আমি কি মেয়ের বাড়িতে থাকবো নাকি মেয়ে আমার বাড়ি থাকবে। |
| পারিবারিক অবস্থা |
মেয়ে এতিম হলেও সমস্যা নেই |
| জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন |
সে নিজের ইচ্ছে বা পছন্দ অনুযায়ী সব কিছুই করতে পারবে যদি সেটা কোরআন ও হাদিসের আলোকে হয়। |