বায়োডাটার নম্বর:28571

বায়োডাটার ধরন পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম তারিখ 16-August-1997
বয়স Current age is 28 Years 8 Montns 3 Days
স্থায়ী ঠিকানা (জেলা) রংপুর
স্থায়ী ঠিকানা (উপজেলা) গংগাচড়া
বর্তমান ঠিকানা (জেলা) রংপুর
বর্তমান ঠিকানা (উপজেলা) গংগাচড়া
গাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা
উচ্চতা ৫'৮''
ওজন ৭৪ কেজি
রক্তের গ্রুপ A+
পেশা চাকরি
প্রস্তাব পাঠান প্রস্তাব পাঠানোর জন্য প্যাকেজ কিনুন এই বায়োডাটার সাথে যোগাযোগ করুন

ঠিকানা

স্থায়ী ঠিকানা গজঘন্টা, গংগাচড়া, রংপুর।
বর্তমান ঠিকানা গজঘন্টা, গংগাচড়া, রংপুর।

শিক্ষাগত যোগ্যতা

কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? জেনারেল
মাধ্যমিক (SSC) / সমমান পাশ করেছেন? হ্যাঁ
মাধ্যমিক (SSC) / সমমান বিভাগ বিজ্ঞান বিভাগ
মাধ্যমিক (SSC) / সমমান পাসের সন 2013
উচ্চ মাধ্যমিক (HSC) / সমমান পাশ করেছেন? ডিপ্লোমা পড়েছি
ডিপ্লোমা কোন বিষয়ে পড়েছেন? Diploma in Computer Engineering
শিক্ষাপ্রতিষ্ঠানের নাম Thakurgaon Polytechnic Institute
ডিপ্লোমা পাশের সন 2017
অন্যান্য শিক্ষাগত যোগ্যতা Educational Qualification: B.Sc. in Engineering. ; Subject: Computer Science & Engineering. ; University: Daffodil International University. ; Passing Year: 2023. ; CGPA: 3.78 Out of 4.

পারিবারিক তথ্য

পিতার পেশা চাকরি (সহঃ শিক্ষক, MPO ভুক্ত হাই-স্কুল)
মাতার পেশা রাব্বাতুল বাইত (দায়িত্বশীল অভিভাবিকা, গৃহিনী)
বোন কয়জন? 2
ভাই কয়জন? ভাই নেই
ভাই বোনদের পেশা দুই বোন আমার ছোট। ১ম বোনঃ এসএসসি। ২য় বোনঃ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি। দুই বোনই অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচাঃ ৪ জনঃ ১ম আমার বাবাঃ শিক্ষক। ; ২য় চাচাঃ TMSS NGO (Manager)। ; ৩য় চাচাঃ নিজস্ব জমি আবাদ, গরু পালন, ব্যবসা। ; ৪র্থ চাচাঃ ব্যবসা।, (৪র্থ চাচীঃ সরকারী চাকরি, কমিউনিটি ক্লিনিক)। ; ৫ম চাচাঃ SKS Foundation। ; (৫ম চাচীঃ শিক্ষিকা, সরঃ প্রাথমিক বিদ্যালয়)। ; মামাঃ ৩ জনঃ বড় মামাঃ গ্রামীণ ব্যাংক (ম্যানেজার)। ; মেঝ মামাঃ উকিল। ; ছোট মামাঃ সরকারী চাকরি, ডিসি অফিস (ভুমি), রংপুর।।
পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত এবং সামাজিকভাবে সম্মানিত আলহামদুলিল্লাহ। বাড়ি ভিটা (পুকুর সহ) = ৪৩ শতাংশ জমিঃ ১১৮ শতাংশ (আবাদি)

ব্যক্তিগত তথ্য

আপনার দাঁড়ি আছে কি? জ্বী, সুন্নতি দাড়ি রেখেছি
পায়ের টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি।
ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? বানানো প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়? জ্বি, আলহামদুলিল্লাহ।
নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? আলহামদুলিল্লাহ, প্রায় ১৩ বছর।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
কোন মাঝহাব অনুসরণ করেন? হানাফি মাঝহাব, কোরআন ও হাদিসের আলোকে সঠিক আমল করার চেষ্টা করি, ইংশাআল্লাহ।
কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন ইসলামিক দল সমর্থন করি।
নাটক/সিনেমা/সিরিয়াল/গান এসব দেখেন বা শুনেন? তুর্কি সিরিজ (ইসলামিক) দেখি মাঝে মাঝে।
মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? আলহামদুলিল্লাহ, নেই।
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাওয়াতী কাজ করার চেষ্টা করি।
আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী? না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইসলাম বিরোধী, শিরক।
আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন ১. মুসলিম চরিত্র ২. প্যারাডক্সিক্যাল সাজিদ ৩. রিয়াদুস সালেহিন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দকার আব্দুল্লাহ জাহাংগীর (রহঃ), শায়েখ আহমাদুল্লাহ, আরিফ বিন হাবিব, আব্দুল্লাহ বিন আঃ রাজ্জাক, ড. মোখতার আহমেদ, মিজানুর রাহমান আজহারী, আবু তহা মুহাম্মাদ আদনান
নিজের সম্পর্কে কিছু লিখুন আলহামদুলিল্লাহ। আমি স্বাভাবিকভাবে সাধারণ জীবন-যাপন করি। খুবই উচ্চবিলাসী ও কৃপণতা পছন্দ করি না (মধ্যপন্থা অবলম্বন)। জীবন সচ্ছল ও সুন্দরভাবে চলার জন্য যতটুকু প্রয়োজন তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সন্তুষ্টির জন্য আমার সকল পছন্দ-অপছন্দ, শখ ইচ্ছা ইসলামী শরিয়াহ অনুযায়ী আমার জীবন যাপন করার চেষ্টা করি। হালাল হারাম বেছে চলার চেষ্টা করি। অপছন্দঃ অহংকারী ব্যক্তিকে মন থেকে ঘৃণা করি। ঝগড়া, গালি-গালাজ, গীবত, ফিতনা-ফাসাদ সৃষ্টি করা, মানুষের হক নষ্ট করা, মানুষের অন্যায় করা মারাত্বকভাবে ঘৃণা করি। কোন ধরনের বিদআত ও কুসংস্কার (শুভ-অশুভ মানা ইত্যাদি) একদম অপছন্দ। অবসর সময়ে কোরআন তিলাওয়াত করা, ইসলামিক গজল শোনা পছন্দ করি। শখঃ নতুন জায়গায় ঘুরতে যাওয়া, শাক-সবজি চাষ, ফুল ও ফলের চারা রোপণ ও বাগান করা, মাছ চাষ, শিক্ষার্থীদের পড়ানো। আল্লাহর রব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য, আল্লাহ তায়ালা তাওফিক দিলে হালাল ও হারাম মেনে ক্ষণস্থায়ী দুনিয়ায় জীবন যাপন করার ইচ্ছা। আল্লাহ কবুল করুন। আমীন।

বিয়ে সংক্রান্ত তথ্য

অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি।
বিয়ে কেন করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কারণ,,, ১/ আল্লাহর হুকুম ও রাসুল (সাঃ) সুন্নাহ ২/ দ্বীনের পূর্ণতা লাভ ৩/ চরিত্র হেফাজতের জন্য ও ফিতনা থেকে বাঁচার জন্য ৪/ একজন বিশ্বস্ত দ্বীনি জীবনসঙ্গীর প্রয়োজন ৫/ দ্বীনি আদর্শ পরিবার গঠন ৬/ দুনিয়ায় শান্তি ও আমল সহীহ ও প্রাণবন্ত করার জন্য।
বিয়ের পর স্ত্রীর পর্দার ব্যবস্থা রাখতে পারবেন? ইংশাআল্লাহ, পারব। আমার বাসা দাদার গোষ্ঠী থেকে দূরে এবং সম্পূর্ণ আলাদা (একক পরিবার)। বাসার সবাই দ্বীন পালন করে। সবাই, পাঁচ ওয়াক্ত সালাত আদায়, সাওম পালন, কোরআন তিলাওয়াত, নফল ইবাদাত করে। মা, বোন পর্দা করে চলে, মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করে। যেহেতু, গ্রামের বাসা মাহরাম নন-মাহরাম মেইনটেইন করতে কিছুটা বিলম্ব করে। কিন্তু দ্বীনি পরিবেশে চলার জন্য, সম্পূর্ণ দ্বীনি পরিবেশ রয়েছে আলহামদুলিল্লাহ। তাই দ্বীনের পথে চলার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য প্রয়োজন ঈমান ও নিজের ইচ্ছা শক্তি।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি প্রয়োজন হয়, পর্দার সাথে করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? পারিবারিক দায়িত্ব ঠিক রেখে, পর্দার সহিত করতে পারবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত আমার নিজ বাসায়। পরবর্তীতে, আমার সাথে রাখব ইংশা আল্লাহ।
বিয়ে উপলক্ষে আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে যৌতুক বা উপহার বা অর্থ আশা করবেন কি না? অবশ্যই না। কিন্তু ইসলামী শরীয়াহ অনুযায়ী মেয়ের হক্ব আদায় করতে হবে।

পেশাগত তথ্য

পেশা সম্পর্কিত তথ্য আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার। সরকারি ও বেসরকারি সব জায়গায় চাকরির জন্য চেষ্টা করতেছি। আমি কোম্পানি গুলোতে অলরেডি জব করছি এবং বিভিন্ন কারনে কোথাও স্থায়ী ভাবে জব করা হচ্ছে না। ফ্রি সময়ে টিউশনি করাই। বিভিন্ন সরকারি, বেসরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি, পরীক্ষা ও ভাইভা দিচ্ছি। আমি ১৮ তম নিবন্ধন এ কলেজ প্রভাষক (আই সি টি) প্রিলিমিনারিতে উত্তীর্ন হয়েছিলাম এরপর লিখিত তে হয় নি। আপাতত, এখন ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ বিভিন্ন চাকরি প্রক্রিয়া চলমান। ইংশাআল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সর্ব উত্তম রিজিকদাতা।
বিশেষ কিছু যদি জানাতে চান আলহামদুলিল্লাহ, সবকিছুই মোটামোটি ভাবে উপস্থাপন করা হয়েছে।

যেমন জীবনসঙ্গী আশা করেন

সর্বোচ্চ বয়স ২৮
গাত্রবর্ণ উজ্জ্বল ফর্সা/ ফর্সা/ উজ্জ্বল শ্যামলা
নূন্যতম উচ্চতা ৫'১"-৫'৮"
নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি - মাস্টার্স
জেলা রংপুর বিভাগের যে কোন জেলা, বগুড়া, রাজশাহী এবং অন্যান্য জেলা হলেও বিবেচনা করা হবে ইংশা আল্লাহ।
পেশা ছাত্রী (জেনারেল/মাদ্রাসা) / হাফেজা অথবা যে কোন পেশা (আলোচনা সাপেক্ষে)।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যে বৈশিষ্ট্য বা গুণাবলী আশা করেন ১/ দ্বীনদার হতে হবে (অবশ্যই লেবাসধারী নয়)। ২/ পর্দাশীল হতে হবে (অবশ্যই লেবাসধারী নয়)। ৩/ স্বামীর আনুগত্য করা। ৪/ বিনয়ী ও ব্যবহারে কোমল হওয়া। ৫/ লজ্জাশীল হওয়া। ৬/ ধৈর্য্যশীল হওয়া। ৭/ অতিরিক্ত রাগ ও জেদ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। ৮/ স্বামীর পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করা। সর্বোপরি কথা হচ্ছে, আমি আমার স্ত্রীর কারণে দাইয়ুস হতে চাই না। আমার একজন জীবনসংগীর প্রয়োজন যে আমাকে আল্লাহর রহমতে দাইয়ুস হওয়া থেকে হেফাজত করবে এবং দ্বীনের পথে চলতে আমার সহযোগী হবে ইংশা আল্লাহ।
Chat